editor
প্রকাশিত: 12:01 PM, August 17, 2026
সিলেটের আলমপুরস্থ মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) কম্পিউটার ব্যাচের শিক্ষক আউয়ালের বিরুদ্ধে শিক্ষার্থীদের হেনস্তা, চরম মানসিক নির্যাতন ও হুমকির গুরুতর অভিযোগ উঠেছে।
কম্পিউটার সেকশনের শিক্ষার্থীদের কাছে তিনি এক মূর্তিমান আতঙ্কে পরিণত হয়েছেন বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। বিশেষ করে সিলেটি ভাষার শিক্ষার্থী দেখলেই তিনি তীব্র ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং অসংলগ্ন আচরণ শুরু করেন।
প্রতিষ্ঠানটির সার্বিক শিক্ষার পরিবেশ রক্ষা ও উক্ত শিক্ষকের অপসারণের দাবি জানিয়ে সম্প্রতি ভুক্তভোগী নারী শিক্ষার্থীরা সিলেট মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, শিক্ষক আউয়াল দীর্ঘদিন ধরে কম্পিউটার ব্যাচের ক্লাসে সিলেটি অঞ্চলের শিক্ষার্থীদের প্রতি বৈষম্যমূলক ও বিদ্বেষপূর্ণ আচরণ করে আসছেন। ক্লাসে কেউ স্থানীয় সিলেটি ভাষায় কথা বললে বা সিলেটি পরিচয় পেলেই তিনি চরম ক্ষিপ্ত হয়ে ওঠেন। শুধু তাই নয়, প্রশিক্ষণার্থীদের নানাভাবে মানসিক নির্যাতন, ভয়ভীতি প্রদর্শন এবং কোর্স শেষ করতে না দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। সরকারি একটি প্রশিক্ষণ কেন্দ্রে এমন অঞ্চলের ওপর ভিত্তি করে বিদ্বেষ ছড়ানোয় ক্ষুব্ধ শিক্ষার্থীরা।
অভিযোগকারী একাধিক নারী শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে জানান, আমরা এখানে নিজেদের স্বাবলম্বী করতে কারিগরি শিক্ষা নিতে এসেছি। কিন্তু শিক্ষক আউয়ালের কারণে কম্পিউটার ব্যাচের স্বাভাবিক ক্লাসের পরিবেশ নষ্ট হয়ে গেছে। সিলেটি পরিচয় বা কথা শুনলেই তিনি উত্যক্ত করেন এবং হুমকি দেন। উনার মানসিক চাপের কারণে অনেকে ঠিকমতো ক্লাসে আসতেও ভয় পান।
শিক্ষার্থীরা অভিযোগ পত্রে উক্ত বিতর্কিত শিক্ষকের দ্রুত অপসারণ ও সঠিক তদন্তের মাধ্যমে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।
এ বিষয়ে আলমপুর মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলা হয়, অভিযোগটি গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে এবং প্রয়োজনীয় তদন্ত সাপেক্ষে আইনানুগ ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
8 বাংলার ঋতুবৈচিত্র্যের স্নিগ্ধ প্রকৃতি ও সবুজের সমারোহে বর্ষার আগমনকে বরণ করে নিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজে অনুষ্ঠিত হয়েছে আনন্দঘন ও
3 সিলেটে বসবাসরত মৌলভীবাজার জেলাবাসীদের সংগঠন ‘মৌলভীবাজার সমিতি সিলেট’-এর উদ্যোগে সমিতির জীবন সদস্যদের সন্তানদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদানের জন্য দরখাস্ত জমা
2 সিলেট-৫ আসনের সংসদ সদস্য ও খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মুফতি আবুল হাসান এমপি বলেছেন, আমাকে কানাইঘাট-জকিগঞ্জের মানুষ নির্বাচিত
7 ফলাফলটা তার ঈর্ষণীয় ই। কারণ ১২শ ৫০ নাম্বারের মধ্যে ১১শ ৮৭ পেয়ে এবারের এসএসসি পরীক্ষায় চমক দেখিয়েছেন এই শিক্ষার্থী।
7 রুবেলের গুদাম ও সুরমা ট্রান্সপোর্ট ব্যবহার করে কামিয়েছেন অঢেল অবৈধ সম্পদ সিলেট সীমান্ত দিয়ে অবৈধ পথে আসা ভারতীয় পণ্যের
5 সিলেটের আলমপুরস্থ মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) কম্পিউটার ব্যাচের শিক্ষক আউয়ালের বিরুদ্ধে শিক্ষার্থীদের হেনস্তা, চরম মানসিক নির্যাতন ও হুমকির
4 সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক খসরুজ্জামান খসরুর বিরুদ্ধে একশ্রেণির স্বার্থান্বেষী মহলের উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা ও বানোয়াট অপপ্রচারের তীব্র অভিযোগ উঠেছে।
1 পরিকল্পিত নগর গঠন, সুশৃঙ্খল নগরায়ন এবং পরিবেশ সুরক্ষার লক্ষ্যে সিলেট মহানগরী ও সংলগ্ন এলাকায় আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে সিলেট