editor
প্রকাশিত: 11:34 AM, October 24, 2026
বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ। দলের রাজনীতিতে সক্রিয়তা ধরে রাখতে ও মাঠপর্যায়ের কর্মীদের মাঝে চাঙ্গা ভাব ফিরিয়ে আনতে সিলেটের সাংগঠনিক রাজনীতিতে শুরু হয়েছে জোর তৎপরতা। রাজনৈতিক প্রেক্ষাপট ও সার্বিক পরিস্থিতির মাঝেও দলকে মাঠপর্যায়ে সুসংগঠিত রাখতে গোপনেও ধারাবাহিকভাবে কার্যক্রম অব্যাহত রেখেছেন দায়িত্বশীলরা। এরই ধারাবাহিকতায় খুব শীঘ্রই প্রকাশ হতে যাচ্ছে সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের বহুল কাক্সিক্ষত নতুন কমিটি।
দলীয় সুনির্দিষ্ট সূত্রে জানা গেছে, সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের শীর্ষ দুই গুরুত্বপূর্ণ দায়িত্বে বসানো হচ্ছে সাবেক ছাত্রলীগের তুখোড় দুই ছাত্রনেতাকে। এতে সভাপতির দায়িত্ব পাচ্ছেন সাবেক সিনিয়র সহ-সভাপতি ও সাবেক ছাত্রনেতা পীযুষ কান্তি দে এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রদান করা হচ্ছে সাবেক তুখোড় ছাত্রনেতা ইমদাদ রহমানকে।
নেতাকর্মীদের সাথে কথা বলে জানা যায়, বিগত দিনে ছাত্রলীগের রাজনীতিতে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করা এই দুই নেতা স্থানীয় রাজনীতিতে বেশ পরিচিত মুখ। নতুন নেতৃত্ব আসলে তৃণমূলের নেতাকর্মীরা পুনর্বাসিত হবে এবং সাংগঠনিক স্থবিরতা কেটে যাবে বলে আশা করছেন ঝিমিয়ে পড়া সাধারণ কর্মীরা।
নাম প্রকাশে অনিচ্ছুক সংগঠনের একাধিক দায়িত্বশীল নেতা জানান, পরিবর্তিত পরিস্থিতিতে কৌশলে সাংগঠনিক কাঠামো ঠিক রাখতে অভিজ্ঞ ও অনুগতদের প্রাধান্য দিয়েই এই কমিটি সাজানো হচ্ছে। দীর্ঘ দিন দলীয় কর্মকাণ্ড থেকে দূরে থাকা কিংবা কোণঠাসা হয়ে থাকা ত্যাগী কর্মীদের মূলধারায় ফিরিয়ে এনে মাঠপর্যায়ের শক্তি পুনর্গঠন করাই এই নতুন নেতৃত্বের মূল লক্ষ্য হবে।
আওয়ামী লীগের উচ্চপর্যায়ের সবুজ সংকেত পেলেই যেকোনো সময় নতুন এই জেলা কমিটির আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট নির্ভরযোগ্য একটি সূত্র।
সিলেটে সরকারি ও বেসরকারি এলপিজি গ্যাস নিয়ে সক্রিয় হয়ে উঠেছে একটি অসাধু সিন্ডিকেট। তাদের কারসাজিতে চরম ভোগান্তি ও আর্থিক ক্ষতির
২৫% কমিশন, জালিয়াতি ও দখলদারিত্বের অভিযোগ আওয়ামী লীগ সরকারের ক্ষমতাকালিন সময় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের ক্ষমতার দাপট
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) নির্বাচনকে সামনে রেখে আধ্যাত্মিক ও প্রবাসী অধ্যুষিত এই নগরে চরম উত্তেজনা বিরাজ করছে, দ্রুত বদলাতে শুরু
বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ। দলের রাজনীতিতে সক্রিয়তা ধরে রাখতে ও মাঠপর্যায়ের কর্মীদের মাঝে চাঙ্গা
যুব সমাজকে মোবাইল আসক্তি ও মাদকের কুফল থেকে দূরে সরিয়ে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে সিলেটের দক্ষিণ সুরমার পারাইরচক এলাকায় যাত্রা
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ আব্দুস সালামের নির্দেশনায় সিলেট মহানগরীতে ৫ দিনব্যাপী সুস্বাস্থ্য সেবামূলক কার্যক্রমের ৪র্থ দিন সম্পন্ন
বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কমিটির নিয়মিত সভা গত ২১ অক্টোবর সন্ধ্যায় সিলেটের আম্বরখানায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
সিলেট বিভাগ গণদাবী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক শফিকুর রহমান কর্তৃক গণদাবী পরিষদের নেতৃবৃন্দের বিরুদ্ধে যে অভিযোগ তা মিথ্যা, বিভ্রান্তকর