editor

প্রকাশিত: 11:41 AM, October 13, 2026

কোম্পানীগঞ্জে পাথর আটক ও ঘুষের অভিযোগে তোলপাড়

কোম্পানীগঞ্জে পাথর আটক ও ঘুষের অভিযোগে তোলপাড়

ফাইল ছবি

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ পাড়ুয়া এলাকায় পাথর বহনকারী ট্রাক ও ক্রাশার মিল মালিকদের রেহাই দিয়ে কেবল বৈধ ক্রেতার মালামাল আটকে রাখার গুরুতর অভিযোগ উঠেছে।

পাশাপাশি, অভিযানের পর গাড়ি ও চালকদের ছেড়ে দেওয়ার বিনিময়ে মোটা অঙ্কের উৎকোচ গ্রহণেরও অভিযোগ পাওয়া গেছে। এই হয়রানি ও অসংগতিপূর্ণ অভিযানের বিরুদ্ধে সুষ্ঠু বিচার এবং আইনের সমান প্রয়োগ দাবি করেছেন এক ভুক্তভোগী পাথর ব্যবসায়ী।

ভিকটিম ও সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, গত ১ অক্টোবর সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ পাড়ুয়ায় অবস্থিত ‘মেসার্স রায়হান স্টোন ক্রাশার’ থেকে এক ব্যবসায়ী দুই ট্রাক পাথর কেনা হয়। বৈধ চালান (চালান নং ১৩১ ও ১৩২) অনুযায়ী, ‘ঢাকা মেট্রো ট-২৮-৬৯২৮’ নম্বর ট্রাকসহ দুটি গাড়িতে করে ঢাকার এক ক্রেতার জন্য এসব পাথর সরবরাহ করা হচ্ছিল।

বৈধ চালান ও হালাল উপার্জনের টাকা দিয়ে পাথর কেনা সত্ত্বেও মাঝপথে কেবল ক্রেতার মালামাল আটকে দেওয়া হয়। যে ক্রাশার মিল থেকে পাথর বিক্রি করা হয়েছে এবং যেসব ট্রাক বা পরিবহন এর সাথে জড়িত ছিল, তাদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়নি। অভিযোগের পর চালকদের কাছ থেকে ৭ হাজার টাকা উৎকোচ বা অনৈতিক সুবিধা নিয়ে গাড়ি ও চালকদের ছেড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে, যার অডিও রেকর্ড ভুক্তভোগীর নিকট সংরক্ষিত আছে। পরবর্তীতে প্রতিকার পাওয়ার আশায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অফিসে যোগাযোগ করা হলেও কোনো সন্তোষজনক প্রতিকার পাওয়া যায়নি।

তীব্র ক্ষোভ প্রকাশ করে ভুক্তভোগী ব্যবসায়ী বলেন, “আমরা কষ্টার্জিত বৈধ টাকায় পাথর কিনে যদি অপরাধী হই, তবে যারা অবৈধভাবে পাথর ভাঙছে ও বিক্রি করছে এবং যারা বহনে জড়িতÑতারা কেন পার পেয়ে যাচ্ছে? আইন যদি প্রয়োগ করতেই হয়, তবে বিক্রেতা, পরিবহনকারী ও ক্রেতা সবার ওপর সমানভাবে প্রযোজ্য হওয়া উচিত।” তিনি আরও জানান, সাধারণ ব্যবসায়ী হিসেবে তাঁরা একটি নিরাপদ কর্মপরিবেশ ও নিরপেক্ষ সুবিচার প্রত্যাশা করেন।

এদিকে, ভোলাগঞ্জ পাড়ুয়া এলাকায় ক্রাশার মিলগুলোতে নিয়মিত পাথর ভাঙা ও কেনাবেচার কার্যক্রম স্বাভাবিকভাবেই চললেও, বেছে বেছে শুধু ক্রেতার মালামাল আটকে রাখা এবং ঘুষের বিনিময়ে পরিবহন ছেড়ে দেওয়ার এই ঘটনায় স্থানীয় ব্যবসায়ী সমাজে চরম অসন্তোষ বিরাজ করছে। এলাকার সচেতন মহল ও ব্যবসায়ীরা অবিলম্বে পুরো ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

একক প্রার্থী দেওয়ার প্রস্তুতি বিএনপির, শঙ্কা জামায়াত-এনসিপির

একক প্রার্থী দেওয়ার প্রস্তুতি বিএনপির, শঙ্কা জামায়াত-এনসিপির

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের আনুষ্ঠানিক রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২১শে জানুয়ারি থেকে শুরু হয়ে ২৭শে মের

ফুটেজ সংগ্রহে ইউএনওর সিএ’র বাধার মুখে গণমাধ্যমকর্মী

ফুটেজ সংগ্রহে ইউএনওর সিএ’র বাধার মুখে গণমাধ্যমকর্মী

সিলেটের কানাইঘাট বাজারে ফার্মেসিতে মোবাইল কোর্ট পরিচালনাকালে সংবাদ সংগ্রহের সময় বাধার মুখে পড়েছেন স্থানীয় এক গণমাধ্যমকর্মী। আজ গতকাল সোমবার বিকেল

সিসিকের ‘মাস্টাররোল’ কর্মচারীদের মানবেতর জীবন ও মিরাজের সংগ্রামের গল্প

সিসিকের ‘মাস্টাররোল’ কর্মচারীদের মানবেতর জীবন ও মিরাজের সংগ্রামের গল্প

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখায় দীর্ঘ ১৫ থেকে ২০ বছর ধরে টানা সেবা দিয়ে গেলেও চাকরির স্থায়িত্ব পাননি

আম্বরখানা সুরমা সুপার মার্কেটে দালাল চক্রের দৌরাত্ম্য

আম্বরখানা সুরমা সুপার মার্কেটে দালাল চক্রের দৌরাত্ম্য

সিলেটের আম্বরখানা সুরমা সুপার মার্কেট ও মানি এক্সচেঞ্জ বিল্ডিং এলাকায় এক শ্রেণির সক্রিয় দালাল চক্রের অপতৎপরতা চরম রূপ ধারণ করেছে।

তামাবিলে অধরা জালাল উদ্দিন

তামাবিলে অধরা জালাল উদ্দিন

সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল স্থলবন্দর ঘিরে মিথানল আমদানি, সীমান্তকেন্দ্রিক ব্যবসা-বাণিজ্য, পাথর ডাম্পিং এবং কথিত সিন্ডিকেটের প্রভাব নিয়ে নতুন করে আলোচনা

কুশিয়ারা ও সুরমায় অবাধে অবৈধ বালু উত্তোলন, নীরব প্রশাসন

কুশিয়ারা ও সুরমায় অবাধে অবৈধ বালু উত্তোলন, নীরব প্রশাসন

সিলেটের বিয়ানীবাজারের কুশিয়ারা এবং গোলাপগঞ্জ-গোবিন্দগঞ্জ সীমানাঘেঁষা সুরমা নদী থেকে ড্রেজার ও বলগেট বসিয়ে অবাধে বালু উত্তোলনের মহোৎসব চলছে। দিন-রাত প্রকাশ্যে

কোম্পানীগঞ্জে পাথর আটক ও ঘুষের অভিযোগে তোলপাড়

কোম্পানীগঞ্জে পাথর আটক ও ঘুষের অভিযোগে তোলপাড়

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ পাড়ুয়া এলাকায় পাথর বহনকারী ট্রাক ও ক্রাশার মিল মালিকদের রেহাই দিয়ে কেবল বৈধ ক্রেতার মালামাল আটকে

দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ ভূমিকা গুরুত্বপূর্ণ: বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক

দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ ভূমিকা গুরুত্বপূর্ণ: বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-ক্ষুদ্র ও ঋণবিষয়ক সম্পাদক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক