editor

প্রকাশিত: 7:31 PM, December 23, 2020

‘শুধু মাস্কেই করোনা ঠেকানো সম্ভব নয়’ সামাজিক দূরত্ব ও বজায় রাখতে হবে

‘শুধু মাস্কেই করোনা ঠেকানো সম্ভব নয়’ সামাজিক দূরত্ব ও বজায় রাখতে হবে

অনলাইন ডেস্ক :

শুধু মাস্ক পরেই করোনা ঠেকানো সম্ভব নয়। নভেল করোনাভাইরাস থেকে নিজেকে বাঁচাতে চাইলে অবশ্যই মাস্ক পরার সাথে সাথে সামাজিক দূরত্বও বজায় রাখতে হবে। মাস্ক এবং সামাজিক দূরত্ব নিয়ে সম্প্রতি এক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে।

ফিজিক্স অব ফ্লুয়িডস জার্নালে ওই গবেষণা প্রকাশ করা হয়েছে। পাঁচ ধরনের মাস্কের ওপর পরীক্ষা চালিয়ে দেখা গেছে যে, আমরা যখন হাঁচি-কাশি দেই তখন সার্স-কোভ-২ ভাইরাসের ড্রপলেট কিভাবে এসব মাস্কের উপাদানকে ক্ষতিগ্রস্ত করে।আক্রান্ত ব্যক্তির হাঁচি-কাশি থেকে যে পরিমাণ ড্রপলেট ছড়িয়ে পড়ে তা মাস্কের কারণে বাধাপ্রাপ্ত হয়। তবে ড্রপলেটের সংখ্যা বেশি হলে এবং সেক্ষেত্রে সামাজিক দূরত্ব ছয় ফুটের কম হলে তা করোনায় আক্রান্তের ঝুঁকি তৈরি করে।যক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো স্টেট ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক কৃষ্ণ কোটা বলেন, মাস্ক অবশ্যই সাহায্য করে। কিন্তু যখন লোকজন একে অন্যের খুব কাছে থাকে তখন ভাইরাস ছড়িয়ে পড়া বা সংক্রমণের আশঙ্কা থেকেই যায়।তিনি বলেন, শুধু মাস্ক করোনা থেকে বাঁচাতে পারবে না। মাস্ক এবং দূরত্ব দুটি বিষয়ই একসঙ্গে প্রয়োজন। এক্ষেত্রে গবেষণার জন্য গবেষকরা একটি মেশিন তৈরি করেছেন। এই মেশিনের মাধ্যমে বিভিন্ন ধরনের মাস্কের ওপর পরীক্ষা-নিরীক্ষা চালানো হয়েছে।সাধারণ কাপড়ের মাস্ক, দুই স্তরের কাপড়ের মাস্ক, দুই স্তরের ভেজা কাপড়ের মাস্ক, সার্জিক্যাল মাস্ক এবং এন-৯৫ গ্রেডের মাস্কের উপাদানগুলো কিভাবে ড্রপলেটকে প্রতিহত করতে পারে সে বিষয়টি পরীক্ষা করা হয়েছে।

গবেষণায় দেখা গেছে, প্রতিটি মাস্কই প্রচুর পরিমাণ ড্রপলেটকে আটকে ফেলতে পেরেছে। কাপড়ের মাস্কগুলো সাড়ে তিন শতাংশের বেশি ড্রপলেট প্রতিহত করতে পেরেছে। তবে এন-৯৫ মাস্কগুলো ১শ ভাগ ড্রপলেটকে বাধা দিতে পেরেছে।

গবেষকরা বলছেন, কোভিড আক্রান্ত কোনো ব্যক্তি হাঁচি-কাশি দিলে তা থেকে কম ড্রপলেট ছড়ালেও ছয় ফুটের কম দূরত্বে থাকা লোকজনও এই ভাইরাসে আক্রান্ত হতে পারে। গবেষকদের তথ্য অনুযায়ী, একবার হাঁচি দিলে ২০ কোটি ক্ষুদ্র ভাইরাস কণা ছড়িয়ে পড়ে। তবে একজন ব্যক্তি কতটুকু অসুস্থ তার ওপর এই মাত্রা নির্ভর করে।

তারা বলছেন, মাস্ক অনেক বেশি পরিমাণ ক্ষুদ্র ভাইরাস কণাকে আটকাতে পারে। তবে যেসব ক্ষুদ্র কণাকে মাস্ক ঠেকাতে পারে না সেগুলো আক্রান্ত ব্যক্তির কাছাকাছি থাকা লোকজনকেও অসুস্থ করে তুলতে পারে।কোটা বলেন, মাস্ক ছাড়া একজনের কাছ থেকে অপরজনের দেহে খুব সহজেই ড্রপলেট ছড়িয়ে পড়তে পারে। তার মতে, মাস্ক যথেষ্ঠ হলেও তা সম্পূর্ণ নয়। সংক্রমণ ঠেকাতে একজনের সঙ্গে আরেকজনের সামনা সামনি যোগাযোগ কমিয়ে আনতে হবে বা এড়িয়ে চলতে হবে।

 

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ সংবাদ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে মন্ত্রী আরিফের সাথে সাদেকের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে মন্ত্রী আরিফের সাথে সাদেকের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট

শ্যামাপূজায় বিস্ফোরক ফুটকা বর্জন ও শব্দদূষণ রোধে সিলেট মহানগর পূজা উদযাপন ফ্রন্টের আহ্বান

শ্যামাপূজায় বিস্ফোরক ফুটকা বর্জন ও শব্দদূষণ রোধে সিলেট মহানগর পূজা উদযাপন ফ্রন্টের আহ্বান

আসন্ন শ্যামাপূজা উপলক্ষে বিস্ফোরক ফুটকা বর্জন, শব্দদূষণ প্রতিরোধ এবং শিশুদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের এতিমদের মাঝে খাবার বিতরণ

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের এতিমদের মাঝে খাবার বিতরণ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মাদরাসার এতিম শিশুদের

ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ

ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ

ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩-২৬ সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ। সাউথ

সেই ‘জীবন্ত শহীদ’ বাবুল এখন সিসিকের মেয়র প্রার্থী

সেই ‘জীবন্ত শহীদ’ বাবুল এখন সিসিকের মেয়র প্রার্থী

২০০৬ সালের ২৮ অক্টোবর। সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সমাবেশের প্রস্তুতি চলাকালে আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস লগি-বৈঠার হামলার শিকার হন তৎকালীন মহানগর

বাজুস সিলেট জেলা শাখার নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

বাজুস সিলেট জেলা শাখার নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ দ্বিবার্ষিক মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন

রাজনৈতিক পরিচয়ের কারণে মামলা, গ্রেপ্তার ও চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ

রাজনৈতিক পরিচয়ের কারণে মামলা, গ্রেপ্তার ও চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ

বাংলাদেশে রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে হয়রানি, মামলা, গ্রেপ্তার এবং চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে। সংগঠনটির পক্ষ

ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত প্রতিবাদের মঞ্চ বানানোর অভিযোগ বদরুল চেয়ারম্যানের বিরুদ্ধে

ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত প্রতিবাদের মঞ্চ বানানোর অভিযোগ বদরুল চেয়ারম্যানের বিরুদ্ধে

জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ উঠেছে সিলেট