editor
প্রকাশিত: 5:39 PM, August 8, 2026
সিলেট নগরীর কোতোয়ালি মডেল থানাধীন সিটি কর্পোরেশনের ১০নং ওয়ার্ডের কলাপাড়া ডহর এলাকার সমাজ কল্যাণ-৪৫ নম্বর বাসার দ্বিতীয় তলায় চুরির ৪ দিন পার হলেও অপরাধীদের শনাক্ত করতে বা খোয়া যাওয়া মালামাল উদ্ধার করতে পারেনি পুলিশ। এতে স্থানীয় বাসিন্দা ও সচেতন মহলের মধ্যে তীব্র ক্ষোভ ও নিরাপত্তার আশঙ্কা দেখা দিয়েছে।
গত বুধবার (৫ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ১টা থেকে সকাল সাড়ে ৭টার মধ্যে এ চুরির ঘটনা ঘটে।
ভুক্তভোগী মো. দুলাল হোসেন দৈনিক সিলেট বাণী পত্রিকার সিনিয়র ফটোসাংবাদিক হিসেবে কর্মরত আছেন। এ ঘটনায় তিনি অজ্ঞাতনামা চোর বা চোরদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার রাতে পরিবারের সদস্যদের সাথে নিয়ে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন দুলাল হোসেন। সকালে তাঁর স্ত্রী শাহিদা বেগম ঘুম থেকে উঠে দেখতে পান বাসার জানালার গ্রিলের একটি অংশ খোলা। ঘরের ভেতরে তল্লাশি চালিয়ে তারা দেখতে পান, পেশাগত কাজে ব্যবহৃত ক্যামেরা নাইকন ডি-৬০ সহ ক্যামেরার ব্যাগ, দুটি স্মার্ট ফোন ও নগদ সাড়ে ১০ হাজার টাকাসহ লক্ষ টাকার মালামাল চোরেরা চুরি করে নিয়ে যায়।
ঘটনার পরপরই পরিবারের সাথে পরামর্শ করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ জানানো হয়। তবে চুরির চারদিন অতিবাহিত হলেও খোয়া যাওয়া মালামাল উদ্ধার বা ঘটনার সাথে জড়িত কাউকেই পুলিশ গ্রেপ্তার করতে পারেনি।
ভুক্তভোগী সাংবাদিক দুলাল হোসেন বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর ওপর আস্থা রেখে থানায় অভিযোগ দাখিল করেছি। কিন্তু ৪ দিন পার হয়ে গেলেও কোনো অগ্রগতি দৃশ্যমান নয়। দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের শনাক্ত করে মালামাল উদ্ধার এবং নগরবাসীর নিরাপত্তা জোরদারের দাবি জানান তিনি।
এদিকে চুরির ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল দুলাল হোসেনের বাসা পরিদর্শনে যান সিলেট মহানগর জামায়াতে ইসলামীর আমীর মোহাম্মদ ফখরুল ইসলাম, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এম এ হান্নান, সাধারণ সম্পাদক মো: সিরাজুল ইসলাম, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি হুমায়ুন কবির লিটন, সাধারণ সম্পাদক আশকার ইবনে আমিন লস্কর রাব্বি, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রেজা রুবেল, ১০নং ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
নেতৃবৃন্দ দুলাল হোসেনের বাসায় অনাকাঙ্খিত এই চুরির ঘটনায় দুঃখ প্রকাশ করে অবিলম্বে অপরাধীদের গ্রেফতার পূর্বক মালামাল উদ্ধার ও এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করতে পুলিশ প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
8 এবারের এসএসসি পরীক্ষায় সাফল্য অর্জন করেছে দক্ষিণ সুরমার ঐতিহ্যবাহী বরইকান্দি ২৫নং ওয়ার্ডের বাসিন্দা মরিয়ম আক্তার মাজেদা। সে পুলিশ লাইন
5 সিলেট নগরীর উপকণ্ঠ তারাপুর চা বাগান এলাকায় গড়ে ওঠা মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদার হয়েছে। সিলেট মেট্রোপলিটন
8 উত্তরা ব্যাংক পিএলসি সিলেট অঞ্চলের উপমহাব্যবস্থাপক ও আঞ্চলিক প্রধান মোঃ জাহাঙ্গীর আলম বলেছেন, গ্রাহকদের উন্নত সেবা দেওয়ার লক্ষ্যে উত্তরা
5 জাতীয় সংসদের সংরক্ষিত নারী সংসদ সদস্য অধ্যাপক মাহফুজা সিদ্দিকা বলেছেন, জুলাই শহীদদের আত্মত্যাগের মাধ্যমে অর্জিত নতুন বাস্তবতার ওপর দাঁড়িয়ে
2 রাজনীতি ও ব্যবসার সুবিধার্থে বহুরূপী সাজে নিজেকে জাহির করার অভিযোগ উঠেছে খাদিমপাড়ার বাসিন্দা শফিকুর রহমান খোকনের বিরুদ্ধে। তিনি খাদিমপাড়া
5 স্টাফ রিপোর্টার:: বিয়ে, বদলি-বাণিজ্য, অফিস ফাঁকি, প্রশিক্ষণে অনিয়ম, সরকারি গাড়ি-জ্বালানির অপব্যবহার থেকে শুরু করে ক্ষমতার দাপট-একটির পর একটি অভিযোগে আলোচনায়
5 গোলাপগঞ্জ প্রতিনিধি: 2 সিলেটের গোলাপগঞ্জ উপজেলার হাজিপুর এওলাটিকর গ্রামে প্রভাবশালী চক্র ও সন্ত্রাসীদের অব্যাহত হুমকি এবং অন্যায়-অত্যাচারের মুখে প্রাণভয়ে
4 সিলেটের খাদিমপাড়ার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত ১৭ একর (প্রায় ৬০ কেদার) জায়গাজুড়ে প্রতিষ্ঠিত প্রবাসীদের শত কোটি টাকার পর্যটন কেন্দ্র ‘এক্সেলসিয়র