editor

প্রকাশিত: 7:43 PM, September 2, 2026

নবম পে-স্কেল অনুমোদন করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ ও চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারি সমিতি

নবম পে-স্কেল অনুমোদন করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ ও চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারি সমিতি

7

নবম পে-স্কেল অনুমোদন করায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এর প্রতি ২৫ হাজার কর্মচারিদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ ও বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারি সমিতি সিলেট বিভাগীয় জেলা শাখার নেতৃবৃন্দ ।
বুধবার (১ সেপ্টেম্বর) রাতে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের চতুর্থ শ্রেণি সমিতি অফিস এ উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, ২০১৫ সালের পে-স্কেল এর পর দীর্ঘ প্রায় ১১ টি বছর সরকারি কর্মচারিদের বিশেষ করে ১১-২০ গ্রেড ভুক্ত কর্মচারিদের দুঃখ দূর্দশা পোহাতে হয়েছে। ২০১৯ সাল থেকে বাংলাদেশের ২২ লক্ষ সরকারি কর্মচারি বিভিন্ন সময় আন্দোলনের মাধ্যমে সরকারের প্রতি আহবান জানিয়ে আসছিলো পে-স্কেল বাস্তবায়নের। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান উনার নির্বাচনী ইস্তেহার পে-স্কেল বাস্তবায়নের প্রতিশ্রুতি প্রদান করেন। তারই আলোকে সরকার ক্ষমতায় আসার ৬ মাসের মধ্যেই নবম পে-স্কেল মন্ত্রী পরিষদের সভায় পাশ করেন। নেতৃবৃন্দ আরো বলেন, দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতির সময়ে সরকারি কর্মচারী-কর্মকর্তাদের জীবনমান উন্নয়নের জন্য এই সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণ করায় আমরা গভীরভাবে কৃতজ্ঞ। এটি নিঃসন্দেহে সরকারি কর্মচারীদের মনোবল বৃদ্ধি করবে এবং দেশ গঠনে তাদেরকে আরও উদ্যমী করবে। একই সাথে আমরা বিনীতভাবে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আন্তরিক অনুরোধ জানাই, বৈষম্যহীন নবম পে-স্কেল যেন দ্রুত বাস্তবায়ন করা হয়। গ্রেড ভিত্তিক বৈষম্য, পদভিত্তিক বৈষম্য এবং সরকারি-আধা সরকারি প্রতিষ্ঠানের মধ্যে ব্যবধানের অবসান ঘটিয়ে সকল শ্রেণির কর্মচারীদের জন্য ন্যায্য ও সমান সুবিধা নিশ্চিত করার জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করা হোক।
বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় জেলা শাখার সভাপতি ফরিদ উদ্দিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো সালাহ উদ্দিন এর পরিচালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমন্বয় পরিষদ সিলেট জেলা শাখার সহ-সভাপতি সাদেক আহমেদ, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি আব্দুল কাইয়ুম রঙ্গু, সহ-সভাপতি দিলোওয়ার হোসেন, কালেক্টেরট সমিতি সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক মুনসুর উদ্দিন, সমন্বয় পরিষদ সিলেট জেলা শাখার নির্বাচন কমিশনের চেয়ারম্যান আবুল কালাম, চতুর্থ শ্রেণি কর্মচারি সমিতির নির্বাচন কমিশনার মাহবুবুর রহমান, সমন্বয় পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক হালিমুর রেজা চৌধুরী, সমন্বয় পরিষদ সিলেট ওসমানীর এর সভাপতি মুজিবুর রহমান খান, সমন্বয় পরিষদের যুগ্ম সম্পাদক জাবেদ আহমেদ, সমন্বয় পরিষদ সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক ফরিদ উদ্দিন, চতুর্থ শ্রেণি সমিতির সাংগঠিনক সম্পাদক সৈয়দ রবিউল হোসেন, সমন্বয় পরিষদের অর্থ সম্পাদক শামসুল আলম, ওসমানী মেডিকেল এর শামীম আহমেদ লস্কর, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের দেলোয়ার হোসেন, কালেক্টেরট সমিতির সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, চতুর্থ শ্রেণি সমিতির সদস্য নিখিল মালাকার, প্রমূখ। বিজ্ঞপ্তি

Sharing is caring!

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ সংবাদ

গোয়াইনঘাটজুড়ে শ্যাম কালার, আল আমিন ও নুরু’র বেপরোয়া চাঁদাবাজি

গোয়াইনঘাটজুড়ে শ্যাম কালার, আল আমিন ও নুরু’র বেপরোয়া চাঁদাবাজি

5 সিলেটের গোয়াইনঘাট উপজেলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের নাম ব্যবহার করে বেপরোয়া চাঁদাবাজির তীব্র অভিযোগ উঠেছে ‘শ্যাম কালা’ নামে এক

খোজারখলা এলাকার প্রভাব খাটিয়ে মজনু’র ‘মাদক সাম্রাজ্য’

খোজারখলা এলাকার প্রভাব খাটিয়ে মজনু’র ‘মাদক সাম্রাজ্য’

7 সিলেটের দক্ষিণ সুরমার ২৫ নম্বর ওয়ার্ডের খোজারখলা এলাকায় প্রভাব ও অর্থের জোরে অপরাধের বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছেন মজনু নামে

সিলেটে বিএনপির ভিত্তিপ্রস্তর থেকে আজও রাজপথে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক

সিলেটে বিএনপির ভিত্তিপ্রস্তর থেকে আজও রাজপথে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক

7 বাংলাদেশের রাজনীতির ইতিহাসে সিলেটের স্থান বরাবরই স্বতন্ত্র ও তাৎপর্যপূর্ণ। ১৯৭৮ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)

খন্দকার মুক্তাদিরের যুগান্তকারী পদক্ষেপ

খন্দকার মুক্তাদিরের যুগান্তকারী পদক্ষেপ

4 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরের বিশেষ প্রচেষ্টায় সিলেটের শিল্পখাত ও

বাজুস সিলেট জেলা শাখার নির্বাচন আগামী ৮ অক্টোবর, প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

বাজুস সিলেট জেলা শাখার নির্বাচন আগামী ৮ অক্টোবর, প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

6 বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন আগামী ৮ অক্টোবর (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন

নবম পে-স্কেল অনুমোদন করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ ও চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারি সমিতি

নবম পে-স্কেল অনুমোদন করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ ও চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারি সমিতি

4 নবম পে-স্কেল অনুমোদন করায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এর প্রতি ২৫ হাজার কর্মচারিদের পক্ষ থেকে আন্তরিক

অলিম্পিকের মতো সর্বোচ্চ আসরে উশুর মাধ্যমে সাফল্য প্রত্যাশা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের

অলিম্পিকের মতো সর্বোচ্চ আসরে উশুর মাধ্যমে সাফল্য প্রত্যাশা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের

2 যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, মাদক ও দুর্নীতিমুক্ত, সুস্থ এবং সুশৃঙ্খল সমাজ গঠনে খেলাধুলার ভূমিকা অত্যন্ত

বঙ্গবীর ওসমানীর ১০৮ তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় জনতা পার্টির শ্রদ্ধাঞ্জলি অর্পণ

বঙ্গবীর ওসমানীর ১০৮ তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় জনতা পার্টির শ্রদ্ধাঞ্জলি অর্পণ

3 জাতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, বঙ্গবীর জেনারেল মুহাম্মদ আতাউল গণি ওসমানীর ১০৮ তম জন্মবার্ষিকী উদযাপন করেছে পার্টির জাতীয়

1
6