admin
প্রকাশিত: 7:15 PM, August 29, 2026
স্টাফ রিপোর্টার:
সিলেটে প্রবাস ফেরত ইসমাইল আলী ওরফে ‘ইসমাইল লন্ডনী’ ও তাঁর সহযোগীদের অভিনব প্রতারণা, কোটি টাকার অর্থ আত্মসাৎ এবং অব্যাহত প্রাণনাশের হুমকিতে একটি প্রবাসী পরিবার চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে। সংবাদ প্রকাশের পর হুমকি-ধমকি আরও বেপরোয়া রূপ নিয়েছে। অভিযুক্তদের সশস্ত্র ক্যাডার ও যুক্তরাজ্যে থাকা প্রবাসী ছেলেদের বন্ধুদের মহড়ায় ভুক্তভোগীদের সন্তানরা স্কুলে যেতে পারছে না, পুরো পরিবার এখন গৃহবন্দি।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, মালয়েশিয়া প্রবাসী মজনু মিয়ার (৫৬) ৩৮ বছরের প্রবাস জীবনের সমস্ত সঞ্চয় প্রতারণা করে হাতিয়ে নিয়েছে সিলেট নগরীর শাহজালাল উপশহরের ডি-ব্লকের বাসিন্দা হাজী ইসমাইল আলী এবং তাঁর ভাই মাওলানা ইউনুস আনসারী।
শাহপরাণ (রহ:) থানার দলাইপাড়া এলাকার প্রাক-মালয়েশিয়া প্রবাসী মজনু মিয়া আত্মীয়তার সূত্রে বিবাদীদের কাছ থেকে আটগাঁও মৌজায় ২৪ লাখ টাকায় ৩৭.৭৫ পয়েন্ট জমি কেনেন। সেখানে আরও প্রায় ৫০ লাখ টাকা ব্যয়ে দুই তলা ভবন নির্মাণ শুরু করেন। পরবর্তীতে ব্যাংকের ঋণের জন্য পূবালী ব্যাংক সরজমিন সার্ভে করলে থলের বিড়াল বেরিয়ে আসে। ব্যাংক সার্ভেতে দেখা যায়, রেজিস্ট্রিকৃত মূল সীমানায় সামান্য জমি রয়েছে এবং ভবনের মূল অংশটি সরকারি ‘খাস’ জমির ওপর।
পরবর্তীতে বিবাদীরা বায়না, রেজিস্ট্রি ও নামজারির অজুহাতে আরও ১৪ লাখ টাকা হাতিয়ে নেয়। সর্বস্ব হারিয়ে চরম মানসিক আঘাতে প্রবাসী মজনু মিয়া দুইবার ব্রেইন স্ট্রোক করেন। বর্তমানে তিনি আংশিক পক্ষাঘাতগ্রস্ত (প্যারালাইজড)। চিকিৎসার পেছনে ইতোমধ্যে ১৮-২০ লাখ টাকা ব্যয় হলেও তিনি স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি।
গত ২৬ জুলাই মজনু মিয়া কৈফিয়ত চাইতে গেলে বিবাদীরা তাঁকে মারধরের চেষ্টা করে এবং বাড়াবাড়ি করলে লাশ গুম করার হুমকি দেয়। এই ঘটনায় মজনু মিয়া সিলেট মহানগর পুলিশের (এসএমপি) শাহপরাণ (রহ:) থানায় লিখিত অভিযোগ করেন।
অভিযোগ দায়েরের পর এবং গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর অভিযুক্ত ইসমাইল লন্ডনী আরও বেপরোয়া হয়ে ওঠেন। থানা থেকে অভিযোগ তুলে নিতে এবং পুলিশকে প্রভাবিত করতে তিনি বিশাল অর্থের দাপট দেখাচ্ছেন। স্থানীয় সালিশকারীরা বিষয়টি সমাধানের চেষ্টা করলে তিনি ‘টাকা দিয়ে সবাইকে কিনে নেওয়ার’ হুঙ্কার দেন। অভিযোগ রয়েছে, এই প্রতারণা ও জালিয়াতি চক্রে ইসমাইল লন্ডনীর ভাতিজা ও মেয়োর জামাই নজরুল ইসলাম সরাসরি জড়িত।
অনুসন্ধানে জানা গেছে, অভিযুক্ত ইসমাইল লন্ডনী যুক্তরাজ্যে একাধিক ব্যক্তির বিপুল অর্থ আত্মসাৎ করে দেশে ফেরেন। প্রতারণার কারণে তিনি আর যুক্তরাজ্যে প্রবেশ করতে পারছেন না। দেশে ফিরে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সিলেট-৩ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমানের রাজনৈতিক পরিচয় ও প্রভাব ব্যবহার করে তিনি এলাকায় ভূমি দখল ও প্রতারণার সাম্রাজ্য গড়ে তোলেন।
কান্নাজড়িত কণ্ঠে মজনু মিয়ার স্ত্রী শিউলি আক্তার বলেন, “প্রবাস জীবনের সব সঞ্চয় হারিয়ে আমরা আজ নিঃস্ব। আমার সন্তানদের স্কুলে যাওয়া বন্ধ। আমরা সরকারের কাছে আত্মসাৎ করা অর্থ উদ্ধার ও পরিবারের জীবনের নিরাপত্তা চাই।”
এ বিষয়ে শাহপরাণ (রহ:) থানা পুলিশ জানায়, লিখিত অভিযোগটি তদন্তাধীন রয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্রীহট্ট পুরোহিতমণ্ডলী কর্তৃক প্রকাশিত শারদীয় ‘বেদবার্তা’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর ) বিকাল ৩টায়
মেধা, সৃজনশীলতা ও সহশিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের কৃতিত্বের স্বীকৃতি দিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর)
সিলেটের ঐতিহ্যবাহী হযরত শাহপরান (রহ.) মাজার দরগাহ ওয়াক্ফ এস্টেটের (ইসি নং-১৩৬৫১) ব্যবস্থাপনা, আয়-ব্যয়, দানবাক্সের অর্থ ও ওয়াক্ফ সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের
সিলেট মহানগর বিএনপির নতুন আহ্বায়ক কমিটি গঠনের গুঞ্জন এখন পুরো নগরজুড়ে টক অব দ্য টাউন। গুঞ্জন ও জোর আলোচনা চলছেÑমহানগর
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মুদ্রণসামগ্রী ক্রয়ের দরপত্রে বড় ধরনের অনিয়মের অভিযোগ উঠেছে। দরপত্র মূল্যায়ন প্রতিবেদনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাবেক উপদেষ্টা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার সাবেক সভাপতি এবং
সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন বলেছেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি, জনসচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত উদ্যোগ গ্রহণ অত্যন্ত জরুরি।
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের আনুষ্ঠানিক রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২১শে জানুয়ারি থেকে শুরু হয়ে ২৭শে মের