editor
প্রকাশিত: 6:56 PM, October 31, 2026
সিলেটে এক্সিলেন্ট ওয়ার্ল্ড অ্যাগ্রো ফুড অ্যান্ড কসমেটিকস লিমিটেডের উদ্যোগে স্টার সেলিব্রেশন অ্যান্ড বিজনেস অপরচুনিটি সামিট-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) নগরীর বারুতখানাস্থ একটি অভিজাত হোটেলে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক্সিলেন্ট গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও প্রথম সুপারস্টার সুমন চৌধুরী।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইকন ওয়ার্ল্ড ওয়াইড এর প্রসিডেন্ট এবং এক্সিলেন্ট ওয়ার্ড এর ডিরেক্টর স্টার আর এম বাপ্পি। তিনি ব্যবসায়িক সম্ভাবনা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সফলতার পথে এগিয়ে যাওয়ার বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করেন।
কুতুব আলীর সভাপতিত্বে ও এজিএম মাহবুব আহমেদ এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিএম তোফাজ্জল হোসেন ও নুরুল আমিন। অনুষ্ঠানে ইওপি প্রেজেন্টেশন উপস্থাপন করেন এক্সিলেন্ট গ্রুপের আইকন ওয়ার্ল্ডওয়াইড লিমিটেডের ওয়েকআপ ইউনিটের ট্রেনিং সেক্রেটারি মো. নাজিম উদ্দিন সুমন।
সামিটে প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সাফল্য উদযাপনের পাশাপাশি ব্যবসায়িক সম্ভাবনা, নতুন উদ্যোক্তা তৈরি এবং কর্মীদের অনুপ্রাণিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। এ ছাড়া প্রতিষ্ঠানের কার্যক্রম সম্প্রসারণ, ব্যবসায়িক পরিকল্পনা ও ভবিষ্যৎ অগ্রযাত্রা নিয়েও আলোচনা করা হয়। কোম্পানীর ভালো কাজ করায় বিভিন্নজনকে ফুলেল মালা ও ক্রেস্ট প্রদান করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সফলভাবে জাপান সফর সম্পন্ন হওয়ায় তাঁকে
সিলেটে এক্সিলেন্ট ওয়ার্ল্ড অ্যাগ্রো ফুড অ্যান্ড কসমেটিকস লিমিটেডের উদ্যোগে স্টার সেলিব্রেশন অ্যান্ড বিজনেস অপরচুনিটি সামিট-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর)
জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি’র কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য, সিলেট পৌরসভার সাবেক ভাইস চেয়ারম্যান, বর্ষিয়ান রাজনীতিবদি অধ্যাপক মোহাম্মদ শফিক বলেছেন, শুধু
সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করতে হলে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কৃষকদলকে আরও
২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফলে সাফল্য অর্জন করেছে সিলেটের দুটি শিক্ষাপ্রতিষ্ঠান। এর মধ্যে সিলেট কমার্স কলেজে পাসের হার
শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড–২০২৬’ পেয়েছেন সিলেটের জকিগঞ্জের বিশিষ্ট শিক্ষাবিদ,লেখক, গবেষক ও সমাজসেবী মাওলানা মুখলিছুর রহমান। শুক্রবার
২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় স্কলার্সহোম মেজরটিলা কলেজ ৯৫ দশমিক ৩৩ শতাংশ পাসের হার অর্জন করেছে। এ বছর প্রতিষ্ঠানটি
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মরহুমা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, মরহুম আরাফাত রহমান কোকার রুহের মাগফিরাত এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের