editor

প্রকাশিত: 12:24 PM, September 1, 2026

নগরীতে ‘টি-ল্যান্ড’ হায়দার আতঙ্ক, এবার মালামালসহ আস্ত ট্রাক ছিনতাইয়ের অভিযোগ

নগরীতে ‘টি-ল্যান্ড’ হায়দার আতঙ্ক, এবার মালামালসহ আস্ত ট্রাক ছিনতাইয়ের অভিযোগ

সিলেট নগরীতে একের পর এক অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আতঙ্কের নাম হয়ে উঠেছে ‘টি-ল্যান্ড’ হায়দার। তার বিরুদ্ধে এবার বিএনপি নেতার নির্মাণসামগ্রীসহ আস্ত একটি ট্রাক লুটের অভিযোগ উঠেছে।

গত ৫ আগস্টের পর থেকে নগরী ও আশপাশের এলাকায় চাঁদাবাজি, ছিনতাই ও লুটপাটে তার নাম বারবার সামনে এলেও সে রয়ে গেছে ধরাছোঁয়ার বাইরে।

ঘটনার বিবরণী থেকে জানা যায়, বিয়ানীবাজার উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও ঠিকাদার দারুল ইসলাম চৌধুরী দারার একটি নির্মাণসামগ্রী বোঝাই ট্রাক গত ২০ আগস্ট নগরীর রিকাবীবাজার থেকে দক্ষিণ সুরমার একটি সরকারি অফিসের উদ্দেশ্যে রওয়ানা হয়। কিন্তু পথিমধ্যে মালামালসহ ট্রাকটি ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরদিন ২১ আগস্ট শহরতলীর ধোপাগুল এলাকার একটি ভাঙারির দোকানের সামনে থেকে পরিত্যক্ত অবস্থায় খালি ট্রাকটি উদ্ধার করা হয়। তবে ট্রাকের ভেতরে থাকা কোনো মালামাল পাওয়া যায়নি।

এ ঘটনার পর ২২ আগস্ট কোতোয়ালি মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ট্রাক লুটের সাথে জড়িত থাকার অভিযোগে আবুল ও সুজন নামে দুজনকে গ্রেফতার করে। পুলিশি জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে, এই গাড়ি ও মালামাল লুটের মূল কারিগর হায়দার এবং তার নেতৃত্বেই পুরো ছিনতাইয়ের ছক করা হয়েছিল।

ঘটনার চার দিন পর, ২৪ আগস্ট কোতোয়ালি মডেল থানায় বিএনপি নেতা দারুল ইসলাম চৌধুরী দারা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন (মামলা নং: ৪০/৪১৫)। মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) এসআই মাহবুব জানান, এজাহারনামীয় মূল হোতা হায়দারসহ অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম অভিযানে রয়েছে। ইতোমধ্যে লুট হওয়া মালামালের কিছু অংশ উদ্ধার করা হয়েছে বলেও তিনি নিশ্চিত করেন।

স্থানীয় সূত্র জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর ৫ আগস্ট থেকে আম্বরখানা কেন্দ্রিক অপরাধ জগতের নিয়ন্ত্রণ নেয় হায়দার। আম্বরখানার একটি আলোচিত ‘টি-ল্যান্ড হোটেল’-এ নিয়মিত আড্ডা দেওয়ার কারণে এলাকায় সে ‘টি-ল্যান্ড হায়দার’ নামে পরিচিতি পায়। ৫ আগস্টের পর আম্বরখানার একটি নামকরা টায়ারের দোকানে গণলুটের পেছনেও সে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিল বলে অভিযোগ রয়েছে।

অনুসন্ধানে জানা যায়, হায়দার পূর্বে ছাত্রলীগ পরিচয়ে নানা অপকর্ম করে বেড়াত। সে নগরীর আলোচিত এক আওয়ামী লীগ নেতার ঘনিষ্ঠ বলয়ের ক্যাডার হিসেবে পরিচিত ছিল এবং তার ছত্রচ্ছায়াতেই নানা অপরাধ চালিয়ে আসত। সরকার পরিবর্তনের পর সে রূপ বদলে আবারও বেপরোয়া হয়ে ওঠে। একের পর এক ছিনতাই, লুটপাট ও চাঁদাবাজির ঘটনায় বিভিন্ন থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা ও অভিযোগ জমা হলেও পুলিশ তাকে গ্রেফতার করতে না পারায় স্থানীয় জনমনে ক্ষোভ ও প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শিথিলতার সুযোগেই সে একের পর এক দুঃসাহসিক অপরাধ ঘটিয়ে যাচ্ছে বলে মনে করছেন ভুক্তভোগী ও সচেতন মহল। দ্রুত তাকে আইনের আওতায় না আনলে নগরীতে অপরাধের মাত্রা আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ সংবাদ

অক্টোবর সেবা সপ্তাহে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির সাফল্য অর্জন

অক্টোবর সেবা সপ্তাহে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির সাফল্য অর্জন

অক্টোবর সেবা সপ্তাহ উপলক্ষে বিশেষ সেবা মূলক কার্যক্রম পালনের স্বীকৃতিস্বরূপ মর্যাদাপূর্ণ সাফল্য অর্জন করেছে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটি।

সিলেট জেলা বাস মালিক সমিতি ও শ্রমিক উপ-কমিটির প্রতিবাদ সভা

সিলেট জেলা বাস মালিক সমিতি ও শ্রমিক উপ-কমিটির প্রতিবাদ সভা

ঢাকা দক্ষিণ ও বাদেশ্বর রোডের গাড়ি পারমিট পাস ছাড়া অবৈধভাবে মৌলভীবাজার রোডে চলাচল করার প্রতিবাদে প্রতিবাদ সভা করেছে সিলেট জেলা

বিভিন্ন পূজা মন্ডব পরিদর্শন করল বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের নেতৃবৃন্দ

বিভিন্ন পূজা মন্ডব পরিদর্শন করল বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের নেতৃবৃন্দ

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামন্ডব পরিদর্শন করেছেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের (বিএমবিএফ) সিলেট বিভাগ, জেলা

৩ দফা দাবিতে সিলেটে অটোরিকশা মালিক শ্রমিক ঐক্য পরিষদের মানববন্ধন

৩ দফা দাবিতে সিলেটে অটোরিকশা মালিক শ্রমিক ঐক্য পরিষদের মানববন্ধন

পুলিশি হয়রানি বন্ধ, পর্যাপ্ত স্থায়ী পার্কিংয়ের ব্যবস্থা এবং সরকারি ডিউটির নামে গাড়ি আটক বাণিজ্য বন্ধের ৩ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে

সিলেটে চৈতালী সংঘের উদ্যোগে শারদীয় দুর্গাপূজার আয়োজন

সিলেটে চৈতালী সংঘের উদ্যোগে শারদীয় দুর্গাপূজার আয়োজন

সিলেট নগরীর দাড়িয়াপাড়াস্থ চৈতালী সংঘের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও বর্ণাঢ্য আয়োজনে শারদীয় দুর্গাপূজা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

উত্তর হাটখোলা ও মালিনীছড়া চা বাগান পূজা মণ্ডপে পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগরের বস্ত্র বিতরণ

উত্তর হাটখোলা ও মালিনীছড়া চা বাগান পূজা মণ্ডপে পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগরের বস্ত্র বিতরণ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার উদ্যোগে নগরীর উত্তর হাটখোলা সনাতনী পূজা মণ্ডপ এবং মালিনীছড়া চা-বাগান

সিলেটে গ্যাস ও বিদ্যুৎ সমস্যা নিরসনে সরকারের উদ্যোগ তুলে ধরে স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ

সিলেটে গ্যাস ও বিদ্যুৎ সমস্যা নিরসনে সরকারের উদ্যোগ তুলে ধরে স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ

গ্যাস ও বিদ্যুৎ সমস্যা সমাধানে সরকারের গৃহীত তাৎক্ষণিক ও কার্যকর পদক্ষেপসমূহ জনগণের সামনে তুলে ধরতে সিলেট নগরীতে সচেতনতামূলক লিফলেট বিতরণ

সিলেট মহানগর শ্রমিক দলের ৪২টি ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেট মহানগর শ্রমিক দলের ৪২টি ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেট মহানগর শ্রমিক দলের অন্তর্ভুক্ত ৪২টি ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যা