editor
প্রকাশিত: 6:30 PM, December 22, 2020
নিজস্ব প্রতিবেদক
নগরবাসীকে মশার যন্ত্রণা থেকে মুক্ত রাখতে ঔষধ দেওয়া শুরু করেছে সিলেট সিটি কর্পোরেশন। লার্ভা এবং বড় মশা মারার লক্ষ্যে দুই ভাগে বিভক্ত করে ঔষধ কিনে সেগুলো মারা শুরু করেছে। মঙ্গলবার এ কার্যক্রমের অংশ হিসেবে সিলেট সিটি কর্পোরেশনের ১,১৫ এবং ১৬ নম্বর ওয়ার্ডে সকাল থেকে ঔষধ দেওয়ার কাজ চালিয়েছে সিসিক।এই ৩ ওয়ার্ড নিয়ে সিসিকের ১১ টি ওয়ার্ডে ইতোমধ্যে ঔষধ দেওয়া শেষ হয়েছে বলে জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম।
তিনি বলেন, এবার মশার লার্ভা নষ্ট করার জন্য ৪ হাজার লিটার লার্ভাসাইড ও উড়ন্ত বড় মশা নিধনের জন্য ১৬ হাজার লিটার অ্যাডাল্টিসাইড নামের ঔষধ কেনা হয়েছে। পর্যায়ক্রমে সকল ওয়ার্ডে ঔষধ দেওয়া হবে।
ডা. মো. জাহিদুল ইসলাম আরও জানান, প্রতিটি ওয়ার্ডে আমরা প্রথমে মশার ঔষধ দেওয়ার আগে আমাদের কর্মীরা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান করে। পরে টানা ৬ দিন ধরে মশার ঔষধ দেওয়া হয়। প্রতি ওয়ার্ডের জন্য আমাদের ৬ জন কর্মী কাজ করছে। প্রথম ৩ দিন মশার বংশবিস্তারের লার্ভা নষ্ট করার জন্য ড্রেন, নালাসহ বিভিন্ন জায়গায় লার্ভাসাইড নামের একটি ঔষধ ছিটানো হয় এবং পরের ৩ দিন উড়ন্ত ও বয়স্ক মশার জন্য ফগার মেশিন দিয়ে অ্যাডাল্টিসাইড নামের ঔষধ স্প্রে করা হয়।
শীতকালের এ কার্যক্রম গত নভেম্বর মাসের ২৯ তারিখ থেকে শুরু হয়েছে বলে জানান সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম।
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ