editor

প্রকাশিত: 8:06 PM, October 22, 2026

অব্যাহতিপ্রাপ্ত সভাপতি সিলেট গণদাবী পরিষদের নাম ব্যবহার না করার আহ্বান

অব্যাহতিপ্রাপ্ত সভাপতি সিলেট গণদাবী পরিষদের নাম ব্যবহার না করার আহ্বান

সিলেট বিভাগ গণদাবী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক শফিকুর রহমান কর্তৃক গণদাবী পরিষদের নেতৃবৃন্দের বিরুদ্ধে যে অভিযোগ তা মিথ্যা, বিভ্রান্তকর ও হাস্যকর। বরং তিনি বিশ্বের বিভিন্ন দেশে শাখা গঠন করে অনৈতিকভাবে ফায়দা হাসিল করছেন। এসব অনিয়মের বিরুদ্ধে গত ২০ অক্টোবর বিশেষ সাধারণ সভার মাধ্যমে তাকে গণদাবী পরিষদের সভাপতি পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

গণদাবী পরিষদের নাম ব্যবহার না করার জন্য আহ্বান জানিয়েছেন গণদাবী পরিষদের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মো. মোছলেহ উদ্দিন, সহ-সভাপতি শ্যামল চৌধুরী ও বেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক আলহাজ্ব মনসুর আহমদ লস্কর, যুগ্ম সাধারণ সম্পাদক মনোরঞ্জন তালুকদার, সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, সহ-সম্পাদক রুহুল ইসলাম মিঠু, সহ-সাংগঠনিক সম্পাদক ইউসুফ সেলু এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানান।

নেতৃবৃন্দ বলেন, সংগঠনের পদ থেকে অপসারণের পর সভাপতি পদ ব্যবহার করে ২১ অক্টোবর ২০২৬ তারিখে বিজ্ঞপ্তির মাধ্যমে জনৈক নুরুল আমিন চৌধুরীকে ‘ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক’ হিসেবে দায়িত্ব প্রদান করা সম্পূর্ণ নিয়ম-নীতি ও কর্তৃত্ব বহির্ভূত। যেহেতু বিশেষ সাধারণ সভায় অধ্যাপক এম. শফিকুর রহমান সদস্য পদ ও সভাপতির দায়িত্ব হারিয়েছেন, তাই তাঁর প্রেরিত কোনো বিজ্ঞপ্তির আইনি বা সাংগঠনিক কার্যকারিতা নেই।

এই ধরনের ভিত্তিহীন বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় কমিটির কোনো সদস্য ও প্রবাসী শাখার নেতৃবৃন্দকে বিভ্রান্ত না হওয়ার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন তারা। বিবৃতিতে আরও জানানো হয়, অতি শীঘ্রই সাধারণ সভা আয়োজনের মাধ্যমে সিলেট বিভাগ গণদাবী পরিষদ কেন্দ্রীয় কমিটি পুনর্গঠনসহ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

দক্ষিণ সুরমার পারাইরচকে ‘স্ট্রাইক হাউজ  ইনডোর ফুটবল মাঠ’-এর উদ্বোধন

দক্ষিণ সুরমার পারাইরচকে ‘স্ট্রাইক হাউজ ইনডোর ফুটবল মাঠ’-এর উদ্বোধন

যুব সমাজকে মোবাইল আসক্তি ও মাদকের কুফল থেকে দূরে সরিয়ে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে সিলেটের দক্ষিণ সুরমার পারাইরচক এলাকায় যাত্রা

সিলেট মহানগরীতে রেড ক্রিসেন্টের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ

সিলেট মহানগরীতে রেড ক্রিসেন্টের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ আব্দুস সালামের নির্দেশনায় সিলেট মহানগরীতে ৫ দিনব্যাপী সুস্বাস্থ্য সেবামূলক কার্যক্রমের ৪র্থ দিন সম্পন্ন

প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন: আতাউর রহমান পীর

প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন: আতাউর রহমান পীর

বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কমিটির নিয়মিত সভা গত ২১ অক্টোবর সন্ধ্যায় সিলেটের আম্বরখানায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

অব্যাহতিপ্রাপ্ত সভাপতি সিলেট গণদাবী পরিষদের নাম ব্যবহার না করার আহ্বান

অব্যাহতিপ্রাপ্ত সভাপতি সিলেট গণদাবী পরিষদের নাম ব্যবহার না করার আহ্বান

সিলেট বিভাগ গণদাবী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক শফিকুর রহমান কর্তৃক গণদাবী পরিষদের নেতৃবৃন্দের বিরুদ্ধে যে অভিযোগ তা মিথ্যা, বিভ্রান্তকর

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সিলেট জেলা যুবদলের প্রস্তুতি সভা

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সিলেট জেলা যুবদলের প্রস্তুতি সভা

জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে উদযাপনের লক্ষ্যে সিলেট জেলা যুবদলের উদ্যোগে জেলার অধীনস্থ ১৩টি উপজেলা ও ৫টি পৌর যুবদল নেতৃবৃন্দের

সিলেট মহানগর যুবদলের সাবেক নেতা নাজির আহমদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিলেট মহানগর যুবদলের সাবেক নেতা নাজির আহমদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিলেট মহানগর যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক নাজির আহমদের আশু ও সুস্থতা কামনায় বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার

৩১ নং ওয়ার্ডবাসীর কাছে বিশ্বস্ত ও ভরসার নাম আবুল কালাম

৩১ নং ওয়ার্ডবাসীর কাছে বিশ্বস্ত ও ভরসার নাম আবুল কালাম

রাজনীতির মূল সুর যদি হয় জনসেবা, তবে সেই সুরকে নিজের জীবনে ধারণ করেছেন সিলেট মহানগর বিএনপির আওতাধীন ৩১ নম্বর ওয়ার্ড

লাখ টাকার মাছ লুট ও বিষপ্রয়োগ সিলেটের সেই ‘ভূমিখেকো’ আলাইয়ের বিরুদ্ধে এবার রিসোর্ট ভাঙচুরের মামলা

লাখ টাকার মাছ লুট ও বিষপ্রয়োগ সিলেটের সেই ‘ভূমিখেকো’ আলাইয়ের বিরুদ্ধে এবার রিসোর্ট ভাঙচুরের মামলা

সিলেট এয়ারপোর্ট থানা এলাকার লাক্কাতুড়া সংলগ্ন প্রবাসী মালিকানাধীন ‘গ্রিন উড হিল স্টেশন’ রিসোর্টে অনধিকার প্রবেশ করে হামলা, সিসিটিভি ক্যামেরা ভাঙচুর,