admin
প্রকাশিত: 4:51 PM, December 21, 2020
সিলেট মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল কাইয়ুম জালালী পংকী বলেছেন, নতজানু পররাষ্ট্রনীতির কারনে সীমান্তে একের পর এক বাংলাদেশী হত্যা কান্ডের শিকার হচ্ছে।
সীমান্ত হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সিলেট মহানগর বিএনপির ভাতালিয়াস্থ অস্থায়ী কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি আরো বলেন, বর্তমান অনির্বাচিত নতজানু সরকারের দুর্বল নীতির কারণে সীমান্তে হত্যা বিরামহীনভাবে চলছে। মানবিক অধিকার লঙ্ঘন করে এই সকল হত্যাকাণ্ড ঘটার পরেও সরকার নির্বিকার ভূমিকা পালন করে যাচ্ছে। তিনি অবিলম্বে সীমান্ত হত্যা বন্ধ করে বাংলাদেশীদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবী জানান।
মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট শামীম সিদ্দিকীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সহ সভাপতি হুমায়ুন কবির শাহীন, কাউন্সিলর রেজাউল হাসান কয়েছ লোদী, যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মুর্শেদ আহমদ মুকুল, মাহবুব চৌধুরী, দপ্তর সম্পাদক সৈয়দ রেজাউল করিম আলো, সাবেক সাংগঠনিক সম্পাদক কামাল মিয়া, যুব বিষয়ক সম্পাদক মির্জা বেলায়েত হোসেন লিটন, পরিবার কল্যাণ সম্পাদক লল্লিক আহমদ চৌধুরী, মানবাধিকার সম্পাদক মুফতি নেহাল উদ্দিন, সমবায় বিষয়ক সম্পাদক মামুনুর রহমান মামুন, আপ্যায়ন সম্পাদক আফজাল উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক খছরুজ্জামান, সহ শিল্প বিষয়ক সম্পাদক নাজির হোসেন, সহ যোগাযোগ বিষয়ক সম্পাদক উজ্জল রঞ্জন চন্দ, রফিকুল ইসলাম, তানিয়া রহমান, হাফসা খান, জাবেদুল ইসলাম দিদার, মহানগর যুবদল নেতা আব্দুল্লাহ শফী সাহেদ, জেলা যুবদল নেতা রায়হান আহমদ, ওসমানী গণি, মহানগর যুবদল নেতা বদরুল ইসলাম, নাজিম উদ্দিন, হাবিবুর রহমান, বাবুল আহমদ, ফয়েজ আহমদ, রুবেল আহমদ, মলয় পাল ধর প্রমুখ। বিজ্ঞপ্তি
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ