editor

প্রকাশিত: 3:36 PM, October 17, 2026

গোলাপগঞ্জে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে বাশিস সিলেট জেলা ও মহানগর কমিটির প্রতিবাদ সভা

গ্রেফতারকৃত শিক্ষকের নিঃশর্ত মুক্তি দাবি ও কর্মসূচি ঘোষণা

গোলাপগঞ্জে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে বাশিস সিলেট জেলা ও মহানগর কমিটির প্রতিবাদ সভা

সিলেটের গোলাপগঞ্জের মছলম উদ্দিন একাডেমির প্রধান শিক্ষক মো. এনামুল হককে শারীরিকভাবে লাঞ্ছনার প্রতিবাদে বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) সিলেট জেলা ও মহানগর কমিটির এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) নগরীর মিরাবাজারস্থ একটি শিক্ষা প্রতিষ্ঠানের হলরুমে এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, শিক্ষকের ওপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। শিক্ষকরা জাতি গঠনের কারিগর। তাঁদের ওপর এ ধরনের হামলা শিক্ষাঙ্গনের নিরাপদ পরিবেশ ও শিক্ষকসমাজের মর্যাদার জন্য হুমকিস্বরূপ। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে এবং শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ন্যক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

বক্তারা আরো বলেন, আজ শিক্ষকদের কোনো নিরাপত্তা নেই। লক্ষ্য করার যাচ্ছে সাম্প্রতিক কালে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের উপর মব সৃষ্টি করে একদল কুচক্রি মহল তাদের উপর হামলা চালাচ্ছে। এতে করে শিক্ষক সমাজ আজ নিরাপত্তাহীনতায় ভুগছেন। এমনকি তাদের পরিবারকেও আতংকের মধ্যে থাকতে হচ্ছে। শিক্ষকদের উপর হামলা বন্ধ না হলে শিক্ষক সমাজ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন বলেও হুশিয়ার করেন।

বাশিস সিলেট জেলা শাখার সভাপতি অধ্যক্ষ আহমদ আলীর সভাপতিত্বে এবং সচিব অধ্যক্ষ মোহাম্মদ গোলাম রব্বানীর পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জেলার সাবেক সভাপতি এ এইচ এম ইসরাইল আহমদ কানাইঘাট শাখার সভাপতি ফজলুর রহমান, সিলেট মহানগর সভাপতি মো: জামাল উদ্দিন, সিলেট জেলার সিনিয়র সহ-সভাপতি খালেদ আহমদ, মহানগরের সিনিয়র সহ-সভাপতি আতাউর রহমান, জেলার অতিরিক্ত সচিব রিপন সূত্রধর, সহকারি সচিব ও কানাইঘাট উপজেলার সচিব মো: এনামুল হক, জেলার শিক্ষক সমিতির সহ-সভাপতি মোহাম্মদ জাবের আলী, সহ-সাংগঠনিক সম্পাদক আতিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক ও বিয়ানীবাজার শিক্ষক সমিতির আহ্বায়ক শাহ মোহাম্মদ হাকিম আহমদ, দপ্তর সম্পাদক মো: হারুনুর রশিদ, সমাজ কল্যাণ সম্পাদক মো: আবুল কালাম আজাদ, প্রচার সম্পাদক আসমা আক্তার, শিক্ষা বিষয়ক সম্পাদক মো: শফিকুর রহমান, তথ্য সচিব মো: নাজমুল ইসলাম, বিয়ানীবাজার বাশিস এর সচিব অসীম কান্তি তালুকদার, গোলাপগঞ্জ মাধ্যমিক শিক্ষক সমিতির সহ-সভাপতি মো: মুক্তার হোসেন, বাশিস এর প্রকাশনা সম্পাদক মো: আফতাব উদ্দিন, মহানগর শিক্ষক সমিতির অর্থ সম্পাদক মো: আবুল কালাম প্রমুখ।

প্রতিবাদ সভায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে অবিলম্বে গ্রেফতারকৃত প্রধান শিক্ষকের নিঃশর্ত মুক্তি দাবি, রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময়, জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান ও মানববন্ধন,। এছাড়াও বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের জন্য সমন্বয় কমিটি গঠন করা হয়।

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ সংবাদ

অক্টোবর সেবা সপ্তাহে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির সাফল্য অর্জন

অক্টোবর সেবা সপ্তাহে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির সাফল্য অর্জন

অক্টোবর সেবা সপ্তাহ উপলক্ষে বিশেষ সেবা মূলক কার্যক্রম পালনের স্বীকৃতিস্বরূপ মর্যাদাপূর্ণ সাফল্য অর্জন করেছে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটি।

সিলেট জেলা বাস মালিক সমিতি ও শ্রমিক উপ-কমিটির প্রতিবাদ সভা

সিলেট জেলা বাস মালিক সমিতি ও শ্রমিক উপ-কমিটির প্রতিবাদ সভা

ঢাকা দক্ষিণ ও বাদেশ্বর রোডের গাড়ি পারমিট পাস ছাড়া অবৈধভাবে মৌলভীবাজার রোডে চলাচল করার প্রতিবাদে প্রতিবাদ সভা করেছে সিলেট জেলা

বিভিন্ন পূজা মন্ডব পরিদর্শন করল বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের নেতৃবৃন্দ

বিভিন্ন পূজা মন্ডব পরিদর্শন করল বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের নেতৃবৃন্দ

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামন্ডব পরিদর্শন করেছেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের (বিএমবিএফ) সিলেট বিভাগ, জেলা

৩ দফা দাবিতে সিলেটে অটোরিকশা মালিক শ্রমিক ঐক্য পরিষদের মানববন্ধন

৩ দফা দাবিতে সিলেটে অটোরিকশা মালিক শ্রমিক ঐক্য পরিষদের মানববন্ধন

পুলিশি হয়রানি বন্ধ, পর্যাপ্ত স্থায়ী পার্কিংয়ের ব্যবস্থা এবং সরকারি ডিউটির নামে গাড়ি আটক বাণিজ্য বন্ধের ৩ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে

সিলেটে চৈতালী সংঘের উদ্যোগে শারদীয় দুর্গাপূজার আয়োজন

সিলেটে চৈতালী সংঘের উদ্যোগে শারদীয় দুর্গাপূজার আয়োজন

সিলেট নগরীর দাড়িয়াপাড়াস্থ চৈতালী সংঘের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও বর্ণাঢ্য আয়োজনে শারদীয় দুর্গাপূজা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

উত্তর হাটখোলা ও মালিনীছড়া চা বাগান পূজা মণ্ডপে পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগরের বস্ত্র বিতরণ

উত্তর হাটখোলা ও মালিনীছড়া চা বাগান পূজা মণ্ডপে পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগরের বস্ত্র বিতরণ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার উদ্যোগে নগরীর উত্তর হাটখোলা সনাতনী পূজা মণ্ডপ এবং মালিনীছড়া চা-বাগান

সিলেটে গ্যাস ও বিদ্যুৎ সমস্যা নিরসনে সরকারের উদ্যোগ তুলে ধরে স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ

সিলেটে গ্যাস ও বিদ্যুৎ সমস্যা নিরসনে সরকারের উদ্যোগ তুলে ধরে স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ

গ্যাস ও বিদ্যুৎ সমস্যা সমাধানে সরকারের গৃহীত তাৎক্ষণিক ও কার্যকর পদক্ষেপসমূহ জনগণের সামনে তুলে ধরতে সিলেট নগরীতে সচেতনতামূলক লিফলেট বিতরণ

সিলেট মহানগর শ্রমিক দলের ৪২টি ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেট মহানগর শ্রমিক দলের ৪২টি ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেট মহানগর শ্রমিক দলের অন্তর্ভুক্ত ৪২টি ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যা