admin

প্রকাশিত: 2:24 PM, October 16, 2026

আবাসিক হোটেলের আড়ালে মাদকের স্বর্গরাজ্য :দক্ষিণ সুরমায় ‘সায়মন হোটেল’ যেন ইয়াবা সেবনের নিরাপদ আস্তানা

আবাসিক হোটেলের আড়ালে মাদকের স্বর্গরাজ্য :দক্ষিণ সুরমায় ‘সায়মন হোটেল’ যেন ইয়াবা সেবনের নিরাপদ আস্তানা

স্টাফ রিপোর্টার:
সিলেটের দক্ষিণ সুরমা সুইপার কলোনি সংলগ্ন ‘খান বোর্ডিং’ নিয়ে চাঞ্চল্যকর খবর প্রকাশের পর এবার একই এলাকার আরেকটি হোটেলের ভয়ঙ্কর চিত্র সামনে এসেছে। দক্ষিণ সুরমা পুরাতন রেলগেইট এলাকায় অবস্থিত ‘সায়মন আবাসিক হোটেল’-এর বিরুদ্ধে দিন-রাত অবাধে মাদক কারবার ও ইয়াবা সেবনের সুযোগ করে দেওয়ার তীব্র অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, এই হোটেলটি এখন অপরাধী ও মাদকসেবীদের অন্যতম প্রধান নিরাপদ আশ্রয়ে পরিণত হয়েছে।
অনুসন্ধানে জানা গেছে, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে সায়মন আবাসিক হোটেলের ভেতরে গড়ে তোলা হয়েছে এক নিরাপদ মাদকের হাট। অভিযোগ রয়েছে, মাত্র নামমাত্র টাকার বিনিময়ে (কিছু ক্ষেত্রে নামমাত্র খরচে রুম বুকিংয়ের মাধ্যমে) মাদকসেবী ও উশৃঙ্খল যুবকদের দিন-রাত রুম ভাড়া দেওয়া হচ্ছে। এসব রুমে বসে চব্বিশ ঘণ্টা চলে ইয়াবা সেবন ও কেনাবেচা। কৌশলগত কারণে এই চক্রটি হোটেলটিকে একটি ঢাল হিসেবে ব্যবহার করছে, যার ফলে বিভিন্ন এলাকা থেকে আসা সন্দেহভাজন ব্যক্তিদের আনাগোনা এখানে সবসময় লেগেই থাকে।
রেলগেইট সংলগ্ন এই প্রকাশ্য ‘মাদক হাটের’ কারণে আশপাশের ব্যবসায়ী, সাধারণ পথচারী এবং স্থানীয় বাসিন্দারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। বিশেষ করে তরুণ সমাজ ধ্বংসের মুখে পতিত হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে এই হোটেলটি নিয়ন্ত্রণ করে আসছে। এই মাদকের আস্তানা বন্ধ করতে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে তারা প্রশাসনের জরুরি ও জোরালো হস্তক্ষেপ কামনা করছেন।

Sharing is caring!

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ সংবাদ

সরকারি পিপি-এপিপি পদে নিয়োগপ্রাপ্ত চার কৃতি আইনজীবীকে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির সংবর্ধনা

সরকারি পিপি-এপিপি পদে নিয়োগপ্রাপ্ত চার কৃতি আইনজীবীকে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির সংবর্ধনা

সরকারি কৌঁসুলি (পিপি) ও অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) হিসেবে নিয়োগপ্রাপ্ত বিয়ানীবাজারের চার কৃতি আইনজীবীকে সংবর্ধনা দিয়েছে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি সিলেট।

বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির সদস্য আহ্বান

বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির সদস্য আহ্বান

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়শন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির সদস্য আহ্বান। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল শনিবার (১৭

সিলেটে স্বাস্থ্যসেবার নামে চরম নৈরাজ্য : লাইসেন্সহীন মহানগর হাসপাতালকে জরিমানা

সিলেটে স্বাস্থ্যসেবার নামে চরম নৈরাজ্য : লাইসেন্সহীন মহানগর হাসপাতালকে জরিমানা

‎‎আক্তার হোসেন: ‎‎নগরবাসীর জীবন ও স্বাস্থ্যসেবা নিয়ে ছিনিমিনি খেলার সুযোগ আর দেওয়া হবে না। স্বাস্থ্য খাতের চরম বিশৃঙ্খলা, লাইসেন্সবিহীন ব্যবসা

কুমিল্লা পট্টি ও সুইপার কলোনিতে কিশোর গ্যাংয়ের উপদ্রব, বাড়ছে অপরাধ

কুমিল্লা পট্টি ও সুইপার কলোনিতে কিশোর গ্যাংয়ের উপদ্রব, বাড়ছে অপরাধ

স্টাফ রিপোর্টার: সিলেটের ঐতিহাসিক দক্ষিণ সুরমার ভাবমূর্তি এখন এক চরম সংকটের মুখে। স্থানীয় সচেতন মহলের চরম ক্ষোভ আর উদ্বেগের কারণ

কাউন্টারে টিকিট নেই: ডাবিং করে কালোবাজারি করছে কুলাউড়ার নাছির সিন্ডিকেট

কাউন্টারে টিকিট নেই: ডাবিং করে কালোবাজারি করছে কুলাউড়ার নাছির সিন্ডিকেট

স্টাফ রিপোর্টার: সিলেট, শ্রীমঙ্গল ও শায়েস্তাগঞ্জ রুটের ট্রেনের টিকিট সাধারণ যাত্রীদের কাছে এখন সোনার হরিণ। কাউন্টারে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা

আবাসিক হোটেলের আড়ালে মাদকের স্বর্গরাজ্য :দক্ষিণ সুরমায় ‘সায়মন হোটেল’ যেন ইয়াবা সেবনের নিরাপদ আস্তানা

আবাসিক হোটেলের আড়ালে মাদকের স্বর্গরাজ্য :দক্ষিণ সুরমায় ‘সায়মন হোটেল’ যেন ইয়াবা সেবনের নিরাপদ আস্তানা

স্টাফ রিপোর্টার: সিলেটের দক্ষিণ সুরমা সুইপার কলোনি সংলগ্ন ‘খান বোর্ডিং’ নিয়ে চাঞ্চল্যকর খবর প্রকাশের পর এবার একই এলাকার আরেকটি হোটেলের

জেলা মহিলা ক্রীড়া সংস্থার সহসভাপতি সালেহা কবির শেপি

জেলা মহিলা ক্রীড়া সংস্থার সহসভাপতি সালেহা কবির শেপি

স্টাফ রিপোর্টার: সিলেট জেলা মহিলা ক্রীড়া সংস্থার নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। অনুমোদিত এই কমিটিতে সহসভাপতি হিসেবে

ব্যবসার প্রসারে আরএফএল সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে: পিপি অ্যাডভোকেট মোমিন

ব্যবসার প্রসারে আরএফএল সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে: পিপি অ্যাডভোকেট মোমিন

সিলেট নগরীর বালুচর এলাকায় মেসার্স সুমন এন্টারপ্রাইজের আয়োজনে আরএফএল এক্সক্লুসিভ শোরুমের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৫টায়