তিনি বলেন, ভ্যাকসিন নেওয়ার মধ্যে যে উদ্বেগের কিছু নেই লোকজনকে সেটি বোঝাতেই প্রকাশ্যে টিকা নিয়েছেন তিনি। আমেরিকানদের তিনি দেখাতে চান যে, ভ্যাকসিন নেওয়া নিরাপদ।
যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় ব্যক্তিদের মধ্যে এর আগে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ও প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি টিকা নিয়েছেন। এ তালিকায় সর্বশেষ সংযোজন জো বাইডেন।
ভ্যাকসিন নেওয়ার আগে সম্প্রতি এক অনুষ্ঠানে এ নিয়ে কথা বলেন বাইডেন। তিনি বলেন, ‘টিকা নেওয়ার ক্ষেত্রে সামনের সারিতে থাকার কোনও অভিপ্রায় আমার ছিল না। তবে আমি নিশ্চিত করতে চাই, এটি নেওয়া যে নিরাপদ আমেরিকার জনগণকে আমরা তা দেখিয়েছি।’
সোমবার থেকেই যুক্তরাষ্ট্রে গণহারে ফাইজার/বায়োএনটেক উদ্ভাবিত করোনাভাইরাসের ভ্যাকসিন প্রয়োগ শুরু হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, জরুরি ব্যবহারের জন্য এই ভ্যাকিসন অনুমোদন করা হয়েছে।
প্রথম দিন সোমবার সকাল ৯টা ২০ মিনিটে সরাসরি প্রচারিত এক ভিডিও ইভেন্টে টিকা নেন আইসিইউ নার্স সান্দ্রা লিন্ডসে। টিকা গ্রহণের পর দেওয়া প্রতিক্রিয়ায় তিনি জানান, আলাদাভাবে টিকা গ্রহণের মতোই অনুভূতি হয়েছে তার।
