editor

প্রকাশিত: 4:48 PM, October 12, 2026

জ্ঞানার্জনের পাশাপাশি মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হতে হবে: শেখ মো: নজরুল ইসলাম

স্কলার্সহোম মেজরটিলা কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত

জ্ঞানার্জনের পাশাপাশি মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হতে হবে: শেখ মো: নজরুল ইসলাম

স্কলার্সহোম মেজরটিলা কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সকালে কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের অভিনন্দন জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেটের কলেজ পরিদর্শক শেখ মো. নজরুল ইসলাম বলেন, পড়াশোনা ও জ্ঞানার্জনের পাশাপাশি শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। একই সঙ্গে তাদের বিশ্বনাগরিক হিসেবে নিজেদের প্রস্তুত করতে হবে। তিনি শিক্ষার্থীদের নৈতিকতা, মূল্যবোধ ও যুগোপযোগী জ্ঞান অর্জনের মাধ্যমে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত হওয়ার আহ্বান জানান।

কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হকের সভাপতিত্বে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন স্কলার্সহোমের একাডেমিক কো-অর্ডিনেটর প্রফেসর জয়নুল আবেদীন চৌধুরী।
গেস্ট অব অনার প্রফেসর জয়নুল আবেদীন চৌধুরী তাঁর বক্তব্যে প্রতিষ্ঠানের সার্বিক শৃঙ্খলা ও শিক্ষার পরিবেশের প্রশংসা করেন। তিনি বলেন, প্রতিযোগিতাপূর্ণ বিশ্বে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে শিক্ষার্থীদের এখন থেকেই অধ্যবসায়, শৃঙ্খলা ও নিয়মিত পড়াশোনার প্রতি মনোযোগী হতে হবে।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মো. ফয়জুল হক নবীন শিক্ষার্থীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান। তিনি উচ্চমাধ্যমিক স্তরকে শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ ‘টার্নিং পয়েন্ট’ হিসেবে উল্লেখ করে বলেন, ভবিষ্যতের স্বপ্ন পূরণে এখন থেকেই সময়ের যথাযথ ব্যবহার, নিয়মিত অধ্যয়ন ও কঠোর পরিশ্রমের বিকল্প নেই। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সংযমী ও সচেতন হওয়ার পরামর্শ দিয়ে বলেন, এসবের অনিয়ন্ত্রিত ব্যবহার শিক্ষার্থীদের পড়াশোনা ও কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে বাধা সৃষ্টি করতে পারে। পাশাপাশি তিনি একাডেমিক সাফল্য অর্জনে নিয়মিত ক্লাসে উপস্থিতি, পাঠ পুনরালোচনা, হোম স্টাডি, সময়ানুবর্তিতা, শৃঙ্খলা এবং আত্মনিয়ন্ত্রণের গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন স্কলার্সহোম শাহী ঈদগাহ ক্যাম্পাসের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মুনীর আহমেদ কাদেরী (অব.), স্কলার্সহোম পাঠানটুলা ক্যাম্পাসের উপাধ্যক্ষ মো. আব্দুল আজিজ মিয়া, স্কলার্সহোম মেজরটিলা কলেজের প্রাথমিক শাখার উপাধ্যক্ষ নাহিদা খান এবং স্কলার্সহোম প্রিপারেটরি সেকশন, পাঠানটুলার উপাধ্যক্ষ জেবুন্নেসা জীবন।

অনুষ্ঠানের প্রথম পর্বে স্বাগত বক্তব্য দেন কলেজ শাখার একাডেমিক ইনচার্জ প্রভাষক কাজী শাখাওয়াত হোসেন। শুভেচ্ছা বক্তব্য দেন নবীনবরণ আয়োজক কমিটির আহ্বায়ক প্রভাষক হাসান শাহরিয়ার মজুমদার। আলোচনা পর্ব পরিচালনা করেন প্রভাষক তোফায়েল আহমেদ শিহাব ও প্রভাষক সজিবুর রহমান।

দ্বিতীয় পর্বে নবীন ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের গান ও নৃত্যের পরিবেশনায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক পর্ব সঞ্চালনা করেন প্রভাষক তোফায়েল আহমেদ শিহাব ও প্রভাষক পারমিতা রায়। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল ও শুভেচ্ছা কার্ড দিয়ে বরণ করে নেওয়া হয়।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি ও পরিকল্পনা থাকলে জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব: জেলা প্রশাসক

দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি ও পরিকল্পনা থাকলে জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব: জেলা প্রশাসক

সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন বলেছেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি, জনসচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত উদ্যোগ গ্রহণ অত্যন্ত জরুরি।

একক প্রার্থী দেওয়ার প্রস্তুতি বিএনপির, শঙ্কা জামায়াত-এনসিপির

একক প্রার্থী দেওয়ার প্রস্তুতি বিএনপির, শঙ্কা জামায়াত-এনসিপির

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের আনুষ্ঠানিক রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২১শে জানুয়ারি থেকে শুরু হয়ে ২৭শে মের

ফুটেজ সংগ্রহে ইউএনওর সিএ’র বাধার মুখে গণমাধ্যমকর্মী

ফুটেজ সংগ্রহে ইউএনওর সিএ’র বাধার মুখে গণমাধ্যমকর্মী

সিলেটের কানাইঘাট বাজারে ফার্মেসিতে মোবাইল কোর্ট পরিচালনাকালে সংবাদ সংগ্রহের সময় বাধার মুখে পড়েছেন স্থানীয় এক গণমাধ্যমকর্মী। আজ গতকাল সোমবার বিকেল

সিসিকের ‘মাস্টাররোল’ কর্মচারীদের মানবেতর জীবন ও মিরাজের সংগ্রামের গল্প

সিসিকের ‘মাস্টাররোল’ কর্মচারীদের মানবেতর জীবন ও মিরাজের সংগ্রামের গল্প

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখায় দীর্ঘ ১৫ থেকে ২০ বছর ধরে টানা সেবা দিয়ে গেলেও চাকরির স্থায়িত্ব পাননি

আম্বরখানা সুরমা সুপার মার্কেটে দালাল চক্রের দৌরাত্ম্য

আম্বরখানা সুরমা সুপার মার্কেটে দালাল চক্রের দৌরাত্ম্য

সিলেটের আম্বরখানা সুরমা সুপার মার্কেট ও মানি এক্সচেঞ্জ বিল্ডিং এলাকায় এক শ্রেণির সক্রিয় দালাল চক্রের অপতৎপরতা চরম রূপ ধারণ করেছে।

তামাবিলে অধরা জালাল উদ্দিন

তামাবিলে অধরা জালাল উদ্দিন

সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল স্থলবন্দর ঘিরে মিথানল আমদানি, সীমান্তকেন্দ্রিক ব্যবসা-বাণিজ্য, পাথর ডাম্পিং এবং কথিত সিন্ডিকেটের প্রভাব নিয়ে নতুন করে আলোচনা

কুশিয়ারা ও সুরমায় অবাধে অবৈধ বালু উত্তোলন, নীরব প্রশাসন

কুশিয়ারা ও সুরমায় অবাধে অবৈধ বালু উত্তোলন, নীরব প্রশাসন

সিলেটের বিয়ানীবাজারের কুশিয়ারা এবং গোলাপগঞ্জ-গোবিন্দগঞ্জ সীমানাঘেঁষা সুরমা নদী থেকে ড্রেজার ও বলগেট বসিয়ে অবাধে বালু উত্তোলনের মহোৎসব চলছে। দিন-রাত প্রকাশ্যে

কোম্পানীগঞ্জে পাথর আটক ও ঘুষের অভিযোগে তোলপাড়

কোম্পানীগঞ্জে পাথর আটক ও ঘুষের অভিযোগে তোলপাড়

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ পাড়ুয়া এলাকায় পাথর বহনকারী ট্রাক ও ক্রাশার মিল মালিকদের রেহাই দিয়ে কেবল বৈধ ক্রেতার মালামাল আটকে