editor
প্রকাশিত: 11:45 AM, October 13, 2026
সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল স্থলবন্দর ঘিরে মিথানল আমদানি, সীমান্তকেন্দ্রিক ব্যবসা-বাণিজ্য, পাথর ডাম্পিং এবং কথিত সিন্ডিকেটের প্রভাব নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। রাজধানীতে সন্ত্রাসবিরোধী ও সাইবার নিরাপত্তাসংক্রান্ত অভিযোগে সেনাবাহিনীর দুই অবসরপ্রাপ্ত কর্মকর্তা গ্রেপ্তারের পর তামাবিল স্থলবন্দরে মিথানল আমদানির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর ভূমিকা খতিয়ে দেখার জোরালো দাবি উঠেছে। একই সঙ্গে এ ঘটনায় জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও তামাবিল স্থলবন্দরের ব্যবসায়ী জালাল উদ্দিনের সম্পৃক্ততার অভিযোগ নিয়ে স্থানীয় মহলে তীব্র প্রশ্ন দেখা দিয়েছে।
রাজধানীতে অভিযান চালিয়ে সন্ত্রাসবিরোধী ও সাইবার নিরাপত্তাসংক্রান্ত অভিযোগে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল দেবাশিস ও লেফটেন্যান্ট গুলশানারাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেপ্তার করেছেÑএমন তথ্য ছড়িয়ে পড়ার পর তামাবিল স্থলবন্দরের আমদানি কার্যক্রম আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে।
স্থানীয়দের অভিযোগ, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট গুলশানারা ভারত থেকে তামাবিল স্থলবন্দর দিয়ে মিথানল আমদানির সঙ্গে যুক্ত বিভিন্ন এজেন্ট এবং স্থানীয় ব্যবসায়ী জালাল উদ্দিনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন। ভারতের আসামের পেট্রোলিয়াম কেমিক্যালস-সংশ্লিষ্ট এজেন্ট ও দেশীয় আমদানিকারকদের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবেও তাঁর ভূমিকা ছিল বলে অভিযোগ রয়েছে। এছাড়া তিনি নিয়মিত তামাবিলে এসে মিথানল আমদানিসংশ্লিষ্ট ব্যক্তি ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করতেন বলেও দাবি করা হয়।
রাজনৈতিক পটপরিবর্তনের পরও দীর্ঘদিন তামাবিল স্থলবন্দরের কোষাধ্যক্ষের দায়িত্বে থাকা জালাল উদ্দিন তাঁর শক্তিশালী প্রভাব বজায় রেখেছেন বলে অভিযোগ রয়েছে। কাগজে-কলমে তিনি আত্মগোপনে থাকলেও তাঁর নির্দেশেই সীমান্তকেন্দ্রিক বাণিজ্য ও চাঁদাবাজির মতো কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে স্থানীয়দের দাবি।
তাঁর বিরুদ্ধে একাধিক হত্যা ও সহিংসতার মামলা থাকার পরও প্রকাশ্য চলাফেরা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃশ্যমান নিষ্ক্রিয়তায় জনমনে তীব্র অসন্তোষ বিরাজ করছে। স্থানীয়দের আশঙ্কা, প্রশাসনের নাকের ডগায় থাকা এই প্রভাবশালী ব্যক্তি যেকোনো সময় দেশত্যাগের চেষ্টা করতে পারেন।
তামাবিল স্থলবন্দরকেন্দ্রিক সিন্ডিকেটের অনিয়মের আরেকটি বড় দিক হলো মহাসড়কের পাশে অবৈধভাবে পাথর ডাম্পিং। স্থানীয়দের অভিযোগ, এই সিন্ডিকেটের অসাধু তৎপরতায় তামাবিল মহাসড়কের পাশে হাজার হাজার ট্রাক পাথর স্তূপ করে রাখা হচ্ছে। ফলে প্রতিদিন এই গুরুত্বপূর্ণ সড়কে তীব্র যানজট সৃষ্টি হচ্ছে এবং সাধারণ যাত্রী, পরিবহনচালক ও স্থানীয় বাসিন্দারা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। প্রশাসনের কিছু অসাধু সদস্যকে অনৈতিক সুবিধার মাধ্যমে ‘ম্যানেজ’ করে এই অবৈধ কার্যক্রম চালানো হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
সাম্প্রতিক সময়ে তামাবিল স্থলবন্দর এলাকায় ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় শেষে ফেরার পথে মন্ত্রী ও সংসদ সদস্য আরিফুল হক চৌধুরীকে বিব্রতকর পরিস্থিতি ও লাঞ্ছনার মুখে পড়ার অভিযোগও সামনে এসেছে। স্থানীয়দের দাবি, মিথানল আমদানিসংশ্লিষ্ট কিছু ব্যবসায়ী ও রাজনৈতিক নেতার উসকানিতে এ ঘটনা ঘটে। এ ছাড়া স্থলবন্দরের অনিয়ম ও সিন্ডিকেট নিয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের বারবার হয়রানির শিকার হতে হয়েছে।
তামাবিল স্থলবন্দরের সার্বিক অনিয়ম, মিথানল আমদানির নিরাপত্তা নিশ্চিতকরণ, অবৈধ পাথর ডাম্পিং বন্ধ এবং কথিত সিন্ডিকেটের দৌরাত্ম্য রুখতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই), প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই) সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল ও বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। তাঁরা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটন এবং জালাল উদ্দিনসহ জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের আনুষ্ঠানিক রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২১শে জানুয়ারি থেকে শুরু হয়ে ২৭শে মের
সিলেটের কানাইঘাট বাজারে ফার্মেসিতে মোবাইল কোর্ট পরিচালনাকালে সংবাদ সংগ্রহের সময় বাধার মুখে পড়েছেন স্থানীয় এক গণমাধ্যমকর্মী। আজ গতকাল সোমবার বিকেল
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখায় দীর্ঘ ১৫ থেকে ২০ বছর ধরে টানা সেবা দিয়ে গেলেও চাকরির স্থায়িত্ব পাননি
সিলেটের আম্বরখানা সুরমা সুপার মার্কেট ও মানি এক্সচেঞ্জ বিল্ডিং এলাকায় এক শ্রেণির সক্রিয় দালাল চক্রের অপতৎপরতা চরম রূপ ধারণ করেছে।
সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল স্থলবন্দর ঘিরে মিথানল আমদানি, সীমান্তকেন্দ্রিক ব্যবসা-বাণিজ্য, পাথর ডাম্পিং এবং কথিত সিন্ডিকেটের প্রভাব নিয়ে নতুন করে আলোচনা
সিলেটের বিয়ানীবাজারের কুশিয়ারা এবং গোলাপগঞ্জ-গোবিন্দগঞ্জ সীমানাঘেঁষা সুরমা নদী থেকে ড্রেজার ও বলগেট বসিয়ে অবাধে বালু উত্তোলনের মহোৎসব চলছে। দিন-রাত প্রকাশ্যে
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ পাড়ুয়া এলাকায় পাথর বহনকারী ট্রাক ও ক্রাশার মিল মালিকদের রেহাই দিয়ে কেবল বৈধ ক্রেতার মালামাল আটকে
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-ক্ষুদ্র ও ঋণবিষয়ক সম্পাদক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক