editor

প্রকাশিত: 1:31 PM, December 23, 2020

সিলেটে এবার তেল ও গ্যাস পাম্পে ধর্মঘটের ডাক

সিলেটে এবার তেল ও গ্যাস পাম্পে ধর্মঘটের ডাক
নিজস্ব প্রতিবেদক:
সিলেট বিভাগের তেলের পাম্পগুলোতে নিম্নমানের তেল সরবরাহ করায় অনির্দিষ্ট কালের ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটার্স এজেন্টস এন্ড পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশন। আগামী ২৭ ডিসেম্বর (রবিবার) সকাল থেকে ৬ দফা দাবিতে এই ধর্মঘটের ডাক দিয়েছেন ব্যবসায়ী নেতৃবৃন্দ।
দাবিগুলো হচ্ছে, জ্বালানী তেল বিপনন কোম্পানী কর্তৃক নিম্নমানের পেট্রোল সরবরাহ বন্ধ করতে হবে এবং পূর্বের ন্যায় সিলেট গ্যাস ফিল্ড এর উন্নত মানের পেট্রোল সরবরাহ করতে হবে।জ্বালানী তেলের মান নিয়ন্ত্রন করার জন্য সিলেটের প্রত্যেক ডিপোতে জ্বালানী তেল টেস্টিং ল্যাব স্থাপন করতে হবে। বিভিন্ন সরকারী সংস্থা কর্তৃক অন্যায় ও উদ্দেশ্যমূলক হয়রানী আচরন বন্ধ করতে হবে। সরকারী অধিদপ্তর কর্তৃক পেট্রোল পাম্পে অভিযান পরিচালনাকালে এসোসিয়শনের প্রতিনিধি ও তেল বিপনন কোম্পানীর প্রতিনিধির উপস্থিতি নিশ্চিত করতে হবে। সরকারী অধিদপ্তর কর্তৃক প্রদত্ত লাইসেন্স সমূহ নবায়ন সহজ করতে হবে। দুর্বৃত্ত পরায়ন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর কর্মকর্তা আমিরুল ইসলাম মাসুদকে অবিলম্বে সিলেট থেকে প্রত্যাহার করতে হবে।

বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটার্স এজেন্টস এন্ড পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশন সিলেট বিভাগের সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ চৌধুরী। তিনি সিলেট ভিউকে বলেন,  আমরা সিলেট গ্যাস ফিল্ডের উৎপাদিত তেল বিক্রি করে আসছিলাম দীর্ঘদিন থেকে। কিন্তু কয়েকমাস  থেকে সিলেটের পাম্পগুলোতে গ্যাস ফিল্ডের তেল না দিয়ে বেসরকারি প্রতিষ্ঠানের তেল দেয়া হচ্ছে। বেসরকারি প্রতিষ্ঠানের তেল খুবই নিম্নমানের ও ভেজাল। যার কারণেই ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে আমাদের পাম্পগুলোতে জরিমানা করেছে।

তিনি আরও জানান, আমাদের দাবি অনেক পুরোনো। পূর্বের ন্যায় সিলেট গ্যাস ফিল্ডের উৎপাদিত তেল আমাদেরকে দিতে হবে।  সেই সাথে চুক্তি বাতিল করতে হবে বেসরকারি প্রতিষ্ঠানের সাথে। যদি আমাদের দাবি মেনে না নেয়া হয় তাহলে ২৭ ডিসেম্বর  (রবিবার) থেকে অনির্দিষ্ট কালের জন্য সিলেট বিভাগের সকল পেট্রোল পাম্প ও গ্যাস পাম্প বন্ধ থাকবে।

S/H-(Rabbi-4)

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ