editor
প্রকাশিত: 11:48 AM, October 13, 2026
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখায় দীর্ঘ ১৫ থেকে ২০ বছর ধরে টানা সেবা দিয়ে গেলেও চাকরির স্থায়িত্ব পাননি শত শত কর্মকর্তা-কর্মচারী। প্রকৌশল, রাজস্ব, স্বাস্থ্য, প্রশাসন, পরিচ্ছন্নতা, বিদ্যুৎ ও পানি সরবরাহের মতো জরুরি সেবা সচল রাখলেও তাদের পরিচয় এখনও সীমাবদ্ধ রয়েছে কেবল ‘মাস্টাররোল’ হিসেবে। সরকারি মৌলিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত এসব কর্মচারীর মানবেতর জীবনের এক বাস্তব চিত্র ফুটে উঠেছে পানি শাখার কর্মচারী মিরাজের জীবন সংগ্রামে।
২০০৬ সালে সিলেট সিটি কর্পোরেশনের পানি শাখায় মাস্টাররোলে যোগদান করেন মিরাজ। তখন তাঁর প্রারম্ভিক বেতন ছিল মাত্র ৪,২০০ টাকা। দীর্ঘ সময় পর বর্তমানে তাঁর বেতন বেড়ে ২০ হাজার থেকে ২১ হাজার টাকার মতো হলেও এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে তা দিয়ে সংসার চালানো অসম্ভব হয়ে পড়েছে। বেতনের সম্পূর্ণ অর্থ কেবল সংসার চালাতে খরচ হয়ে যায়, এর বাইরে কোনো সঞ্চয় বা বিকল্প ব্যবস্থা থাকে না। পরিবারের খরচ বহন করতে না পেরে নিরুপায় হয়ে তিনি এখন চাকরির পাশাপাশি নগরীর মদীনা মার্কেটে একটি চায়ের দোকান চালাচ্ছেন। দাপ্তরিক ডিউটি শেষে চায়ের দোকানে সময় দিয়ে কোনোমতে নিজের স্ত্রী-সন্তান ও বৃদ্ধ বাবা-মার জীবিকা নির্বাহ করছেন তিনি।
হক আদায়ের দাবিতে বারবার প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেও কোনো সুরাহা মেলেনি। বাধ্য হয়ে তারা আইনি লড়াইয়ের পথ বেছে নেন। ২০০৭ সালে মামলা করার পর ২০১৩ সালে তাদের চাকরিচ্যুত করা হয় এবং পরবর্তীতে ২০১৫ সালে তারা আবারও মামলা করেন। এভাবে দীর্ঘ আইনি প্রক্রিয়ায় তিনবার হাইকোর্টের রায় নিজেদের পক্ষে পেলেও প্রশাসন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা বাস্তবায়ন করেনি। দপ্তরে যোগাযোগ করা হলে এ বিষয়ে কেউ কোনো স্পষ্ট সুরাহা বা দায়িত্বশীল বক্তব্য দিচ্ছে না।
শুধু মিরাজ নন, সিসিকের শত শত মাস্টাররোল কর্মচারীর অবস্থাও আজ শোচনীয়। অনেকেই যখন চাকরিতে যোগ দিয়েছিলেন তখন তারা অবিবাহিত ছিলেন, আর আজ তাদের সন্তানরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। জীবনের সবচেয়ে কর্মক্ষম ও সোনালী সময়গুলো এই সিটি কর্পোরেশনকে বিলিয়ে দিয়েও আজ তারা ব্যাংক ঋণ, প্রভিডেন্ট ফান্ড, পেনশন, গ্র্যাচুয়াইটি, পদোন্নতি, চিকিৎসা ও উৎসব ভাতার মতো মৌলিক সরকারি অধিকার থেকে বঞ্চিত।
জীবনের শেষ প্রান্তে এসে নিজের ও পরিবারের ভবিষ্যৎ নিয়ে চরম অন্ধকারে থাকা এসব মাস্টাররোল কর্মচারীদের চাকরি স্থায়ীকরণে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে সরকারের উচ্চপর্যায় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের আনুষ্ঠানিক রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২১শে জানুয়ারি থেকে শুরু হয়ে ২৭শে মের
সিলেটের কানাইঘাট বাজারে ফার্মেসিতে মোবাইল কোর্ট পরিচালনাকালে সংবাদ সংগ্রহের সময় বাধার মুখে পড়েছেন স্থানীয় এক গণমাধ্যমকর্মী। আজ গতকাল সোমবার বিকেল
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখায় দীর্ঘ ১৫ থেকে ২০ বছর ধরে টানা সেবা দিয়ে গেলেও চাকরির স্থায়িত্ব পাননি
সিলেটের আম্বরখানা সুরমা সুপার মার্কেট ও মানি এক্সচেঞ্জ বিল্ডিং এলাকায় এক শ্রেণির সক্রিয় দালাল চক্রের অপতৎপরতা চরম রূপ ধারণ করেছে।
সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল স্থলবন্দর ঘিরে মিথানল আমদানি, সীমান্তকেন্দ্রিক ব্যবসা-বাণিজ্য, পাথর ডাম্পিং এবং কথিত সিন্ডিকেটের প্রভাব নিয়ে নতুন করে আলোচনা
সিলেটের বিয়ানীবাজারের কুশিয়ারা এবং গোলাপগঞ্জ-গোবিন্দগঞ্জ সীমানাঘেঁষা সুরমা নদী থেকে ড্রেজার ও বলগেট বসিয়ে অবাধে বালু উত্তোলনের মহোৎসব চলছে। দিন-রাত প্রকাশ্যে
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ পাড়ুয়া এলাকায় পাথর বহনকারী ট্রাক ও ক্রাশার মিল মালিকদের রেহাই দিয়ে কেবল বৈধ ক্রেতার মালামাল আটকে
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-ক্ষুদ্র ও ঋণবিষয়ক সম্পাদক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক