editor

প্রকাশিত: 6:17 PM, August 20, 2026

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

2

দীর্ঘ ৩৫ বছর পর সংসদ সদস্যদের ভোটে বাংলাদেশের রাষ্ট্রপতি (২৩তম) নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে ভোট গণনা করা হয়। গণনা প্রক্রিয়া শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনি কর্তা এ এম এম নাসির উদ্দিন।

এ নির্বাচনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদকে পরাজিত করে বিজয়ী হন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

5

মোট ৩৪৩টি বৈধ ভোটের মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ২৫৫ ভোট, আর কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।

8

সিইসি ও নির্বাচনি কর্তা এ এম এম নাসির উদ্দিন বলেন, রাষ্ট্রপতি নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩৪৯ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ৩৪৩ জন। অব্যবহৃত ব্যালট ৬টি। বিভিন্ন ত্রুটির কারণে আইনের মধ্যে থেকে ৪টি ব্যালট রিপ্লেস করা হয়েছে। নির্বাচনে কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ২৫৫ ভোট।

এ সময় সিইসি দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ঘোষণা করেন।

এরপর মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর বিরোধী দলীয় নেতাসহ অন্যান্য সংসদ সদস্যরা নতুন রাষ্ট্রপতিকে একে একে শুভেচ্ছা জানান।

6

ভোটগ্রহণ প্রক্রিয়া চলাকালে সংসদ সদস্যরা নিজ আসনে বসে পূর্ণ নাম স্বাক্ষর করে ব্যালটের মাধ্যমে পছন্দের প্রার্থীকে ভোট দেন। সংসদ সদস্যদের মধ্য থেকে প্রথম ভোট দেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। এরপর ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল ও প্রধানমন্ত্রী তারেক রহমানসহ অন্যান্য সংসদ সদস্যরা ভোট দেন।

5

Sharing is caring!

সর্বশেষ সংবাদ

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

4 দীর্ঘ ৩৫ বছর পর সংসদ সদস্যদের ভোটে বাংলাদেশের রাষ্ট্রপতি (২৩তম) নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (২০ আগস্ট)

স্কলার্সহোম মেজরটিলা কলেজে দুই দিনব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

স্কলার্সহোম মেজরটিলা কলেজে দুই দিনব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

5 শিক্ষার্থীদের সৃজনশীলতা, সুপ্ত প্রতিভা ও সাংস্কৃতিক চর্চাকে বিকশিত করার লক্ষ্যে সিলেটের স্কলার্সহোম মেজরটিলা কলেজে অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী বর্ণাঢ্য

গোয়াইনঘাটে নৌপথে চাঁদাবাজি বন্ধ হয়নি, বহাল তবিয়তে ‘আলিম বাহিনী’

গোয়াইনঘাটে নৌপথে চাঁদাবাজি বন্ধ হয়নি, বহাল তবিয়তে ‘আলিম বাহিনী’

3 সিলেট ও সুনামগঞ্জ নৌপথে বাল্কহেড শ্রমিকদের ওপর সন্ত্রাসী হামলা, বেপরোয়া চাঁদাবাজি এবং প্রশাসনের অসহযোগিতার অভিযোগে সংবাদ সম্মেলনের পরও পরিস্থিতির

পুলিশের সঙ্গে চাকরিবহির্ভূত চয়ন ট্রাফিক বিভাগের ঘনিষ্ঠতা নিয়ে প্রশ্ন

পুলিশের সঙ্গে চাকরিবহির্ভূত চয়ন ট্রাফিক বিভাগের ঘনিষ্ঠতা নিয়ে প্রশ্ন

3 সিলেট মহানগর এলাকায় রেকার ও অকশনের গাড়ি ব্যবস্থাপনা ঘিরে আগের অভিযোগের পর এবার নতুন করে আরও গুরুতর প্রশ্ন ও

দুর্নীতির অভিযোগে অভিযুক্ত সিলেট সমবায় অফিসের জামাল-শাহনূর দম্পতি

দুর্নীতির অভিযোগে অভিযুক্ত সিলেট সমবায় অফিসের জামাল-শাহনূর দম্পতি

8 একই দপ্তরে বছরের পর বছর ধরে বহাল তবিয়তে থেকে ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি এবং সিন্ডিকেট গড়ে তোলার গুরুতর অভিযোগ উঠেছে

ব্র্যাকের ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশন’স’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত

ব্র্যাকের ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশন’স’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত

7 সিলেট সদর উপজেলার যুব উদ্যোক্তাদের আর্থিক অন্তর্ভুক্তি ও টেকসই উন্নয়নের লক্ষ্যে ব্র্যাক কর্তৃক বাস্তবায়িত ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশন’স ফর ইয়ুথ

খোদাভীরু, সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে: মুফতি আবুল হাসান এমপি

খোদাভীরু, সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে: মুফতি আবুল হাসান এমপি

6 সিলেট-০৫ আসনের সংসদ সদস্য ও খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মুফতি আবুল হাসান এমপি বলেছেন, বর্তমান সমাজব্যবস্থায় নৈতিকতার

স্বেচ্ছাসেবক দল দেশের সংকটময় মুহূর্তে রাজপথে অগ্রণী ভূমিকা পালন করে এসেছে: আব্দুল কাইয়ুম চৌধুরী

স্বেচ্ছাসেবক দল দেশের সংকটময় মুহূর্তে রাজপথে অগ্রণী ভূমিকা পালন করে এসেছে: আব্দুল কাইয়ুম চৌধুরী

8 সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সব সময় দল

1
6