admin
প্রকাশিত: 6:43 PM, December 21, 2020
অনলাইন ডেস্ক
পবিত্র নগরী মক্কার মসজিদে হারাম তথা কাবা শরিফে ওমরাহ, হজ ও দর্শনার্থী হিসেবে আগত নারীদের যথাযথ সেবা নিশ্চিত করতে বিভিন্ন বিভাগের দায়িত্বে দেড় হাজার নারী কর্মী নিয়োগ করেছে দুই পবিত্র মসজিদের প্রেসিডেন্সিয়াল কর্তৃপক্ষ। খবর- আরব নিউজ।
আরব নিউজের খবরে জানা যায়, এর মধ্যে কারিগরি ও পরিষেবা বিষয়ক সংস্থায় কাজ করবে ৬০০ নারী কর্মী। বাকি নারী কর্মীরা নারীদের দর্শনার্থী ও ইবাদতকারীদের জন্য নির্ধারিত স্থানের ইলেকট্রিক যানবাহন পরিচালনা, জমজম পানি বিতরণ, তথ্যকেন্দ্র, প্রশাসনিক বিষয়ক, জনসংযোগ, মিডিয়া এবং যোগাযোগ ও অভ্যন্তরীণ নিরীক্ষণ বিভাগে মোতায়েন করা হবে।
নারী বিষয়ক উন্নয়ন উপ-প্রধান ড. আল-আনাউদ বিনতে খালিদ আল-আবোদ বলেন, এই পদক্ষেপটি কেন্দ্রীয় রূপান্তরমূলক উদ্যোগ ২০২৪-এর আওতাভুক্ত। যাতে দুই পবিত্র মসজিদে নারীদের সেবার মান আরও উন্নত হয়।
নারী উপ-প্রধান আল-আনাউদ আরও জানান, সৌদি আরবে নারীর ক্ষমতায় ও সৌদির ভিশন ২০৩০ এর সঙ্গে মিল রেখেই কাবা শরিফে নারীদের উন্নয়নে কাজ করতে এ নিয়োগ প্রক্রিয়া হাতে নেয়া হয়েছে।
উল্লেখ্য, এর আগে সৌদি ভিশন ২০৩০ উপলক্ষে পবিত্র নগরী মক্কা ও মদিনায় ১০ নারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছিল। যারা পবিত্র নগরী মক্কা তথা কাবা শরিফ ও মদিনার মসজিদে নববির কাজ পরিচালনায় যথাযথভাবে কাজ করবে।
যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট
আসন্ন শ্যামাপূজা উপলক্ষে বিস্ফোরক ফুটকা বর্জন, শব্দদূষণ প্রতিরোধ এবং শিশুদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মাদরাসার এতিম শিশুদের
ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩-২৬ সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ। সাউথ
২০০৬ সালের ২৮ অক্টোবর। সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সমাবেশের প্রস্তুতি চলাকালে আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস লগি-বৈঠার হামলার শিকার হন তৎকালীন মহানগর
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ দ্বিবার্ষিক মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন
বাংলাদেশে রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে হয়রানি, মামলা, গ্রেপ্তার এবং চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে। সংগঠনটির পক্ষ
জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ উঠেছে সিলেট