editor
প্রকাশিত: 11:24 AM, October 20, 2026
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এক কথিত ফেইসবুকভিত্তিক ‘ভুয়া সাংবাদিক’ এবং হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ আনোয়ারের যোগসাজশে এক ভয়াবহ জিম্মিদশার সৃষ্টি হয়েছে। দিনরাত ২৪ ঘণ্টা হাসপাতালে অবস্থান নিয়ে এই চক্রটি সাধারণ রোগী, স্বজন ও স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ আদায় এবং বিভিন্ন প্রতারণামূলক কর্মকাণ্ড পরিচালনা করছে বলে গুরুতর অভিযোগ উঠেছে।
স্থানীয় ও ভুক্তভোগীদের সূত্রে জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকের পরিচয় ব্যবহার করে ওই ভুয়া সাংবাদিক সার্বক্ষণিক হাসপাতালে অবস্থান করেন। রোগীদের সহায়তার নামে বা আন্দোলনের কথা বলে বিভিন্ন স্থান থেকে ওঠা অনুদান ও সাহয্যের বড় একটি অংশ এই চক্রের পকেটে যায়। ক্যাম্প ইনচার্জ আনোয়ারের প্রশাসনিক ছত্রছায়ায় কথিত ওই সাংবাদিক পুরো হাসপাতাল চত্বরকে নিজের শক্ত ঘাঁটিতে পরিণত করেছেন।
অভিযোগে প্রকাশ, সিলেট বিভাগের বিভিন্ন গ্রাম-গঞ্জ ও দূর-দূরান্ত থেকে চিকিৎসা নিতে আসা অসহায় মানুষের মালামাল লক্ষ্য করে একটি সংঘবদ্ধ চোর চক্র সক্রিয় রয়েছে। অভিযোগ রয়েছে, এই চোর চক্রটি সরাসরি কথিত ওই সাংবাদিক ও পুলিশ ক্যাম্পের ইনচার্জের অধীনে পরিচালিত হয়। হাসপাতালে আসা মাত্রই সুযোগ বুঝে রোগীদের মোবাইল ফোন, টাকা-পয়সা ও মূল্যবান সামগ্রী হাতিয়ে নেয় চক্রটির সদস্যরা।
গ্রামের সহজ-সরল রোগীরা চিকিৎসা শেষে বা জরুরি প্রয়োজনে ওষুধ কিনতে গেলে অন্য এক ভোগান্তির মুখে পড়েন। অভিযোগ অনুযায়ী, হাসপাতালের ভেতরের ও বাইরের একটি সক্রিয় দালাল চক্র রোগীদের নির্দিষ্ট কিছু ফার্মেসিতে নিয়ে যেতে বাধ্য করে। সেখানে অতিরিক্ত দামে ওষুধ বিক্রি করে দালাল চক্রটি তাদের কমিশন হাতিয়ে নিচ্ছে, যার একটি বড় অংশ পৌছে যায় ওই সিন্ডিকেটের হাতে।
শুধু রোগী কিংবা স্বজনরাই নন, ওসমানী মেডিকেল চত্বর ও এর আশপাশের ছোট-বড় দোকানপাটও এই সিন্ডিকেটের হাত থেকে রেহাই পাচ্ছে না। পুলিশ ক্যাম্পের ইনচার্জ আনোয়ারের ক্ষমতার ভয় দেখিয়ে ওই ভুয়া সাংবাদিক প্রতিনিয়ত দোকানদারদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা উত্তোলন করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে ব্যবসায়ীদের নানাভাবে হয়রানি ও উচ্ছেদের হুমকি দেওয়া হয়।
হাসপাতালে সেবা নিতে আসা সাধারণ মানুষ ও ভুক্তভোগীরা জানান, চিকিৎসার নিরাপদ আশ্রয়স্থল হিসেবে পরিচিত এই সরকারি হাসপাতালে বর্তমানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও ভুয়া সাংবাদিকদের জিম্মিদশায় তারা অতিষ্ঠ।
এই বিষয়ে হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ আনোয়ার সকল অভিযোগ বলে মিথ্যা বলে দাবি করেন।
এ বিষয়ে ভুক্তভোগী ও সচেতন মহল অবিলম্বে এই সংঘবদ্ধ সিন্ডিকেটের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত পরিচালনা করে অভিযুক্ত পুলিশ কর্মকর্তা ও ভুয়া সাংবাদিকসহ চোর-দালাল চক্রকে আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট উচ্চপদস্থ প্রশাসন ও পুলিশ কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন।
সিলেট নগরীর দাড়িয়াপাড়াস্থ চৈতালী সংঘের উদ্যোগে আয়োজিত শারদীয় দুর্গাপূজার মহাঅষ্টমীতে পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সিলেটে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এক কথিত ফেইসবুকভিত্তিক ‘ভুয়া সাংবাদিক’ এবং হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ আনোয়ারের যোগসাজশে এক ভয়াবহ
সিলেটে আওয়ামী লীগ আমলের সুবিধাভোগী ও ৩১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালামের (স্থানীয়ভাবে ‘ভাঙাড়ি কালাম’ নামে পরিচিত) বিরুদ্ধে
সিলেট জেলা জিয়া মঞ্চের আহবায়ক মোঃ সাহেদ আহমদ বলেছেন, জিয়া মঞ্চ সবসময় দেশ ও জনগণের কল্যাণে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল যুক্তরাজ্য শাখার অধীনস্থ ইস্ট লন্ডন শাখার ৮১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। গত মঙ্গলবার (১৩ অক্টোবর
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গ্যাস ও বিদ্যুৎ সমস্যা সহ বিভিন্ন সংকট মোকাবেলায় সরকারের তাৎক্ষনিক পদক্ষেপ সম্বলিত
সিলেট সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়নের দর্শা এলাকায় অপরিকল্পিতভাবে খাল খননের উদ্যোগ বন্ধ করে উর্বর কৃষি জমি রক্ষার দাবিতে ভুক্তভোগী
সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে ১১নং ওয়ার্ডের ভাতালিয়া জামে মসজিদ এলাকায় ডেঙ্গু প্রতিরোধ ও মশা নিধনে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।