editor
প্রকাশিত: 8:18 PM, October 17, 2026
গ্যাস ও বিদ্যুৎ সমস্যা সমাধানে সরকারের গৃহীত তাৎক্ষণিক ও কার্যকর পদক্ষেপসমূহ জনগণের সামনে তুলে ধরতে সিলেট নগরীতে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি।
শনিবার (১৭ অক্টোবর) সকালে সিলেট নগরীর ব্যস্ততম আম্বরখানা ও আশপাশের এলাকায় সাধারণ পথচারী, ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের মাঝে এই লিফলেট বিতরণ করা হয়।
লিফলেট বিতরণকালে নেতৃবৃন্দ বলেন, দেশের গ্যাস ও চলমান বিদ্যুৎ সংকট নিরসনে বর্তমান সরকার আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে। সাধারণ মানুষের ভোগান্তি দূর করতে ইতোমধ্যে বেশ কিছু জরুরি ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি, জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা এবং সার্বিক ব্যবস্থাপনা জোরদারে গৃহীত পদক্ষেপের সুফল দ্রুতই জনগণ পেতে শুরু করবেন। নেতৃবৃন্দ বলেন, সংকট মোকাবিলায় সচেতনতার পাশাপাশি সরকারের এসব উদ্যোগ বাস্তবায়নে সর্বস্তরের জনগণের সহযোগিতা প্রয়োজন।
লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি মাহবুবুল হক চৌধুরী (ভিপি মাহবুব) এবং মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফছর খান।
এছাড়াও কর্মসূচিতে উপস্থিত ছিলেন, যুগ্ম আহবায়ক আব্দুল হাসিম জাকারিয়া, উসমান হারুণ পনির, সদস্য দেওয়াল রেজা মজিদ, তছির আলী, মিছবাহ আহমদ জেহিন, শাকের, ইবনে জাহান তানভীর, সুবহান আজাদ, কতোয়ালী থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুজ্জামান দিপু, সিনিয়র যুগ্ম আহবায়ক রাসেল মিয়া, শাহপরাণ স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুরুল হক মাসুম আহমদ, সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুস সালাম আজা, জালালাবাদ থানা আহবায়ক শফিকুল ইসলাম, সদস্য সচিব মানিক মিয়া প্রমুখ।
কর্মসূচি চলাকালে নেতৃবৃন্দ আম্বরখানার মূল সড়ক ও ব্যবসা প্রতিষ্ঠানে ঘুরে ঘুরে সর্বসাধারণের হাতে লিফলেট তুলে দেন এবং গ্যাস-বিদ্যুৎ সমস্যা নিয়ে স্থানীয়দের সাথে কথা বলেন।
অক্টোবর সেবা সপ্তাহ উপলক্ষে বিশেষ সেবা মূলক কার্যক্রম পালনের স্বীকৃতিস্বরূপ মর্যাদাপূর্ণ সাফল্য অর্জন করেছে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটি।
ঢাকা দক্ষিণ ও বাদেশ্বর রোডের গাড়ি পারমিট পাস ছাড়া অবৈধভাবে মৌলভীবাজার রোডে চলাচল করার প্রতিবাদে প্রতিবাদ সভা করেছে সিলেট জেলা
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামন্ডব পরিদর্শন করেছেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের (বিএমবিএফ) সিলেট বিভাগ, জেলা
পুলিশি হয়রানি বন্ধ, পর্যাপ্ত স্থায়ী পার্কিংয়ের ব্যবস্থা এবং সরকারি ডিউটির নামে গাড়ি আটক বাণিজ্য বন্ধের ৩ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে
সিলেট নগরীর দাড়িয়াপাড়াস্থ চৈতালী সংঘের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও বর্ণাঢ্য আয়োজনে শারদীয় দুর্গাপূজা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার উদ্যোগে নগরীর উত্তর হাটখোলা সনাতনী পূজা মণ্ডপ এবং মালিনীছড়া চা-বাগান
গ্যাস ও বিদ্যুৎ সমস্যা সমাধানে সরকারের গৃহীত তাৎক্ষণিক ও কার্যকর পদক্ষেপসমূহ জনগণের সামনে তুলে ধরতে সিলেট নগরীতে সচেতনতামূলক লিফলেট বিতরণ
সিলেট মহানগর শ্রমিক দলের অন্তর্ভুক্ত ৪২টি ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যা