editor
প্রকাশিত: 11:52 AM, October 13, 2026
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের আনুষ্ঠানিক রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২১শে জানুয়ারি থেকে শুরু হয়ে ২৭শে মের মধ্যে পাঁচ ধাপে দেশের প্রায় ৪ হাজার ৩০০ ইউনিয়ন পরিষদের নির্বাচন সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে এই রোডম্যাপ ঘোষণার পর থেকেই রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানান সমীকরণ। ক্ষমতাসীন দল বিএনপি নির্বাচনে একক প্রার্থী দেওয়ার কৌশল নিয়ে মাঠ গোছালেও নির্বাচন প্রক্রিয়া ও নিরপেক্ষতা নিয়ে শঙ্কা প্রকাশ করেছে জামায়াত ও এনসিপি।
গতকাল সোমবার নির্বাচন কমিশনের ১৩তম সভা শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে এই রোডম্যাপ ঘোষণা করেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
ইসি সানাউল্লাহ জানান, নির্বাচনের ধাপ কমিয়ে পাঁচটিতে নামিয়ে আনা হয়েছে। নির্ধারিত সূচি অনুযায়ী : প্রথম ধাপ: ২১শে জানুয়ারি, দ্বিতীয় ধাপ: ৪ঠা ফেব্রুয়ারি, তৃতীয় ধাপ: ২৯শে এপ্রিল, চতুর্থ ধাপ: ১৩ই মে ও পঞ্চম ধাপ: ২৭শে মে।
সবগুলো ধাপই গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতের (১৭ জানুয়ারি) বিষয়টি বিবেচনায় নিয়ে কিছুটা টাইট শিডিউলের মধ্যে এই সূচি করা হয়েছে বলে জানায় ইসি। এছাড়া সদর উপজেলা এবং বেশি সময় ধরে মেয়াদোত্তীর্ণ বা ‘ম্যাচিওরড’ হওয়া ইউনিয়ন পরিষদগুলোকে অগ্রাধিকার দিয়ে একসঙ্গে সব জেলায় ভোট শুরুর পরিকল্পনা রয়েছে। নির্বাচন সুষ্ঠু করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আলাদা বৈঠকের কথাও জানিয়েছে কমিশন।
এদিকে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক না থাকলেও, ইউপি নির্বাচনকে মাঠে সাংগঠনিক শক্তি ও জনপ্রিয়তার বড় পরীক্ষা হিসেবে দেখছে বিএনপি। দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিটি ইউনিয়নে একক প্রার্থী দেওয়ার কৌশল নিয়ে এগোচ্ছে দলটি।
কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের সিনিয়র নেতারা তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করছেন এবং সম্ভাব্য প্রার্থীদের ব্যাপারে মতামত নিচ্ছেন। দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ রয়েছেÑদলীয় কোন্দল ভুলে একক প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার। দলের শৃঙ্খলা অমান্য করে যারা বিদ্রোহী প্রার্থী হবেন, তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থার হুশিয়ারিও দেওয়া হয়েছে। জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি জানিয়েছেন, তৃণমূলের সাংগঠনিক বিস্তৃতি বিবেচনা করে উৎসবমুখর ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে গুরুত্ব দিচ্ছে দলটির নীতিনির্ধারকরা।
জাতীয় নির্বাচনে জোটবদ্ধভাবে অংশ নিলেও স্থানীয় নির্বাচনে পৃথকভাবে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে ১১ দলীয় জোটের শরিক জামায়াত ও এনসিপি। তবে রোডম্যাপ ঘোষণা হলেও নির্বাচন প্রক্রিয়া ও কমিশনের স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলেছে দলগুলো।
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ বলেন, এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগসহ কিছু বিষয় এখনও অমীমাংসিত রয়েছে। কমিশন স্বাধীনভাবে কাজ করবে নাকি সরকারের নিয়ন্ত্রণে পরিচালিত হবে তা নিয়ে জনমনে ধোঁয়াশা রয়েছে। সুনির্দিষ্ট পূর্ণাঙ্গ তফসিল এবং আইনি সংস্কারের বিষয়গুলো জনসমক্ষে উন্মুক্ত না করলে কাক্সিক্ষত পরিবেশ তৈি হবে না বলে মনে করে দলটি।
অন্যদিকে, এনসিপিও প্রার্থী ঘোষণার প্রস্তুতি নিলেও নির্বাচন পেছানোর আশঙ্কা প্রকাশ করেছে। দলটির নীতিনির্ধারণী ফোরামের সদস্য সারোয়ার তুষার জানান, সরকারের নীতিনির্ধারকরা এই মুহূর্তে নির্বাচন পেছানোর কথা ভাবতে পারেন, যা নিয়ে দলগুলোর মধ্যে একধরনের অনিশ্চয়তা রয়েছে।
সব মিলিয়ে, নির্বাচন কমিশনের রোডম্যাপ ঘোষণার মধ্য দিয়ে নির্বাচনী হাওয়া বইতে শুরু করলেও রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ প্রস্তুতি ও পাল্টাপাল্টি অবস্থানের কারণে আসন্ন ইউপি নির্বাচন বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের আনুষ্ঠানিক রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২১শে জানুয়ারি থেকে শুরু হয়ে ২৭শে মের
সিলেটের কানাইঘাট বাজারে ফার্মেসিতে মোবাইল কোর্ট পরিচালনাকালে সংবাদ সংগ্রহের সময় বাধার মুখে পড়েছেন স্থানীয় এক গণমাধ্যমকর্মী। আজ গতকাল সোমবার বিকেল
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখায় দীর্ঘ ১৫ থেকে ২০ বছর ধরে টানা সেবা দিয়ে গেলেও চাকরির স্থায়িত্ব পাননি
সিলেটের আম্বরখানা সুরমা সুপার মার্কেট ও মানি এক্সচেঞ্জ বিল্ডিং এলাকায় এক শ্রেণির সক্রিয় দালাল চক্রের অপতৎপরতা চরম রূপ ধারণ করেছে।
সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল স্থলবন্দর ঘিরে মিথানল আমদানি, সীমান্তকেন্দ্রিক ব্যবসা-বাণিজ্য, পাথর ডাম্পিং এবং কথিত সিন্ডিকেটের প্রভাব নিয়ে নতুন করে আলোচনা
সিলেটের বিয়ানীবাজারের কুশিয়ারা এবং গোলাপগঞ্জ-গোবিন্দগঞ্জ সীমানাঘেঁষা সুরমা নদী থেকে ড্রেজার ও বলগেট বসিয়ে অবাধে বালু উত্তোলনের মহোৎসব চলছে। দিন-রাত প্রকাশ্যে
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ পাড়ুয়া এলাকায় পাথর বহনকারী ট্রাক ও ক্রাশার মিল মালিকদের রেহাই দিয়ে কেবল বৈধ ক্রেতার মালামাল আটকে
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-ক্ষুদ্র ও ঋণবিষয়ক সম্পাদক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক