editor

প্রকাশিত: 11:57 AM, October 15, 2026

পূর্ব লন্ডনে যুক্তরাজ্য জিয়া মঞ্চের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

পূর্ব লন্ডনে যুক্তরাজ্য জিয়া মঞ্চের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

যুক্তরাজ্য শাখা জিয়া মঞ্চের উদ্যোগে নবগঠিত (আংশিক) কমিটির এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) পূর্ব লন্ডনের স্থানীয় একটি রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা, সিলেট মহানগর যুবদলের সভাপতি এবং যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এমদাদ হোসেন টিপু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ও যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সালেহ গজনবী, শহিদুল ইসলাম মামুন, সাবেক যুবনেতা ও যুক্তরাজ্য যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সোয়ালেহীন করিম চৌধুরী, যুক্তরাজ্য যুবদলের সহ-সভাপতি জাকারিয়া জাকু, সহ-সভাপতি সুলতান আহমেদ ইমন, সিলেট জেলা জিয়া মঞ্চের সাবেক সহ-সভাপতি ও যুক্তরাজ্য জাসাসের সাবেক সাধারণ সম্পাদক শিমুল তাজবীর চৌধুরী, সিলেট জেলা জিয়া মঞ্চের সাবেক সহ-সভাপতি আব্দুল হাকিম খান এবং সিলেট সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মইনুল সিদ্দিকী।

যুক্তরাজ্য জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক জামাল আহমেদ এবং সাংগঠনিক সম্পাদক এডভোকেট মুহিতুল করিমের যৌথ পরিচালনায় সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক দেওয়ান জাহেদ খান, জিয়া মঞ্চ যুক্তরাজ্য শাখার সভাপতি ও কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রেজা করিম, সিনিয়র সহ-সভাপতি রুমেল আহমেদ, যুগ্ম সম্পাদক আনোয়ার উদ্দিন টিটু, সহ-সাংগঠনিক সম্পাদক ইয়াহিয়া খান, দপ্তর সম্পাদক খন্দকার কবির, যুক্তরাজ্য জিয়া পরিষদের প্রচার সম্পাদক আনোয়ার আহমেদ এবং যুবদল নেতা সুজন, আফজাল, কামালী, রোমিও ও মাইদুল প্রমুখ।

সভায় সংগঠনের ভবিষ্যৎ কর্মপন্থা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবনী ও আদর্শ এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবনী নিয়ে নানা কর্মসূচির প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। উপস্থিত নেতৃবৃন্দের দিকনির্দেশনামূলক বক্তব্য ও সর্বস্তরের নেতা-কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সভাটি সফলভাবে সম্পন্ন হয়।

Sharing is caring!

সর্বশেষ সংবাদ

পূর্ব লন্ডনে যুক্তরাজ্য জিয়া মঞ্চের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

পূর্ব লন্ডনে যুক্তরাজ্য জিয়া মঞ্চের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

যুক্তরাজ্য শাখা জিয়া মঞ্চের উদ্যোগে নবগঠিত (আংশিক) কমিটির এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) পূর্ব লন্ডনের স্থানীয় একটি

যুক্তরাষ্ট্রে বসে গোলাপগঞ্জকে অস্থিতিশীল করার পাঁয়তারা আওয়ামী লীগ নেতা জাবেদের

যুক্তরাষ্ট্রে বসে গোলাপগঞ্জকে অস্থিতিশীল করার পাঁয়তারা আওয়ামী লীগ নেতা জাবেদের

ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সিলেটের গোলাপগঞ্জে শহীদ হন ৭ জন। সিলেটের মধ্যে সবচেয়ে উত্তাল ছিল এই উপজেলা। বিপ্লবোত্তর বাংলাদেশ থেকে আওয়ামী

সিলেট জেলা বিএনপি’র আহ্বায়ক ও সদস্য সচিব পদ নিয়ে জোর লবিং

সিলেট জেলা বিএনপি’র আহ্বায়ক ও সদস্য সচিব পদ নিয়ে জোর লবিং

সিলেট জেলা বিএনপি’র নতুন কমিটির দায়িত্ব পেতে শেষ মুহূর্তের দৌড়ঝাঁপ ও তদবিরে ব্যস্ত হয়ে পড়েছেন স্থানীয় শীর্ষ ও পদপ্রত্যাশী নেতারা।

আখালিয়ার মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসার নামে মৃত্যুফাঁদ

আখালিয়ার মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসার নামে মৃত্যুফাঁদ

রোগী সেবার নামে সিলেটের আখালিয়াস্থ মাউন্ট এডোরা হাসপাতাল যেন দিন দিন এক মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। ভুল চিকিৎসা, বিশেষজ্ঞ চিকিৎসকের চরম

বিশ্বনাথে প্রবীণ ব্রিটিশ নাগরিকের ১৭০ শতক জমি দখলের অভিযোগ যুবদল সভাপতি কয়েছের বিরুদ্ধে

বিশ্বনাথে প্রবীণ ব্রিটিশ নাগরিকের ১৭০ শতক জমি দখলের অভিযোগ যুবদল সভাপতি কয়েছের বিরুদ্ধে

সিলেটের বিশ্বনাথে প্রবীণ বাংলাদেশ বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক ৮০ বছর বয়সী আরিফুন নেছার ক্রয়কৃত ১৭০ শতক বসতবাড়ি ও কৃষি জমি জোরপূর্বক

সিলেটে ৫০০ পরিবারের পাশে আজিজ খান সজিব

সিলেটে ৫০০ পরিবারের পাশে আজিজ খান সজিব

শারদীয় দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি করে নিতে সিলেট নগরীর ৮নং ওয়ার্ডে ৫০০ পরিবারের মাঝে পূজার উপহার ও নগদ অর্থ বিতরণ করেছেন

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ‘বেদবার্তা’র মোড়ক উন্মোচন

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ‘বেদবার্তা’র মোড়ক উন্মোচন

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্রীহট্ট পুরোহিতমণ্ডলী কর্তৃক প্রকাশিত শারদীয় ‘বেদবার্তা’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর ) বিকাল ৩টায়

স্কলার্সহোম মেজরটিলা কলেজে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান

স্কলার্সহোম মেজরটিলা কলেজে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান

মেধা, সৃজনশীলতা ও সহশিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের কৃতিত্বের স্বীকৃতি দিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর)