editor
প্রকাশিত: 11:21 AM, October 20, 2026
সিলেটে আওয়ামী লীগ আমলের সুবিধাভোগী ও ৩১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালামের (স্থানীয়ভাবে ‘ভাঙাড়ি কালাম’ নামে পরিচিত) বিরুদ্ধে বেপরোয়া চাঁদাবাজি, জমি দখল, মিথ্যা মামলা দিয়ে হয়রানি এবং আওয়ামী লীগের দোসরদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি বিএনপির শীর্ষ নেতাদের নাম ভাঙিয়ে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) বিভিন্ন উন্নয়ন প্রকল্পে একচ্ছত্র দালালি ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা চালাচ্ছেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দলটির প্রভাবশালী নেতাদের সঙ্গে আঁতাত করে চলতেন আবুল কালাম। সেই সুবাদে তার বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা হয়নি; বরং তার বিরুদ্ধে চুরি ও প্রতারণার একাধিক মামলা রয়েছে। আওয়ামী লীগ নেতাদের বাড়িতে দাওয়াত খাইয়ে তোষামোদি করা এই ব্যক্তিই বর্তমানে জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলাকারী ও একাধিক মামলার আসামি মহানগর যুবলীগ নেতা নজরুলের রক্ষা কবচ হিসেবে আবির্ভূত হয়েছেন। বর্তমানে তিনি যুবলীগ নেতা নজরুলের স্থাবর-অস্থাবর সম্পত্তির দেখভালের দায়িত্ব নিয়েছেন বলেও অভিযোগ রয়েছে।
সম্প্রতি সিসিক প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরীর নাম ভাঙিয়ে বিভিন্ন সড়কের উন্নয়নকাজে বাধা সৃষ্টি করছেন আবুল কালাম। নগরীর মুরাদপুরে সিসিকের সড়ক উন্নয়ন কাজ করছে ‘মেঘনা এন্টারপ্রাইজ’ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটিতে কর্মরত কর্মকর্তা ও শ্রমিকদের প্রতিনিয়ত হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
ঠিকাদারদের দাবি, কালামের নির্ধারিত প্রতিষ্ঠান থেকেই রড, সিমেন্ট, পাথর ও বালু কিনতে বাধ্য করা হচ্ছে। অন্যথায় সিসিকের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে মিথ্যা অভিযোগ দিয়ে কাজ বন্ধ বা হয়রানির হুমকি দেওয়া হয়। তিনি প্রায়ই হুমকি দিয়ে বলেন, “সিলেট বিএনপি ও সিসিকের প্রশাসক আমার নিয়ন্ত্রণে। এক ফোনেই সিসিক প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী ঘটনাস্থলে চলে আসবেন।” এলাকায় কোনো উন্নয়নকাজ হলেই তিনি নিজেকে জাহির করতে সিসিক প্রশাসককে পাশে রেখে রাস্তার ঢালাইয়ের কাজ নিজে উদ্বোধন করেন। তার এমন প্রভাবে এলাকার উন্নয়নকাজ ব্যাহত হচ্ছে এবং সাধারণ শ্রমিক ও ব্যবসায়ীরা আতঙ্কে রয়েছেন।
৩১ নম্বর ওয়ার্ডে জন্মনিবন্ধন প্রদান থেকে শুরু করে সিসিকের বিভিন্ন শাখায় দালালি সিন্ডিকেট গড়ে তুলেছেন কালাম। নিজেকে ওয়ার্ডের ‘অঘোষিত কাউন্সিলর ও নিয়ন্ত্রক’ দাবি করে তিনি সরকারি-আধাসরকারি সব উন্নয়ন প্রকল্পে মোটা অঙ্কের চাঁদা দাবি করছেন। এ ছাড়া সিসিক প্রশাসকের সঙ্গে ছবি তুলে তা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করে তিনি এলাকায় ত্রাস সৃষ্টি করছেন বলেও অভিযোগ রয়েছে।
এদিকে চাঁদাবাজির এক ঘটনায় যুবলীগ নেতা নজরুল ও বিতর্কিত বিএনপি নেতা আবুল কালামসহ চারজনের নাম উল্লেখ করে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও দ্রুত বিচার আদালতে মামলা (নম্বর: ২২/২০২৪) দায়ের করেছেন সিলেট জেলা বারের আইনজীবী অ্যাডভোকেট মকসুদ আহমদ সাহান। বর্তমানে চাঁদাবাজি ও জুলাই আন্দোলনের এসব মামলার তদন্ত করছে পিবিআই ও সিআইডি।
অনুসন্ধানে জানা যায়, সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিসিক প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেন, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী এবং দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কহিনুর আহমদ ও বিমান বন্দর থানা বিএনপির আহবায়ক আব্দুল কাদির সমছুর নাম ভাঙিয়ে সিসিকে ক্ষমতার অপব্যবহার করছেন ভাঙাড়ি কালাম। অভিযোগ রয়েছে, তার এসব অবৈধ চাঁদাবাজির একটি অংশ সিলেট বিএনপির কিছু প্রভাবশালী নেতার কাছেও পৌঁছায়, যার ফলে নেতারা রহস্যজনক নীরবতা পালন করছেন।
এ বিষয়ে বক্তব্যের জন্য আবুল কালামের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা ব্যস্ত পাওয়া যায়।
এলাকাবাসী ও সাধারণ নেতাকর্মীদের দাবি, দলীয় ভাবমূর্তি রক্ষা এবং সাধারণ মানুষের ভোগান্তি দূর করতে অবিলম্বে এই সুবিধাবাদী ও চাঁদাবাজের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা জরুরি।
সিলেট নগরীর দাড়িয়াপাড়াস্থ চৈতালী সংঘের উদ্যোগে আয়োজিত শারদীয় দুর্গাপূজার মহাঅষ্টমীতে পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সিলেটে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এক কথিত ফেইসবুকভিত্তিক ‘ভুয়া সাংবাদিক’ এবং হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ আনোয়ারের যোগসাজশে এক ভয়াবহ
সিলেটে আওয়ামী লীগ আমলের সুবিধাভোগী ও ৩১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালামের (স্থানীয়ভাবে ‘ভাঙাড়ি কালাম’ নামে পরিচিত) বিরুদ্ধে
সিলেট জেলা জিয়া মঞ্চের আহবায়ক মোঃ সাহেদ আহমদ বলেছেন, জিয়া মঞ্চ সবসময় দেশ ও জনগণের কল্যাণে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল যুক্তরাজ্য শাখার অধীনস্থ ইস্ট লন্ডন শাখার ৮১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। গত মঙ্গলবার (১৩ অক্টোবর
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গ্যাস ও বিদ্যুৎ সমস্যা সহ বিভিন্ন সংকট মোকাবেলায় সরকারের তাৎক্ষনিক পদক্ষেপ সম্বলিত
সিলেট সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়নের দর্শা এলাকায় অপরিকল্পিতভাবে খাল খননের উদ্যোগ বন্ধ করে উর্বর কৃষি জমি রক্ষার দাবিতে ভুক্তভোগী
সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে ১১নং ওয়ার্ডের ভাতালিয়া জামে মসজিদ এলাকায় ডেঙ্গু প্রতিরোধ ও মশা নিধনে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।