editor

প্রকাশিত: 12:11 PM, August 9, 2026

জাফলংয়ে যুবলীগ কর্মী আফসারের নিয়ন্ত্রণে বালু-পাথর লুট

চাঁদা না পেলে শ্রমিকদের মারধর

জাফলংয়ে যুবলীগ কর্মী আফসারের নিয়ন্ত্রণে বালু-পাথর লুট

1

সিলেটের পরিবেশগতভাবে সংকটাপন্ন এলাকা (ইসিএ) ঘোষিত জাফলংয়ে নিষেধাজ্ঞা উপেক্ষা করে বেপরোয়া হয়ে উঠেছে বালু ও পাথর খেকো চক্র।

পাঁচ আগস্টের গণঅভ্যুত্থানের পর সরকার পরিবর্তনের প্রেক্ষাপটে প্রভাবশালী কিছু সুযোগসন্ধানী ব্যক্তি রাতারাতি রাজনৈতিক লেবাস বদলে অবৈধ এই কর্মকাণ্ড পরিচালনা করছেন।

স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর নীরবতার সুযোগে চলছে লাখ লাখ টাকার চাঁদাবাজি ও লুটপাট।

1

অভিযোগ উঠেছে, গোয়াইনঘাট উপজেলার জাফলং ডাউকি নদীর তীরবর্তী কান্দুবস্তি বেড়িবাঁধ এলাকায় স্থানীয় যুবলীগ কর্মী আফসার আহমেদের নেতৃত্বে নদীর তীর থেকে অবৈধ সেভ মেশিন বসিয়ে অবাধে বালু-পাথর উত্তোলন করা হচ্ছে।

6

সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রীর ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত এই আফসার স্থানীয় একটি ক্লাবের নাম ভাঙিয়ে প্রতিটি সেভ মেশিন থেকে দৈনিক ২ হাজার টাকা করে চাঁদা আদায় করছেন।

2

সম্প্রতি আফসারের নির্ধারিত চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় দিনমজুর শ্রমিকদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, চাঁদা না পেয়ে আফসার তার অনুসারী বাহিনীকে নিয়ে ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের ওপর হামলা চালান। এতে বেশ কয়েকজন দিনমজুর ও স্থানীয় বাসিন্দা গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে আফসার বাহিনীর ভয়ে তারা প্রকাশ্যে নাম প্রকাশ করতে সাহস পাননি।

4

সিলেটের বিদায়ী জেলা প্রশাসক সারওয়ার আলম অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন, সংরক্ষণ ও পরিবহনে কঠোর নিষেধাজ্ঞা জারি করেছিলেন। জেলা প্রশাসক পরিবর্তনের পর নতুন কোনো শিথিলতা না থাকলেও রহস্যজনকভাবে প্রশাসন এখন নীরব।

ইসিএভুক্ত এলাকায় দিনদুপুরে সরকারি নির্দেশ অমান্য করে অবৈধ সেভ মেশিন পরিচালনা, বেপরোয়া চাঁদাবাজি এবং শ্রমিকদের মারধরের ঘটনায় স্থানীয় সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয় সচেতন মহল জাফলংয়ের পরিবেশ রক্ষা এবং নিরাপত্তা ফিরিয়ে আনতে চিহ্নিত চাঁদাবাজ ও অবৈধ পাথর উত্তোলনকারীদের বিরুদ্ধে দ্রুত কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ দাবি করেছেন।

Sharing is caring!


আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ সংবাদ

ইসলামের মূল্যবোধকে সমাজে জাগ্রত ও সমুন্নতরাখতে ইসলামী সংস্কৃতির চর্চার কোনো বিকল্প নেই: সংসদ সদস্য অধ্যাপক মাহফুজা সিদ্দিকা

ইসলামের মূল্যবোধকে সমাজে জাগ্রত ও সমুন্নতরাখতে ইসলামী সংস্কৃতির চর্চার কোনো বিকল্প নেই: সংসদ সদস্য অধ্যাপক মাহফুজা সিদ্দিকা

8 জাতীয় সংসদের সংরক্ষিত নারী সংসদ সদস্য অধ্যাপক মাহফুজা সিদ্দিকা বলেছেন, জুলাই শহীদদের আত্মত্যাগের মাধ্যমে অর্জিত নতুন বাস্তবতার ওপর দাঁড়িয়ে

প্রভাবশালীদের সাথে ছবি তুলে রাজনীতিতে রূপ বদল : খাদিমপাড়ায় সুবিধাবাদী ‘খোকন’কে নিয়ে বিতর্ক

প্রভাবশালীদের সাথে ছবি তুলে রাজনীতিতে রূপ বদল : খাদিমপাড়ায় সুবিধাবাদী ‘খোকন’কে নিয়ে বিতর্ক

5 রাজনীতি ও ব্যবসার সুবিধার্থে বহুরূপী সাজে নিজেকে জাহির করার অভিযোগ উঠেছে খাদিমপাড়ার বাসিন্দা শফিকুর রহমান খোকনের বিরুদ্ধে। তিনি খাদিমপাড়া

সিলেট পরিবার পরিকল্পনা দপ্তরে নিয়াজ-তুলির বিরুদ্ধে একের পর এক অভিযোগ

সিলেট পরিবার পরিকল্পনা দপ্তরে নিয়াজ-তুলির বিরুদ্ধে একের পর এক অভিযোগ

8 স্টাফ রিপোর্টার:: বিয়ে, বদলি-বাণিজ্য, অফিস ফাঁকি, প্রশিক্ষণে অনিয়ম, সরকারি গাড়ি-জ্বালানির অপব্যবহার থেকে শুরু করে ক্ষমতার দাপট-একটির পর একটি অভিযোগে আলোচনায়

ব্যবসায়ী মিজানুর রহমান প্রাণভয়ে বিদেশে, দেশে আতঙ্কে পরিবার

ব্যবসায়ী মিজানুর রহমান প্রাণভয়ে বিদেশে, দেশে আতঙ্কে পরিবার

7 গোলাপগঞ্জ প্রতিনিধি: 6 সিলেটের গোলাপগঞ্জ উপজেলার হাজিপুর এওলাটিকর গ্রামে প্রভাবশালী চক্র ও সন্ত্রাসীদের অব্যাহত হুমকি এবং অন্যায়-অত্যাচারের মুখে প্রাণভয়ে

প্রবাসীদের শত কোটি টাকার ‘এক্সেলসিয়র সিলেট’ চাঁদাবাজদের দখলে, সালিশে অনুপুস্থিত মুন্না চক্র

প্রবাসীদের শত কোটি টাকার ‘এক্সেলসিয়র সিলেট’ চাঁদাবাজদের দখলে, সালিশে অনুপুস্থিত মুন্না চক্র

2 সিলেটের খাদিমপাড়ার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত ১৭ একর (প্রায় ৬০ কেদার) জায়গাজুড়ে প্রতিষ্ঠিত প্রবাসীদের শত কোটি টাকার পর্যটন কেন্দ্র ‘এক্সেলসিয়র

সাগরদিঘীরপাড়ে আ.লীগ নেত্রী আলিয়া ইকবাল চৌধুরীর অবাধ বিচরণ

সাগরদিঘীরপাড়ে আ.লীগ নেত্রী আলিয়া ইকবাল চৌধুরীর অবাধ বিচরণ

1 সিলেট নগরীর ৯ নম্বর ওয়ার্ডের সাগরদিঘীরপাড় ও ৭ নম্বর ওয়ার্ড এলাকায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক

জাফলং সীমান্তে চোরাচালান-চাঁদাবাজির অভিযোগ

জাফলং সীমান্তে চোরাচালান-চাঁদাবাজির অভিযোগ

6 সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং সীমান্তের লাল মাটি এলাকায় বিজিবি ক্যাম্পের কাছাকাছি একটি শক্তিশালী চোরাচালান ও চাঁদাবাজ চক্র সক্রিয় থাকার

কালারুকা ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আলমের বিরুদ্ধে ৬ মেম্বারের অনাস্থা

কালারুকা ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আলমের বিরুদ্ধে ৬ মেম্বারের অনাস্থা

6 সুনামগঞ্জের ছাতক উপজেলার ৪নং কালারুকা ইউনিয়ন পরিষদের ২০২৬-২০২৭ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ও রাজস্ব খাতের মোট ২০

1
4