editor
প্রকাশিত: 5:44 PM, October 15, 2026
সিলেট নগরীর শিবগঞ্জ ফরহাদ খাঁ পুলস্থ গ্রীনহিল স্টেট কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ১৫ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১ টায় জাতীয় সংঙ্গীতের মাধ্যমে শুরু হওয়া উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ জনাব মো. নিয়াজ উদ্দীন। প্রধান অতিথি ছিলেন গ্রীনহিল এসোসিয়েশনের চেয়ারম্যান জনাব মিশুক দেবনাথ। বিশেষ অতিথি হিসাবে
কলেজের পরিচালকবৃন্দের মধ্য থেকে পুলিন চন্দ্র রায়, খায়রুল হাছান ও মুমিনুল হক মুহিব উপস্থিত ছিলেন। প্রভাষক সুলতান মাহমুদের সঞ্চালনায় শিক্ষকদের মধ্য থেকে বক্তব্য রাখেন জনাব হাফছা ফেরদৌস ও জনাব বিপ্লব কুমার বিশ্বাস। কলেজের দ্বাদশ শ্রেণির পক্ষ থেকে শেফায়েত হোসাইন, কৃষ্ণা বিশ্বাস ও ইয়ামিন ইসলাম এবং একাদশ শ্রেণির নবীনদের পক্ষ থেকে মারুফা আক্তার মীম বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বক্তারা মাধ্যমিক শেষে উচ্চ মাধ্যমিকে ভর্তি হওয়ায় শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে লেখাপড়ার মাধ্যমে নিজেকে যুগোপযোগী করে তোলার আহ্বান জানান।
নবীন শিক্ষার্থীদের রজনীগন্ধা ফুল দিয়ে বরণ করা হয়।
সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করে পৃথা বিশ্বাস রাই, রুশিতা বিশ্বাস প্রেরণা, মারুফ আহমদ, শেফায়েত হোসাইন ও তারেক আহমদ প্রমুখ।
নবীনবরণ উপলক্ষ্যে শিক্ষার্থীদের কলকাকলিতে কলেজে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।
সিলেট নগরীর শিবগঞ্জ ফরহাদ খাঁ পুলস্থ গ্রীনহিল স্টেট কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ১৫ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির উদ্যোগে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে উপহার হিসেবে শাড়ি বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার
দশম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে স্কলার্সহোম মেজরটিলা কলেজে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে কলেজ প্রাঙ্গণে মতবিনিময়
যুক্তরাজ্য শাখা জিয়া মঞ্চের উদ্যোগে নবগঠিত (আংশিক) কমিটির এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) পূর্ব লন্ডনের স্থানীয় একটি
ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সিলেটের গোলাপগঞ্জে শহীদ হন ৭ জন। সিলেটের মধ্যে সবচেয়ে উত্তাল ছিল এই উপজেলা। বিপ্লবোত্তর বাংলাদেশ থেকে আওয়ামী
সিলেট জেলা বিএনপি’র নতুন কমিটির দায়িত্ব পেতে শেষ মুহূর্তের দৌড়ঝাঁপ ও তদবিরে ব্যস্ত হয়ে পড়েছেন স্থানীয় শীর্ষ ও পদপ্রত্যাশী নেতারা।
রোগী সেবার নামে সিলেটের আখালিয়াস্থ মাউন্ট এডোরা হাসপাতাল যেন দিন দিন এক মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। ভুল চিকিৎসা, বিশেষজ্ঞ চিকিৎসকের চরম
সিলেটের বিশ্বনাথে প্রবীণ বাংলাদেশ বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক ৮০ বছর বয়সী আরিফুন নেছার ক্রয়কৃত ১৭০ শতক বসতবাড়ি ও কৃষি জমি জোরপূর্বক