admin
প্রকাশিত: 1:29 PM, November 3, 2026
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) উপসহকারী প্রকৌশলী দেবব্রত তালুকদার দেবুকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও সিলেটের কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন তিনি। তাঁর দাবি, একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁকে নিয়ে মনগড়া ও অসত্য তথ্য প্রচার করে তাঁর ব্যক্তিগত ও পারিবারিক সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছে।
এসব ভিত্তিহীন সংবাদ ও অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্রকৌশলী দেবব্রত তালুকদার দেবু বলেন, তিনি দীর্ঘদিন ধরে সিসিকে কর্মরত রয়েছেন। কর্মজীবনে তাঁর বিরুদ্ধে কখনো কোনো ধরনের দুর্নীতির অভিযোগ ওঠেনি। কারও সঙ্গে খারাপ আচরণ বা অসদাচরণের ঘটনাও ঘটেনি বলে দাবি করেন তিনি। তাঁর স্ত্রী সিলেট দক্ষিন সুরমা,দাউদপুর স্কুলের সহকারী শিক্ষিকা। ব্যক্তিগত জীবনে তিনি দুই সন্তানের জনক। সম্প্রতি তাঁর মা মারা গেছেন। কারও সঙ্গে তাঁর কোনো বিরোধ নেই বলেও জানান তিনি।
দেবু বলেন, সম্প্রতি প্রকাশিত একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, অবৈধ উপার্জনের মাধ্যমে তিনি নগরীর কাজলশাহ এলাকায় বাড়ি নির্মাণ করেছেন এবং পরিবারের সদস্যদের নামে ব্যাংকে এফডিআর করে অর্থ জমা রেখেছেন। এসব তথ্য সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর।
তিনি জানান, ব্যাংক থেকে হাউজ বিল্ডিং লোন নিয়ে বাড়ি নির্মাণ করেছেন এবং এখনো সেই ঋণের কিস্তি পরিশোধ করছেন। তাঁর কিংবা তাঁর সন্তানদের নামে কোনো ব্যাংকে এফডিআর নেই।
প্রতিবেদনে তাঁর সঙ্গে কথা বলে বক্তব্য নেওয়ার কথা যে দাবি করা হয়েছে, সেটিও সঠিক নয় বলে উল্লেখ করেন দেবু। এসব বিষয়ে কোনো সাংবাদিক তাঁর সঙ্গে যোগাযোগ করেননি বা বক্তব্যও নেননি।
তিনি আরও বলেন, সাংবাদিকতা একটি মহৎ ও দায়িত্বশীল পেশা। কারও বিরুদ্ধে সংবাদ প্রকাশের আগে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য নেওয়া সাংবাদিকতার নৈতিক দায়িত্ব। কারণ, যাচাই-বাছাই ছাড়া ভুল তথ্য প্রকাশের কারণে একজন ব্যক্তি ও তাঁর পুরো পরিবার সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।
তাঁর ব্যক্তিগত ও পারিবারিক সম্মান ক্ষুণ্ন করার উদ্দেশ্যে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রচার করা হয়েছে দাবি করে দেবব্রত তালুকদার দেবু জানান, এ ঘটনায় তিনি আইনগত পদক্ষেপ নেওয়ার উদ্যোগ গ্রহণ করছেন। একই সঙ্গে প্রকাশিত অসত্য সংবাদের প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্টদের দায়িত্বশীল সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান তিনি।
মুসলিম বিশ্বের প্রাতঃস্মরণীয় ব্যক্তিত্ব, বিশ্ববরেণ্য আলেম, জগদ্বিখ্যাত ফকিহ ও শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ ইসলামী মনীষী শায়খুল ইসলাম হযরত মাওলানা মুফতি মুহাম্মদ
ডিজিটাল লেনদেন উৎসাহিত করতে এবং ক্যাশলেস সমাজ গড়ার প্রত্যয়ে সিলেটে পৌর বিপণী কেন্দ্রকে ক্যাশলেস ঘোষণা করার উদ্যোগ নিয়েছে পূবালী ব্যাংক
আসন্ন কালী পূজা উপলক্ষে বিপজ্জনক বিস্ফোরক পটকা বর্জন, ক্রয়-বিক্রি বন্ধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সিলেট জেলা
সুনামগঞ্জের দিরাই কেন্দ্রীয় শ্মশান পরিচালনা নিয়ে সৃষ্ট বিরোধের অবসান হয়েছে। মূল কমিটিকে পাশ কাটিয়ে গঠিত ৪১ সদস্যের অননুমোদিত কমিটি বাতিল
স্টাফ রিপোর্টার সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার চার ইউনিয়নে কৃষকদের মাঝে সরকারিভাবে বিতরণকৃত ট্রাক্টর ও কৃষি যন্ত্রপাতি প্রকৃত কৃষকদের না দিয়ে আত্মসাৎ
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) উপসহকারী প্রকৌশলী দেবব্রত তালুকদার দেবুকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও সিলেটের কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত সংবাদের
* হুমকির মুখে গুচ্ছগ্রাম ও ফসলি জমি স্টাফ রিপোর্টার সিলেটের বিয়ানীবাজার উপজেলার ২নং চারখাই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শিকারপুর (গুচ্ছগ্রাম)
স্টাফ রিপোর্টার সিলেট নগরের সমাজসেবা ও আন্দোলন-সংগ্রামে এক পরিচিত ও নন্দিত নাম জুরেজ আব্দুল্লাহ গোলজার। সামাজিক সংগঠন ‘এসিড সন্ত্রাস নির্মূল