editor
প্রকাশিত: 9:43 PM, August 30, 2026
সিলেটের বিশ্বনাথ উপজেলার পল্লীমঙ্গল কন্ট্রিবিউটেড একাডেমি উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটি গঠনে অগণতান্ত্রিক প্রক্রিয়া ও অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগটির বিষয়ে সরেজমিন তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে নির্দেশ দিয়েছেন বিশ্বনাথের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: জাহিদ বিন কাশেম।
রোববার (৩০ আগস্ট) স্মারক নম্বর ০৫.৪৬.৯১২০.০০১.২৭.০০১.২৪-৬২৬-এর মাধ্যমে এই তদন্তের নির্দেশ প্রদান করা হয়।
সূত্রে জানা যায়, গত ২৭ আগস্ট ২০২৬ তারিখে মো: সিদ্দিকুর রহমান (মানিক) ও অন্যান্যদের স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগপত্র উপজেলা নির্বাহী অফিসার বরাবরে দাখিল করা হয়।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়, পল্লীমঙ্গল কন্ট্রিবিউটেড একাডেমি উচ্চ বিদ্যালয়ে বিধি বহির্ভূত ও অগণতান্ত্রিক উপায়ে একটি পকেট কমিটি গঠন করা হয়েছে। উক্ত কমিটি অবিলম্বে বাতিল করে সঠিক নিয়মে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি বৈধ ও গ্রহণযোগ্য পরিচালনা কমিটি গঠনের জন্য এলাকাবাসী ও অভিভাবকদের পক্ষে দাবি জানানো হয়।
প্রাপ্ত অভিযোগের সত্যতা যাচাইয়ে উপজেলা নির্বাহী অফিসার মো: জাহিদ বিন কাশেম বিষয়টি গুরুত্বের সাথে গ্রহণ করেন। তিনি যুক্ত ৩ ফর্দের অভিযোগপত্রসহ বিষয়টি সরজমিনে তদন্ত করে দ্রুত প্রতিবেদন ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
অনুলিপি সূত্রে জানা গেছে, বিষয়টি ইতোমধ্যে সিলেটের জেলা প্রশাসক, জেলা শিক্ষা অফিসার এবং এলাহাবাদ ইসলামিয়া আলিম মাদরাসার ভারপ্রাপ্ত সুপারসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোকে অবগতির জন্য পাঠানো হয়েছে।
1 মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার অহিদাবাদ চা বাগানে শনিবার (২৯ আগস্ট ) হয়ে গেল ১২তম জুঁই প্রকাশ সাহিত্য আড্ডা ও
6 সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে আগমন উপলক্ষে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্য যুবদলের
3 সিলেটের বিশ্বনাথ উপজেলার পল্লীমঙ্গল কন্ট্রিবিউটেড একাডেমি উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটি গঠনে অগণতান্ত্রিক প্রক্রিয়া ও অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগটির বিষয়ে
4 বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের উদ্যোগে ‘মডেল ব্রাঞ্চ ইনিশিয়েটিভস’ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। 8 রবিবার (৩০ আগস্ট)
8 ওয়েছুর রহমান বড়বাড়ি গ্রন্থাগার (ওআরবি গ্রন্থাগার)-এর পথিকৃৎ, জ্ঞানসেবক ও গ্রন্থপ্রেমী মোঃ ওয়েছুর রহমানের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বই বিতরণ কর্মসূচি
5 ঝুলনযাত্রা মহোৎসব উপলক্ষে বড়বাজার মণিপুরী পাড়ায় ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে উৎসব উদযাপন করা হয়েছে। শুক্রবার এ উপলক্ষে বড়বাজার মণিপুরী
5 মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার উত্তরভাগস্থ শ্রী শ্রী সার্বজনীন দুর্গা মন্দিরের অন্যতম সামাজিক ও ধর্মীয় সংগঠন ‘জয় দুর্গা সংঘ’-এর ২০২৬-২০২৮
4 সিলেটের বিশ্বনাথ উপজেলার ৪নং রামপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী খছরুজ্জামান খছরুর সমর্থনে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 3