admin
প্রকাশিত: 2:20 PM, August 9, 2026
গোলাপগঞ্জ প্রতিনিধি:
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার হাজিপুর এওলাটিকর গ্রামে প্রভাবশালী চক্র ও সন্ত্রাসীদের অব্যাহত হুমকি এবং অন্যায়-অত্যাচারের মুখে প্রাণভয়ে বিদেশে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ মিজানুর রহমান। এদিকে তিনি দেশে না থাকায় এখন তাঁর পরিবারের ওপর নেমে এসেছে অমানুষিক নির্যাতন। বর্তমানে পুরো পরিবারটি চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মোঃ মিজানুর রহমান এলাকায় একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং সামাজিক সংগঠন ‘গোলাপগঞ্জ চ্যারিটি ক্লাব’-এর সহকারী সাধারণ সম্পাদক হিসেবে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে জড়িত। এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড ও অন্যায়ের বিরুদ্ধে তিনি সবসময় সোচ্চার ছিলেন। এরই জের ধরে স্থানীয় একটি প্রভাবশালী সন্ত্রাসী চক্র তাঁর ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে। ২০২২ সাল থেকে চক্রটি তাঁর ব্যবসায়িক প্রতিষ্ঠানে নিয়মিত চাঁদাবাজি এবং তাঁকে নানাভাবে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিল। একপর্যায়ে সন্ত্রাসীরা তাঁকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেয়।
পরিবার ও স্থানীয়দের অভিযোগ, নিরাপত্তার তাগিদে মিজানুর রহমান একাধিকবার আইন-শৃঙ্খলা বাহিনীর দ্বারে দ্বারে ঘুরলেও কোনো কার্যকর আইনি সহায়তা পাননি। অভিযুক্তদের রাজনৈতিক ও স্থানীয় প্রভাবের কারণে থানা পুলিশও তাঁদের বিরুদ্ধে মামলা বা অভিযোগ নিতে অনীহা প্রকাশ করে। প্রশাসনের এমন নিষ্ক্রিয়তায় সন্ত্রাসীদের তাণ্ডব আরও বেড়ে যায়। বাধ্য হয়ে একপর্যায়ে প্রাণ বাঁচাতে তিনি দেশ ত্যাগ করে বিদেশে আত্মগোপন করেন।
তবে মিজানুর রহমান বিদেশে চলে গেলেও রেহাই পায়নি তাঁর পরিবার। তাঁকে এলাকায় না পেয়ে সন্ত্রাসী বাহিনী এখন তাঁর ভাইয়ের ওপর অমানুষিক নির্যাতন ও ভয়ভীতি প্রদর্শন চালিয়ে যাচ্ছে। প্রভাবশালী চক্রটির ভয়ে এলাকার সাধারণ মানুষও কোনো প্রতিবাদ করার সাহস পাচ্ছেন না।
এ অবস্থায় পরিবারটির সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। অনতিবিলম্বে এই অন্যায়ের সুষ্ঠু বিচার এবং পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তা সুনিশ্চিত করতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন ভুক্তভোগী পরিবার।
4 ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অসাধারণ ফলাফল অর্জন করেছে সিলেটের মুহিবুর রহমান একাডেমি। এ বছর প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা ২টি গোল্ডেন এ+সহ
1 সিলেট জেলা অটোটেম্পু-অটোরিকশা চালক-শ্রমিক জোট বাংলাদেশের সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিস্ট্রেশন নং-চট্ট-২০৯৭) হযরত শাহজালাল (রহ.) মাজার উপ-পরিষদের ত্রিবার্ষিক নির্বাচন
4 এসএসসি পরীক্ষায় সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে সিলেটের অন্যতম স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান স্কলার্সহোম মেজরটিলা কলেজ। 4 ২০২৬ সালের এসএসসি পরীক্ষায়
6 সিলেটের মীরবাজারস্থ শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় সাফল্য অর্জিত হয়েছে। এ বছর প্রতিষ্ঠানটি থেকে
1 এবারের এসএসসি পরীক্ষায় সাফল্য অর্জন করেছে দক্ষিণ সুরমার ঐতিহ্যবাহী বরইকান্দি ২৫নং ওয়ার্ডের বাসিন্দা মরিয়ম আক্তার মাজেদা। সে পুলিশ লাইন
4 সিলেট নগরীর উপকণ্ঠ তারাপুর চা বাগান এলাকায় গড়ে ওঠা মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদার হয়েছে। সিলেট মেট্রোপলিটন
2 উত্তরা ব্যাংক পিএলসি সিলেট অঞ্চলের উপমহাব্যবস্থাপক ও আঞ্চলিক প্রধান মোঃ জাহাঙ্গীর আলম বলেছেন, গ্রাহকদের উন্নত সেবা দেওয়ার লক্ষ্যে উত্তরা
4 জাতীয় সংসদের সংরক্ষিত নারী সংসদ সদস্য অধ্যাপক মাহফুজা সিদ্দিকা বলেছেন, জুলাই শহীদদের আত্মত্যাগের মাধ্যমে অর্জিত নতুন বাস্তবতার ওপর দাঁড়িয়ে