admin
প্রকাশিত: 12:44 PM, November 3, 2026
স্টাফ রিপোর্টার
দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে পেশাদারিত্ব, সততা এবং মানুষের অধিকার আদায়ের লড়াইয়ের সাথে ওতপ্রোতভাবে জড়িত এক পরিচিত মুখ মো. বদরুর রহমান বাবর। সাংবাদিকতার দুর্গম ও চ্যালেঞ্জিং পথে হেঁটে যিনি কেবল পেশাগত দায়িত্বই পালন করেননি, নিজেকে সঁপে দিয়েছেন সাধারণ মানুষের কল্যাণে। এবার তিনি সিলেট সিটি কর্পোরেশনের ৩৬ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে এলাকাবাসীর সেবা করার দৃঢ় প্রত্যয় নিয়ে মাঠে নেমেছেন। স্থানীয় বাসিন্দারাও তাকে একজন পরীক্ষিত, মানবিক ও যোগ্য জনপ্রতিনিধি হিসেবে দেখতে চান।
মৃত হাজী ফজলুর রহমান ও মৃত আসমা খানমের সুযোগ্য সন্তান বদরুর রহমান বাবরের জন্ম ও বেড়ে ওঠা সিলেটেই। পেশাগত জীবনে তিনি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রথম সারির প্রতিষ্ঠানে মুন্সিয়ানার সাথে কাজ করছেন। বর্তমানে তিনি বহুল পরিচিত দৈনিক সবুজ সিলেটের স্টাফ রিপোর্টার, এস এ টেলিভিশনের ভিডিও এডিটর এবং খবর টিভি-র সিলেট প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি যুক্ত আছেন সিলেট প্রেস ক্লাব, ইমজার সাবেক কোষাধ্যক্ষ এবং বাংলাদেশ সাংবাদিক নির্যাতন কেন্দ্রীয় কমিটির সদস্য পদের মতো গুরুত্বপূর্ণ পেশাজীবী সংগঠনের সাথে।
সাংবাদিকতার গণ্ডি পেরিয়ে তিনি বহুমুখী সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠনের নেতৃত্ব দিয়ে আসছেন। তিনি সিলেট বিভাগ গণদাবী পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে আঞ্চলিক অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। এছাড়া সমাজসেবামূলক বিভিন্ন প্রতিষ্ঠানে তার সরব উপস্থিতি রয়েছে—তিনি জিনিয়াস একাডেমী স্কুলের কার্যনির্বাহী কমিটির সদস্য, বালুচর আল-ইসলাহ পঞ্চায়েত কমিটি ও জোনাকি পঞ্চায়েত কমিটির সম্মানিত সদস্য। ধর্মীয় ও যুবসমাজ গঠনে তার অবদানও কম নয়; তিনি জোনাকি আবাসিক এলাকার বায়তুল নূর মসজিদ এবং খাদিমুল ইসলাম যুব সংঘের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।
৩৬ নং ওয়ার্ডের আল-ইসলাহ আবাসিক এলাকা, জোনাকি আবাসিক এলাকা, সোনার বাংলা আবাসিক এলাকা, শান্তিবাগ আবাসিক এলাকা, আরামবাগ আবাসিক এলাকা, ছড়ার পার আবাসিক এলাকা, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় এবং লালগড় এলাকাজুড়ে রয়েছে তার দীর্ঘদিনের সামাজিক যোগাযোগ ও মেলবন্ধন। সুখ-দুঃখে সর্বদা এলাকাবাসীর পাশে দাঁড়ানো এই মানুষটি দীর্ঘদিন ধরে এলাকার অবহেলিত মানুষের কণ্ঠস্বর হয়ে কাজ করছেন।
এলাকাবাসীর মতে, ৩৬ নং ওয়ার্ডের জলাবদ্ধতা নিরসন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, মাদকমুক্ত সমাজ গঠন এবং নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার জন্য বদরুর রহমান বাবরের মতো একজন সৎ, নির্ভীক ও মানবিক নেতার বিকল্প নেই। যিনি বিগত ৩০ বছর ধরে কলম ও কর্মের মাধ্যমে মানুষের সেবা করে আসছেন, কাউন্সিলর হিসেবে নির্বাচিত হলে তিনি ৩৬ নং ওয়ার্ডকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও মডেল ওয়ার্ডে রূপান্তর করতে পারবেন—এমনটাই প্রত্যাশা স্থানীয় সর্বস্তরের জনগণের।
মুসলিম বিশ্বের প্রাতঃস্মরণীয় ব্যক্তিত্ব, বিশ্ববরেণ্য আলেম, জগদ্বিখ্যাত ফকিহ ও শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ ইসলামী মনীষী শায়খুল ইসলাম হযরত মাওলানা মুফতি মুহাম্মদ
ডিজিটাল লেনদেন উৎসাহিত করতে এবং ক্যাশলেস সমাজ গড়ার প্রত্যয়ে সিলেটে পৌর বিপণী কেন্দ্রকে ক্যাশলেস ঘোষণা করার উদ্যোগ নিয়েছে পূবালী ব্যাংক
আসন্ন কালী পূজা উপলক্ষে বিপজ্জনক বিস্ফোরক পটকা বর্জন, ক্রয়-বিক্রি বন্ধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সিলেট জেলা
সুনামগঞ্জের দিরাই কেন্দ্রীয় শ্মশান পরিচালনা নিয়ে সৃষ্ট বিরোধের অবসান হয়েছে। মূল কমিটিকে পাশ কাটিয়ে গঠিত ৪১ সদস্যের অননুমোদিত কমিটি বাতিল
স্টাফ রিপোর্টার সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার চার ইউনিয়নে কৃষকদের মাঝে সরকারিভাবে বিতরণকৃত ট্রাক্টর ও কৃষি যন্ত্রপাতি প্রকৃত কৃষকদের না দিয়ে আত্মসাৎ
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) উপসহকারী প্রকৌশলী দেবব্রত তালুকদার দেবুকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও সিলেটের কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত সংবাদের
* হুমকির মুখে গুচ্ছগ্রাম ও ফসলি জমি স্টাফ রিপোর্টার সিলেটের বিয়ানীবাজার উপজেলার ২নং চারখাই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শিকারপুর (গুচ্ছগ্রাম)
স্টাফ রিপোর্টার সিলেট নগরের সমাজসেবা ও আন্দোলন-সংগ্রামে এক পরিচিত ও নন্দিত নাম জুরেজ আব্দুল্লাহ গোলজার। সামাজিক সংগঠন ‘এসিড সন্ত্রাস নির্মূল