editor

প্রকাশিত: 7:01 PM, December 23, 2020

ওসমানী হাসপাতালে পুলিশের উপর দালালদের হামলা

ওসমানী হাসপাতালে পুলিশের উপর দালালদের হামলা

নিজস্ব প্রতিবেদক :

সিলেটে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশের উপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় ওসমানী মেডিকেল রোডের কয়েকজন ফার্মেসি ব্যবসায়ী ও দালালসহ ৬২ জনের নাম উল্লেখ করে এবং আরও অজ্ঞাত ১৫/২০ জনকে আসামি করে এ মামলা দায়ের করা হয়। মামলার পরদিন এক আসামিকে আটক করেছে পুলিশ।
গত ১৯ ডিসেম্বর (শুক্রবার দিবাগত রাত) সাড়ে ১২টার দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চতুর্থ তলার ৫নং ওয়ার্ডের সামনে হামলার ঘটনাটি ঘটেছে। মামলা বাদি হলেন- হামলার শিকার সিলেট কোতোয়ালি মডেল থানাধীন ওসমানী হাসপাতাল পুলিশ বক্সের এ.এস.আই মো. শাহাদিল মিয়া।
আসামিরা হচ্ছেন- ওসমানী মেডিকেল রোডের ফার্মেসি ব্যবসায়ী ঝুমন (২৩), রুমেল (২০), মানিক  (২২), সুমন (২৩), আকাশ (২২) ও সাজ্জাদ (১৯), মানিক মিয়া (২৮),  লিটন দাস (৩৫), প্রবির (৩০), হেলাল (৩৫),  আব্দুল হাকিম  (৩৫), কয়েস মিয়া (৩৫), ইমন (২৮) ও রিপন (২৪), খালেদ মিয়া (৪০) এবং ওসমানী মেডিকেল রোডের ফার্মেসিগুলোর দালাল শাহীন (২৫), শিমুল (২৮), সায়েম (২৮), মাছুম (১৯), মফিজ (২০), মিজান (২৬), আনিস (২২), শিমুল (২৫), তামিম (২৫), লাবলু মিয়া (৪৫), রাসেল (৩০), জুয়েল (৩৫), কাইয়ুম (৩৬), আজাদ (৪৫), কালাম (২৩), শাহীন (৩৩), জাহেদ (৩৪), মিলন (২৮), মালেক (৪৫), হাফিজুল (৩৪), আলমগীর (২৮), হৃদয় (২০), কামরুল (২৬), কাশেম  (২০), আঙ্গুর (৩২), জাকির (২৭), সুহেল (৩৫), জুনেদ (৩৫), ইমন (৩০), কামরুল (২৮), কবির (২৫), বিল্লাল (৩৫), বাবুল (৩০), রনজিত (৩৫), জহির (২৮), সেলিম (২৫), মুরাদ (৩৭), সেলিম (৩৮), সুমন (২০), আকিল (২৩), বাবুল (৩০), মাছুম (৩০), জামাল (২৭), আমির হোসেন ৩৫), মোতালেব (৩৪), জালাল (২৮) ও  বাতেন (৩৫)।

মামলা সূত্রে জানা গেছে,  গত শুক্রবার (১৮ ডিসেম্বর) ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চতুর্থ তলার ৫নং ওয়ার্ডে চিকিৎসাধীন মারামারি করে আহত এক রোগীকে নজরদারির দায়িত্বে ছিলেন এ.এস.আই মো. শাহাদিল মিয়াসহ আরও কয়েকজন পুলিশ সদস্য। রাত সাড়ে ১২টার দিকে ওই ওয়ার্ডে ভর্তি হতে আসা ফয়েজ আহমদ রাজ নামের রোগীর সঙ্গে থাকা মামলার ১ ও ৫ নং বিবাদি ঝুমন ও আকাশসহ আরো কয়েকজন লোক নিয়ে ভেতরে ঢুকে হট্টগোল শুরু করেন।
এসময় এ.এস.আই মো. শাহাদিল মিয়াসহ দায়িত্বরত পুলিশ সদস্যরা সেখানে হট্টগোল এবং ভিড় করতে নিষেধ করেন ও অন্যান্য রোগীদের স্বাস্থ্যসেবায় সমস্যা তৈরি হবে বলে বুঝিয়ে বলেন। কিন্তু পুলিশের কথা না শুনে বিবাদিরা উল্টো ক্ষিপ্ত হয়ে উঠেন এবং ফোন দিয়ে তাদের আরও বেশ কয়েকজন সহযোগী নিয়ে এসে পুলিশের উপর চড়াও হন। এসময় এ.এস.আই মো. শাহাদিল কোতোয়ালি থানায় ফোন করে পুলিশ সাহায্য চান এবং অভিযুক্তদের ওয়ার্ডের ভেতরে রেখে গেট লাগিয়ে দেন। কিন্তু বিবাদিরা দ্বিতীয় দফা ফোন করে আরও কয়েকজন ফার্মেসি ব্যবসায়ী ও দালালকে ডেকে নিয়ে আসেন। পরে সবাই মিলে ওয়ার্ডের গেট খুলে পুলিশ সদস্যদের উপর হামলা চালান এবং পুলিশ সদস্যরা গুরুতর আহত হন। পরে কোতোয়ালি থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে হামলাকারীরা পালিয়ে যান।
এ ঘটনায় ২০ ডিসেম্বর এ.এস.আই মো. শাহাদিল বাদি হয়ে সিলেট কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন।  মামলা নং-৪৬।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি থানার এস.আই মো. রেজাউল করিম সিলেটভিউ-কে জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং সিসিটিভির ভিডিও ফুটেজ সংগ্রহের চেষ্টা করছি। পাশাপাশি ঘটনার সময় দায়িত্বে থাকা চিকিৎসক, নার্স ও ওয়ার্ড বয়সহ সংশ্লিষ্ট সকলের বক্তব্য নিয়েছি। বিষয়টি তদন্ত হচ্ছে।
তিনি জানান, মামলা দায়েরের পরদিন (২১ ডিসেম্বর) ওসমানী হাসপাতাল এলাকা থেকে ১৯ নং আসামি জুয়েলকে গ্রেফতার করা হয়েছে। তিনি এখন জেলজহাজতে আছেন।

 

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ