editor
প্রকাশিত: 7:46 PM, October 17, 2026
স্বাস্থ্যসেবায় দক্ষ ও মানবিক স্বাস্থ্যকর্মী গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে মাতৃসেবা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট (ম্যাটস) কলেজের উদ্যোগে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) বিকালে নগরীর তালতলাস্থ একটি অভিজাত হোটেলের হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ মরিয়ম আক্তার মিতার সভাপতিত্বে ও শিক্ষিকা মৌ রাণী দেব এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের চেয়ারম্যান শিহাব উদ্দিন। তিনি বলেন, মেডিকেল অ্যাসিস্ট্যান্টগণ আমাদের স্বাস্থ্য ব্যবস্থার অন্যতম মূল ভিত্তি। প্রান্তিক জনগোষ্ঠী থেকে শুরু করে শহর পর্যন্ত প্রাথমিক চিকিৎসা ও জনস্বাস্থ্য সেবায় তোমাদের ভূমিকা অপরিসীম। তোমরা শুধু একটি পেশায় যুক্ত হতে যাচ্ছ না, বরং মানবসেবার এক মহান ব্রত গ্রহণ করতে যাচ্ছ। মাতৃসেবা ম্যাটস সবসময় তোমাদের মানসম্মত শিক্ষা ও ব্যবহারিক প্রশিক্ষণে সর্বোচ্চ সুযোগ-সুবিধা প্রদানে প্রস্তুত।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মরিয়ম আক্তার মিতা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ডা. সুস্মিতা দাস পুরকায়স্থ, শিক্ষক গৌতম চক্রবর্তী, শিব্বির আহমদ এবং গরীবের ডাক্তার এম এইচ হাফিজ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র ধর্মগ্রন্থসমূহ থেকে পাঠের মাধ্যমে প্রাতিষ্ঠানিক কার্যক্রম শুরু করা হয়।
অক্টোবর সেবা সপ্তাহ উপলক্ষে বিশেষ সেবা মূলক কার্যক্রম পালনের স্বীকৃতিস্বরূপ মর্যাদাপূর্ণ সাফল্য অর্জন করেছে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটি।
ঢাকা দক্ষিণ ও বাদেশ্বর রোডের গাড়ি পারমিট পাস ছাড়া অবৈধভাবে মৌলভীবাজার রোডে চলাচল করার প্রতিবাদে প্রতিবাদ সভা করেছে সিলেট জেলা
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামন্ডব পরিদর্শন করেছেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের (বিএমবিএফ) সিলেট বিভাগ, জেলা
পুলিশি হয়রানি বন্ধ, পর্যাপ্ত স্থায়ী পার্কিংয়ের ব্যবস্থা এবং সরকারি ডিউটির নামে গাড়ি আটক বাণিজ্য বন্ধের ৩ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে
সিলেট নগরীর দাড়িয়াপাড়াস্থ চৈতালী সংঘের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও বর্ণাঢ্য আয়োজনে শারদীয় দুর্গাপূজা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার উদ্যোগে নগরীর উত্তর হাটখোলা সনাতনী পূজা মণ্ডপ এবং মালিনীছড়া চা-বাগান
গ্যাস ও বিদ্যুৎ সমস্যা সমাধানে সরকারের গৃহীত তাৎক্ষণিক ও কার্যকর পদক্ষেপসমূহ জনগণের সামনে তুলে ধরতে সিলেট নগরীতে সচেতনতামূলক লিফলেট বিতরণ
সিলেট মহানগর শ্রমিক দলের অন্তর্ভুক্ত ৪২টি ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যা