editor
প্রকাশিত: 5:03 PM, September 4, 2026
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, শ্রীকৃষ্ণের জীবন ও দর্শন সত্য, ন্যায়, মানবতা ও কল্যাণের পথে চলার শিক্ষা দেয়। তাঁর আদর্শ ধারণ করে সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি বলেন, আমরা বিশ্বাস করি, উৎসব সবার। প্রত্যেক মানুষের নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করার অধিকার রয়েছে। সিলেটে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির রয়েছে। আমাদেরকে পারস্পরিক শ্রদ্ধা ও সহমর্মিতার পরিবেশ বজায় রাখতে হবে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে সর্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদ সিলেটের উদ্যোগে আয়োজিত নগর পরিক্রমার পূর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। নগর পরিক্রমা নিম্বার্ক আশ্রমের সামন থেকে বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূনরায় ঔই স্থান গিয়ে সভায় মিলিত হয়।
তিনি আরো বলেন, সিলেট সিটি কর্পোরেশন নগরীর সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের পাশে রয়েছে। ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বজায় রেখে একটি শান্তিপূর্ণ, সুন্দর ও বাসযোগ্য সিলেট গড়ে তুলতে আমরা সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানাই। জন্মাষ্টমী উপলক্ষে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি। এরপর আনুষ্ঠানিকভাবে নগর পরিক্রমা উদ্বোধন করেন।
জন্মাষ্টমী উদযাপন পরিষদের আহবায়ক নিহার রঞ্জন দাসের সভাপতিত্বে এবং রাজিব কুমার দে ও ঝলক আচার্য্য এর যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী ও সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, সিলেট ইসকনের সাধারণ সম্পাদক ভাগবত করুনা দাস। স্বাগত বক্তব্য রাখেন জন্মাষ্টমী উদযাপন পরিষদের সদস্য সচিব অসিম কুমার সিংহ বাবলু।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মলয় পুরকায়স্থ, গোপিকা শ্যাম পুরকায়স্থ, শিবব্রত ভৌমিক চন্দন, বিজয় কৃষ্ণ বিশ্বাস, সুব্রত দেব, তুহিন কান্তি নাগ, চন্দন দাস, এডভোকেট শংকর দাস,সবুজ তালুকদার, সঞ্জয় সিংহ, সুজিত কুমার দেব, কল্লোল জ্যোতি বিশ্বাস, মিন্টু সিংহ, চমক দে পল্লূ, টিটন মল্লিক, সুকান্ত গুপ্ত, হিরন্ময় দেব, তিলক প্রবাল দত্ত, সাজন রায় সাজু, অমিত ধর, বিশ্বদীপ চন্দ সৈকত, সজল কান্তি কর প্রমুখ।-বিজ্ঞপ্তি
7 স্টাফ রিপোর্টার: জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা নিতে আসা এক প্রবাসীকে চড় মারার অভিযোগ উঠেছে সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো.
8 দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান রাষ্ট্রপতির স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিদেশে বসবাসরত বাংলাদেশি
7 স্টাফ রিপোর্টার: সিলেট সিটি করপোরেশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় মূল নেতৃত্ব দান কারীদের বাদ দিয়ে নিরপরাধ শ্রমজীবী মানুষকে গ্রেপ্তারের
2 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, শ্রীকৃষ্ণের জীবন ও দর্শন সত্য, ন্যায়, মানবতা ও কল্যাণের পথে চলার
7 নিউইয়র্ক প্রতিনিধি: যুক্তরাজ্যের বিশিষ্ট কমিউনিটি অ্যাক্টিভিস্ট, মূলধারার রাজনীতিবিদ, বিসিএ ইউকের সাবেক প্রেসিডেন্ট ও প্রখ্যাত ব্যবসায়ী পাশা খন্দকার এমবিই-এর যুক্তরাষ্ট্রে
8 * কোটি টাকার মেলা বাণিজ্য ও নাম ভাঙানোর গুরুতর অভিযোগ স্টাফ রিপোর্টার: সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির
7 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসকের আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, একে অপরের ধর্মীয় উৎসব ও আনন্দে অংশগ্রহণের মধ্য দিয়েই আমাদের পারস্পরিক
1 উৎসাহ-উদ্দীপনা ও আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল প্রিমিয়ার সিমেন্ট মিলস্ পিএলসি-এর আয়োজনে ‘প্রিমিয়ার সিমেন্ট বিশ্বকাপ মাতোয়ারা প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬’।