editor

প্রকাশিত: 10:59 AM, October 22, 2026

প্রবাসী যুবকের ১২ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন কানাইঘাটের ফিরোজা

জায়গা বিক্রি ও রোগের অজুহাতে

প্রবাসী যুবকের ১২ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন কানাইঘাটের ফিরোজা

জায়গা বিক্রি ও জটিল রোগের মিথ্যা অজুহাত দেখিয়ে এক ফ্রান্স প্রবাসীর কাছ থেকে ধাপে ধাপে ১২ লাখ টাকা হাতিয়ে নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে সিলেট অঞ্চলের এক নারীর বিরুদ্ধে। প্রতারণার শিকার যুবকের নাম আব্দুল কাদির। তিনি বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের আরিজা টিলা গ্রামের জালাল উদ্দীনের ছেলে।

অভিযুক্ত নারী ফিরোজা বেগম সিলেটের কানাইঘাট উপজেলার সদর ইউনিয়নের বীরদল পশ্চিম লক্ষীপুর গ্রামের সৌদি প্রবাসী ফয়াজ উদ্দিনের স্ত্রী।

ভুক্তভোগী আব্দুল কাদির জানান, সরল বিশ্বাসের সুযোগ নিয়ে ফিরোজা বেগম ২০২২ থেকে ২০২৪ সালের মধ্যে প্রথমে স্থানীয় গ্যাস অফিসের পাশে সাত শতক জায়গা বিক্রি করার কথা বলে ৩ লাখ টাকা নেন। পরবর্তীতে নিজের শরীরে জটিল টিউমার হয়েছে দাবি করে ভুয়া চিকিৎসাপত্র ও জাল কাগজপত্র দেখিয়ে জরুরি অপারেশনের কথা বলে আরও ২ লাখ টাকা নেন। এভাবে নানা প্ররোচনা ও অজুহাতে তিনি কাদিরের কাছ থেকে সর্বমোট ১২ লাখ টাকা হাতিয়ে নেন।

পরবর্তী সময়ে প্রতারণার বিষয়টি বুঝতে পেরে কাদির কানাইঘাটের স্থানীয় লোকজনের সঙ্গে যোগাযোগ করেন। তখন তিনি জানতে পারেন, ওই পরিবারটি একইভাবে আরও অনেকের সঙ্গে প্রতারণা ও ব্ল্যাকমেইল করে অর্থ হাতিয়ে নিয়েছে। টাকা লেনদেনের যাবতীয় নথি ও প্রমাণাদি তাঁর কাছে সুরক্ষিত রয়েছে জানিয়ে ফ্রান্স প্রবাসী কাদির কষ্টার্জিত অর্থ উদ্ধারে কানাইঘাটবাসী ও স্থানীয় সচেতন মহলের সহযোগিতা চেয়েছেন।

অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত ফিরোজা বেগমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করলেও অসংলগ্ন বক্তব্য দেন। কখনো দাবি করেন, কাদিরের সঙ্গে তাঁর মেয়ের বিয়ের কথা ছিল; আবার কখনো দাবি করেন, ছেলেকে ফ্রান্সে নেওয়ার কথা বলে কাদির নাকি তাঁর কাছ থেকে উল্টো ১৮ লাখ টাকা নিয়েছেন। তবে এসব লেনদেনের পক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেননি তিনি। এমনকি কাদিরের সঙ্গে সরাসরি দেখা করে টাকা লেনদেনের দাবি করলেও অনুসন্ধানে জানা যায়, ২০১২ সালে বিদেশে যাওয়ার পর কাদির আর দেশে ফেরেননি।

এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি মাসুক মিয়া জানান, তিনি বিষয়টি সম্পর্কে অবগত এবং সমাধানের জন্য একাধিকবার উদ্যোগ নিয়েছেন। কিন্তু ফিরোজা বেগম একেক সময় একেক ধরনের বক্তব্য দেওয়ায় এবং ঔদ্ধত্যপূর্ণ আচরণ করায় বিষয়টি সুরাহা করা সম্ভব হয়নি।

অন্যদিকে, কানাইঘাটের স্থানীয় বাসিন্দা ও ইসলামী সংগীত শিল্পী মাসুম বিল্লাহ জানান, ভুক্তভোগী কাদির সহযোগিতার জন্য তাঁর সঙ্গে যোগাযোগ করেছিলেন। বিষয়টি সুরাহার লক্ষ্যে তিনি এলাকার গণ্যমান্য মুরব্বিদের নিয়ে ফিরোজা বেগমের বাড়িতে গেলে উল্টো তাঁরা লাঞ্ছিত হন।

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

৩১ নং ওয়ার্ডবাসীর কাছে বিশ্বস্ত ও ভরসার নাম আবুল কালাম

৩১ নং ওয়ার্ডবাসীর কাছে বিশ্বস্ত ও ভরসার নাম আবুল কালাম

রাজনীতির মূল সুর যদি হয় জনসেবা, তবে সেই সুরকে নিজের জীবনে ধারণ করেছেন সিলেট মহানগর বিএনপির আওতাধীন ৩১ নম্বর ওয়ার্ড

লাখ টাকার মাছ লুট ও বিষপ্রয়োগ সিলেটের সেই ‘ভূমিখেকো’ আলাইয়ের বিরুদ্ধে এবার রিসোর্ট ভাঙচুরের মামলা

লাখ টাকার মাছ লুট ও বিষপ্রয়োগ সিলেটের সেই ‘ভূমিখেকো’ আলাইয়ের বিরুদ্ধে এবার রিসোর্ট ভাঙচুরের মামলা

সিলেট এয়ারপোর্ট থানা এলাকার লাক্কাতুড়া সংলগ্ন প্রবাসী মালিকানাধীন ‘গ্রিন উড হিল স্টেশন’ রিসোর্টে অনধিকার প্রবেশ করে হামলা, সিসিটিভি ক্যামেরা ভাঙচুর,

নিয়মনীতির তোয়াক্কা নেই জিন্দাবাজার মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে

নিয়মনীতির তোয়াক্কা নেই জিন্দাবাজার মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে

সিলেট নগরীর প্রাণকেন্দ্র জিন্দাবাজারস্থ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডের কার্যালয়টি এখন অনিয়ম, দখল আর লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। ৫ আগস্টের

ফেঞ্চুগঞ্জে জয়নাল মেম্বারের বিরুদ্ধে কুপ্রস্তাব, হয়রানি ও অপপ্রচারের অভিযোগ

ফেঞ্চুগঞ্জে জয়নাল মেম্বারের বিরুদ্ধে কুপ্রস্তাব, হয়রানি ও অপপ্রচারের অভিযোগ

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ১ নং ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের ইউপি সদস্য ছত্রিশ গ্রামের বাসিন্দা মো. জয়নাল আবেদীনের (জয়নাল মেম্বার) বিরুদ্ধে জুলি বেগমকে

প্রবাসী যুবকের ১২ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন কানাইঘাটের ফিরোজা

প্রবাসী যুবকের ১২ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন কানাইঘাটের ফিরোজা

জায়গা বিক্রি ও জটিল রোগের মিথ্যা অজুহাত দেখিয়ে এক ফ্রান্স প্রবাসীর কাছ থেকে ধাপে ধাপে ১২ লাখ টাকা হাতিয়ে নেওয়ার

প্রযুক্তি ও ডিজিটাল উদ্ভাবনের সম্ভাবনায় তিন দেশ সফরে যাচ্ছেন গ্লোবাল ট্রেড কর্পোরেশনের হেড অব মার্কেটিং আলী ইফতেসাম

প্রযুক্তি ও ডিজিটাল উদ্ভাবনের সম্ভাবনায় তিন দেশ সফরে যাচ্ছেন গ্লোবাল ট্রেড কর্পোরেশনের হেড অব মার্কেটিং আলী ইফতেসাম

আন্তর্জাতিক বাজারে ব্যবসা সম্প্রসারণ, নতুন প্রযুক্তি সংযোজন এবং ডিজিটাল উদ্ভাবনের সম্ভাবনা যাচাই করতে মালয়েশিয়া, থাইল্যান্ড ও চীন সফরে যাচ্ছেন গ্লোবাল

সিলেট বিভাগ গণদাবী পরিষদের ৭ নেতা বহিষ্কৃত, নতুন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল আমিন

সিলেট বিভাগ গণদাবী পরিষদের ৭ নেতা বহিষ্কৃত, নতুন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল আমিন

সংগঠনবিরোধী কর্মকাণ্ড ও অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে সিলেট বিভাগ গণদাবী পরিষদ কেন্দ্রীয় কমিটির ৭ জন জ্যেষ্ঠ নেতাকে সাধারণ সদস্য

সিলেটে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় মানবাধিকার কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেটে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় মানবাধিকার কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

মানবাধিকার সুরক্ষা, আইনের শাসন প্রতিষ্ঠা, জনসচেতনতা বৃদ্ধি এবং সমাজের অবহেলিত ও অধিকারবঞ্চিত মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করার প্রত্যয়ে সিলেটে অনুষ্ঠিত