admin
প্রকাশিত: 2:38 PM, December 22, 2020
দক্ষিণ সুরমা উপজেলার ১ নম্বর মোল্লারগাঁও ইউনিয়নে ফ্রেন্ডন্স ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ (এফআইবিডিভি)-এর আওতায় ৩ বছর যাবত চলা সূচনা কর্মসূচির অভিজ্ঞতা বিনিময়, সমাপনী, উপকারভোগীর তালিকা ও বিভিন্ন তথ্য প্রেরণের লক্ষ্যে আজ মঙ্গলবার সকাল ৯টায় এক মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়।
দক্ষিণ সুরমা উপজেলা সূচনা প্রকল্পের জিসিডিও শাহিদা আক্তারের পরিচালনায় মতবিনিময়সভায় সভাপতির বক্তব্য রাখেন ১ নম্বর মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ মো. মকন মিয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সূচনা প্রকল্প দক্ষিণ সুরমা উপজেলা সমন্বয়ক গোলাম মোস্তাফা, ওয়ার্ল্ড ফিস সূচনা প্রকল্পের মো. আব্দুল হামিদ শেখ, সূচনা প্রকল্পের মোল্লারগাঁও ইউনিয়ন সমন্বয়ক মো. আবুল কাশেম।
অনুষ্ঠানে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদের সচিব সজল কুমার দে, সাবেক সচিব আব্দুল করিম, যুক্তরাজ্য বাঙালি কমিউনিটি নেতা ডা. মনসুর রহমান, সিলেট সামাজিক ছাত্র আন্দোলনের সভাপতি নিজাম উদ্দিন টিপু, মোল্লারগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য জবরুল ইসলাম জগলু, মো. মকব্বির আলী, হোজায়ফা চৌধুরী সুজা, সংরক্ষিত মহিলা সদস্য মালেকা বেগম, গীতা রাণী দে, উদ্যোক্তা ইউজিসি মতিউর রহমান খান, অফিস সহকরী লিমন পুরসকায়স্থ, ছালেখ আহমদ প্রমুখ।
সমাপনী অনুষ্ঠানে শেষে সূূচনা কর্মকর্তারা দীর্ঘ ৩ বছর যাবত মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদে উন্নয়নমূলক কর্মকান্ড পরিচালনা করায় ফুলের সংবর্ধনা ও স্বীকৃতি প্রদান করা হয়। বিজ্ঞপ্তি
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ