editor

প্রকাশিত: 11:20 AM, August 11, 2026

কলকাতা-যুক্তরাজ্যের আ.লীগ নেতাদের অর্থায়নে আলিয়া ইকবালের শোডাউনের তোড়জোড়

পর্ব-২

কলকাতা-যুক্তরাজ্যের আ.লীগ নেতাদের অর্থায়নে আলিয়া ইকবালের শোডাউনের তোড়জোড়

8

সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের মহিলা বিষয়ক সম্পাদক আলিয়া ইকবাল চৌধুরীকে ঘিরে দেখা দিয়েছে নানা বিতর্ক ও চরম ক্ষোভ।

রাজনৈতিক পটপরিবর্তনের পরও তিনি নিজ বাড়িসহ নগরীর বিভিন্ন স্থানে ধারাবাহিক গোপন মিটিং পরিচালনা করছেন বলে খবর পাওয়া গেছে।

3

একটি বিশ্বস্ত সূত্রের দাবি, চলতি আগস্ট মাসেই সিলেটে আওয়ামী লীগের একটি বড় ধরনের ‘শোডাউন’ করার পরিকল্পনা চলছে, যা পরবর্তীতে সারা দেশে সম্প্রসারণ করার রূপরেখা রয়েছে।

7

অনুসন্ধানে জানা গেছে, ভারতে অবস্থানরত আওয়ামী লীগের সাবেক এক সংসদ সদস্য এবং স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন প্রভাবশালী নেতা আলিয়া ইকবাল চৌধুরীর সঙ্গে নিয়মিত মুঠোফোনে যোগাযোগ রাখছেন। একই সঙ্গে যুক্তরাজ্য থেকে সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীসহ দলটির একাধিক শীর্ষ নেতা তাঁর মাধ্যমে কারাগারে থাকা নেতাদের জন্য এবং মাঠে শোডাউন আয়োজনের লক্ষ্যে মোটা অঙ্কের অর্থ পাঠাচ্ছেন। এই অর্থ ব্যবহার করে লোকবল সংগ্রহ ও ঝটিকা মিছিলের তোড়জোড় চলছে।

3

স্থানীয় সূত্রে জানা যায়, সাবেক মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আফতাব হোসেন খানের ঘনিষ্ঠ সহযোগী এই নেত্রী ৫ আগস্টের পর সুবিদবাজারের নূরানী আবাসিক এলাকার বাসভবন ছেড়ে সাগরদিঘীরপাড় এলাকায় নতুন ডেরা বেঁধেছেন। ৮ নম্বর ওয়ার্ডের বহুল আলোচিত সাবেক কাউন্সিলর জগদীশ চন্দ্র দাসের সঙ্গে আঁতাত করে সংলগ্ন এলাকায় ভূমি দখল, প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা এবং রাজনৈতিক আশ্রয় বাণিজ্যের সিন্ডিকেট গড়ে তোলার সুনির্দিষ্ট অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।

8

সবচেয়ে উদ্বেগজনক তথ্য হলো, স্থানীয় সুবিধাবঞ্চিত ও পথভ্রষ্ট কিশোরদের একত্রিত করে একটি শক্তিশালী ‘কিশোর গ্যাং’ গড়ে তুলছেন আলিয়া ইকবাল, যেখানে তাঁর নিজ ছেলেকেও সম্মুখভাগে রাখা হচ্ছে। রাজনৈতিক উদ্দেশ্য হাসিল ও এলাকায় আধিপত্য বিস্তারে এই গ্যাং ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এসব গুরুতর ও সুনির্দিষ্ট অভিযোগ সত্ত্বেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃশ্যমান কোনো পদক্ষেপ না থাকায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র অসন্তোষ ছড়িয়ে পড়েছে। নতুন করে এলাকা অশান্ত হওয়া কিংবা অপরাধমূলক কর্মকাণ্ড বাড়ার আগেই আলিয়া ইকবাল চৌধুরী ও তাঁর সহযোগীদের অপকর্মের নিরপেক্ষ তদন্তপূর্বক দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন সচেতন এলাকাবাসী।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

জামালগঞ্জের নাহিয়ান পাশা নীরবের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন

জামালগঞ্জের নাহিয়ান পাশা নীরবের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন

6 ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ (এ+) পেয়ে চমৎকার সাফল্য অর্জন করেছে সে জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার ইউনিয়নের রুপাবালী গ্রামের

ফ্রান্সে মামলা দায়ের, নিরাপত্তা নিয়ে পত্রিকা কর্তৃপক্ষের উদ্বেগ

ফ্রান্সে মামলা দায়ের, নিরাপত্তা নিয়ে পত্রিকা কর্তৃপক্ষের উদ্বেগ

8 সংবাদ প্রকাশের জেরে একটি পত্রিকার ফ্রান্স প্রতিনিধি ও সাংবাদিক মোহাম্মদ জুনেদ আহমদকে বিভিন্নভাবে হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে।

চোখের সামনে আইন লঙ্ঘন তবু নির্বিকার নগর ট্রাফিক

চোখের সামনে আইন লঙ্ঘন তবু নির্বিকার নগর ট্রাফিক

7 সিলেট নগরীর ব্যস্ত সড়কগুলোতে ফিটনেস ও নাম্বারবিহীন গাড়ি অবাধে চলাচলের অভিযোগ উঠেছে। নগর ট্রাফিকের গুরুত্বপূর্ণ পয়েন্টে ট্রাফিক পুলিশের নজরদারি

দক্ষিণ সুরমায় মজনু-রহিমা দম্পতির অপরাধ সাম্রাজ্য

দক্ষিণ সুরমায় মজনু-রহিমা দম্পতির অপরাধ সাম্রাজ্য

5 সিলেট সিটি কর্পোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডের খোজারখলা এলাকার বাসিন্দা মজনু মিয়া ও তার স্ত্রী রহিমা খাতুন দীর্ঘদিন ধরে দক্ষিণ

কলকাতা-যুক্তরাজ্যের আ.লীগ নেতাদের অর্থায়নে আলিয়া ইকবালের শোডাউনের তোড়জোড়

কলকাতা-যুক্তরাজ্যের আ.লীগ নেতাদের অর্থায়নে আলিয়া ইকবালের শোডাউনের তোড়জোড়

4 সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের মহিলা বিষয়ক সম্পাদক আলিয়া ইকবাল চৌধুরীকে ঘিরে দেখা দিয়েছে নানা বিতর্ক ও চরম ক্ষোভ। 5

সিসিকের প্রকৌশলী সাইদুরের যত অপকর্ম

সিসিকের প্রকৌশলী সাইদুরের যত অপকর্ম

3 সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) উপ-সহকারী প্রকৌশলী এ টি এম সাইদুর রহমানের বিরুদ্ধে ঘুষবাণিজ্য, ক্ষমতার অপব্যবহার, দিনমজুরদের টাকা আত্মসাৎ এবং

সাবেক জাকারিয়া সিটি নিয়ে রাহাত চৌধুরী মুন্নার বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা

সাবেক জাকারিয়া সিটি নিয়ে রাহাত চৌধুরী মুন্নার বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা

6 সিলেটের ঐতিহ্যবাহী এক্সেলসিয়র সিলেট হোটেল অ্যান্ড রিসোর্ট (সাবেক জাকারিয়া সিটি)-এর পরিচালনা ও মালিকানা সংক্রান্ত বিষয় নিয়ে সিলেট জেলা বিএনপির

সদর উপজেলার কালাগুলে ‘ভূমিখেকো’ সমরু মিয়ার বিরুদ্ধে কৃষকদের প্রতিবাদ সভা

সদর উপজেলার কালাগুলে ‘ভূমিখেকো’ সমরু মিয়ার বিরুদ্ধে কৃষকদের প্রতিবাদ সভা

3 সিলেট সদর উপজেলার কালাগুল মৌজার নিরীহ কৃষকদের ওপর কথিত ভূমিখেকো সমরু মিয়া কর্তৃক দায়েরকৃত বিভিন্ন মিথ্যা মামলার প্রতিবাদে বিশাল

1
8