admin
প্রকাশিত: 7:08 PM, August 29, 2026
স্টাফ রিপোর্টার:
আইনশৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক অভিযানের মুখে কৌশল বদলে পুরোদমে মাদক, অসামাজিক কার্যকলাপ ও জুয়ার আসর পরিচালনা করছে দক্ষিণ সুরমার চিহ্নিত অপরাধী চক্র। এই অপকর্মের নেপথ্যে রয়েছে বহুল আলোচিত মজনু, রহিমা ও আইয়ুবের শক্তিশালী সিন্ডিকেট। প্রত্যক্ষ নজরদারি এড়াতে ঐতিহ্যবাহী আস্তানা ছেড়ে তারা এখন ডিজিটাল মাধ্যম ও ভাসমান পদ্ধতি ব্যবহার করছে।
অনুসন্ধানে জানা গেছে, একসময় সিলেট দক্ষিণ সুরমার কীন ব্রিজ সংলগ্ন এলাকা কেন্দ্রিক এসব অপকর্ম পরিচালিত হলেও বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের কারণে তা অনলাইন নির্ভর হয়ে পড়েছে। মজনু, রহিমা ও আইয়ুবের সিন্ডিকেট এখন হোয়াটসঅ্যাপের মতো গোপন যোগাযোগ মাধ্যম ব্যবহার করে খদ্দেরদের কাছে মাদক ও নারী পৌঁছে দিচ্ছে। লেনদেন ও স্থান নির্ধারণের ক্ষেত্রে তারা অভিনব পথ বেছে নিয়েছে হোয়াটসঅ্যাপে নির্দিষ্ট লোকেশন পাঠিয়ে সেখানে সরবরাহ পৌঁছে দেওয়া হয়, অথবা কখনো কখনো ক্রেতারা নিজস্ব পরিবহনে গিয়ে তাদের নির্ধারিত স্থান থেকে তা সংগ্রহ করছেন।
অন্যদিকে, জুয়ার আসর পরিচালনায়ও এসেছে নতুন কৌশল। দক্ষিণ সুরমার বাইপাস ও কাশবন এলাকায় কোনো স্থায়ী আস্তানা না করে তারা সম্পূর্ণ ভাসমান পদ্ধতিতে জুয়া পরিচালনা করছে, যাতে পুলিশের উপস্থিতি টের পেলেই দ্রুত স্থান পরিবর্তন করা যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, এই তিনজনের বিস্তার পুরো দক্ষিণ সুরমাজুড়ে। তেতলী বাইপাসসহ এলাকার প্রধান প্রধান পয়েন্টে ভয়াবহ মাদক ইয়াবাসহ নানা ধরনের মাদকের চালান পৌঁছে দিচ্ছে তারা। ফলে হুমকির মুখে পড়ছে স্থানীয় যুবসমাজ। অপরাধী চক্রটি অত্যন্ত শক্তিশালী হওয়ায় স্থানীয় বাসিন্দারাও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।
প্রশাসনকে ফাঁকি দিয়ে ডিজিটাল প্রযুক্তির আড়ালে পরিচালিত এই অসামাজিক কর্মকাণ্ড ও মাদকের বিস্তার দ্রুত বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর পদক্ষেপ দাবি করেছেন সচেতন এলাকাবাসী।
অক্টোবর সেবা সপ্তাহ উপলক্ষে বিশেষ সেবা মূলক কার্যক্রম পালনের স্বীকৃতিস্বরূপ মর্যাদাপূর্ণ সাফল্য অর্জন করেছে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটি।
ঢাকা দক্ষিণ ও বাদেশ্বর রোডের গাড়ি পারমিট পাস ছাড়া অবৈধভাবে মৌলভীবাজার রোডে চলাচল করার প্রতিবাদে প্রতিবাদ সভা করেছে সিলেট জেলা
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামন্ডব পরিদর্শন করেছেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের (বিএমবিএফ) সিলেট বিভাগ, জেলা
পুলিশি হয়রানি বন্ধ, পর্যাপ্ত স্থায়ী পার্কিংয়ের ব্যবস্থা এবং সরকারি ডিউটির নামে গাড়ি আটক বাণিজ্য বন্ধের ৩ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে
সিলেট নগরীর দাড়িয়াপাড়াস্থ চৈতালী সংঘের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও বর্ণাঢ্য আয়োজনে শারদীয় দুর্গাপূজা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার উদ্যোগে নগরীর উত্তর হাটখোলা সনাতনী পূজা মণ্ডপ এবং মালিনীছড়া চা-বাগান
গ্যাস ও বিদ্যুৎ সমস্যা সমাধানে সরকারের গৃহীত তাৎক্ষণিক ও কার্যকর পদক্ষেপসমূহ জনগণের সামনে তুলে ধরতে সিলেট নগরীতে সচেতনতামূলক লিফলেট বিতরণ
সিলেট মহানগর শ্রমিক দলের অন্তর্ভুক্ত ৪২টি ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যা