editor
প্রকাশিত: 10:52 AM, October 12, 2026
সিলেটের দক্ষিণ সুরমা সুইপার কলোনির প্রবেশমুখে অবস্থিত ‘খান বোর্ডিং’ নামক একটি আবাসিক হোটেল মাদকসেবী ও অপরাধীদের প্রধান ও নিরাপদ আশ্রয়ে পরিণত হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এই বোর্ডিংয়ে প্রতিদিন সকাল ৯টা থেকে গভীর রাত পর্যন্ত অবাধে চলছে ইয়াবা সেবনসহ নানা ধরনের সমাজবিরোধী অপকর্ম।
এলাকাবাসী সূত্রে জানা যায়, সুইপার কলোনির প্রবেশমুখে অবস্থিত হওয়ায় কৌশলগত কারণে অপরাধীরা এই বোর্ডিংটিকে ঢাল হিসেবে ব্যবহার করছে। প্রতিদিন সকাল ৯টা বাজার পরপরই এখানে বিভিন্ন এলাকার মাদকসেবী ও সন্দেহভাজন ব্যক্তিদের আনাগোনা বাড়তে থাকে, যা চলে মধ্যরাত পর্যন্ত। বোর্ডিংয়ের ভেতরে নিরাপদ পরিবেশ তৈরি করে একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে ইয়াবাসহ বিভিন্ন মাদক কেনাবেচা ও সেবনের ব্যবস্থা করে আসছে।
মসজিদ বাজার সংলগ্ন এবং সুইপার কলোনির মুখের এই ‘ওপেন মাদক হাট’-এর কারণে আশপাশের ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও স্থানীয় যুবসমাজ তীব্র অবক্ষয়ের ঝুঁকিতে রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, “কলোনির প্রবেশমুখে হওয়ায় মাদকসেবীরা খুব সহজেই এখানে যাতায়াত করে। সকাল থেকে রাত পর্যন্ত এখানে অপরাধীদের আড্ডা বসে। আমরা পরিবার-পরিজন নিয়ে এই এলাকা দিয়ে শান্তিতে চলাচল করতে পারি না।”
এলাকার সচেতন মহল মনে করছেন, দ্রুত এই ‘খান বোর্ডিং’-এ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জোরালো অভিযান চালানো প্রয়োজন। অন্যথায় এই আস্তানাকে কেন্দ্র করে এলাকায় চুরি, ছিনতাইসহ বড় ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড আরও ভয়াবহ রূপ ধারণ করবে।
এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিয়ে মাদক ও অপকর্মের এই আস্তানা গুঁড়িয়ে দিতে এবং জড়িতদের আইনের আওতায় আনতে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন দক্ষিণ সুরমাবাসী।
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের আনুষ্ঠানিক রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২১শে জানুয়ারি থেকে শুরু হয়ে ২৭শে মের
সিলেটের কানাইঘাট বাজারে ফার্মেসিতে মোবাইল কোর্ট পরিচালনাকালে সংবাদ সংগ্রহের সময় বাধার মুখে পড়েছেন স্থানীয় এক গণমাধ্যমকর্মী। আজ গতকাল সোমবার বিকেল
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখায় দীর্ঘ ১৫ থেকে ২০ বছর ধরে টানা সেবা দিয়ে গেলেও চাকরির স্থায়িত্ব পাননি
সিলেটের আম্বরখানা সুরমা সুপার মার্কেট ও মানি এক্সচেঞ্জ বিল্ডিং এলাকায় এক শ্রেণির সক্রিয় দালাল চক্রের অপতৎপরতা চরম রূপ ধারণ করেছে।
সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল স্থলবন্দর ঘিরে মিথানল আমদানি, সীমান্তকেন্দ্রিক ব্যবসা-বাণিজ্য, পাথর ডাম্পিং এবং কথিত সিন্ডিকেটের প্রভাব নিয়ে নতুন করে আলোচনা
সিলেটের বিয়ানীবাজারের কুশিয়ারা এবং গোলাপগঞ্জ-গোবিন্দগঞ্জ সীমানাঘেঁষা সুরমা নদী থেকে ড্রেজার ও বলগেট বসিয়ে অবাধে বালু উত্তোলনের মহোৎসব চলছে। দিন-রাত প্রকাশ্যে
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ পাড়ুয়া এলাকায় পাথর বহনকারী ট্রাক ও ক্রাশার মিল মালিকদের রেহাই দিয়ে কেবল বৈধ ক্রেতার মালামাল আটকে
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-ক্ষুদ্র ও ঋণবিষয়ক সম্পাদক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক