editor
প্রকাশিত: 8:05 PM, November 16, 2026
কবি হাসান মোছাদ্দিক রচিত ‘নারীর অন্তরালোকে জীবন’ (প্রবন্ধ) এবং ‘হৃদয় নিকেতন’ (কাব্য)-এর প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় নগরীর পূর্ব জিন্দাবাজারস্থ একটি অভিজাত হোটেলে সাহিত্যিক সংগঠন ‘ভাস্কর’-এর আয়োজনে এই প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
‘ভাস্কর’-এর সম্পাদক কবি পুলিন রায়ের সভাপতিত্বে প্রকাশনা অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য বিশিষ্ট কবি ও গবেষক মুহিবুর রহমান কিরণ। এছাড়াও আলোচক হিসেবে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ জিলাল উদ্দিন আহমদ।
ভাস্করের সম্পাদনা সহযোগী মো: নিয়াজ উদ্দিনের সঞ্চালনায় প্রকাশনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন মজিবুর রহমান, কবি অমিতা বর্দ্বন, মো: শাহাব উদ্দিন, সুফিয়া বেগম, অসীম তালুকদার, জান্নাত আরা খান পান্না, রনবিজয় চক্রবর্তী অনিরুদ্ধ, কাজী নাসরিন নাহার, সাংবাদিক এমরান ফয়ছল, কবি বারীন্দ্র দাস, দৈনিক বিজনেস ফাইল-এর সিলেট ব্যুরো চীফ বিদ্যারত্ন রায়, মুজিবুর রহমান, আব্দুস সালাম, কবি মনজুর মোহাম্মদ, অপূর্ব বিশ্বাস প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন কবি আলাউদ্দিন তালুকদার।
অনুষ্ঠানে বক্তারা বলেন কবি হাসান মোছাদ্দিকের প্রকাশিত দুটি গ্রন্থে বাস্তব জীবনের অভিজ্ঞতার আলোকে মানবিকতার নানা দিক অত্যন্ত সাবলীলভাবে ফুটে উঠেছে। তাঁর কবিতায় দাম্পত্য জীবন, পারস্পরিক সম্পর্ক, দায়িত্ববোধ, মান-অভিমান ও ভালোবাসার বিষয়গুলো বিচ্ছিন্নভাবে নয়, বরং একে অপরের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত হয়ে প্রকাশ পেয়েছে। জীবনের নানা চড়াই-উতরাই পেরিয়ে টিকে থাকার প্রেরণা হিসেবে ভালোবাসাকে তিনি কবিতার মাধ্যমে এক অনন্য ও সৎ দলিল হিসেবে তুলে ধরেছেন।
বক্তারা কবি হাসান মোছাদ্দিকের সাহিত্যকর্মের ভূয়সী প্রশংসা করেন এবং তাঁর নবপ্রকাশিত প্রবন্ধ ও কাব্যগ্রন্থ দুটি পাঠকমহলে ব্যাপক সমাদৃত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
কবি হাসান মোছাদ্দিক রচিত ‘নারীর অন্তরালোকে জীবন’ (প্রবন্ধ) এবং ‘হৃদয় নিকেতন’ (কাব্য)-এর প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যা
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। গতকাল রবিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ব্যাংক লোন পাইয়ে দেওয়া ও বিদেশে লোক পাঠানোর লোভ দেখিয়ে লাখ লাখ টাকা আত্মসাৎ এবং প্রতারণার অভিযোগে
রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আগে নিজেদের যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সিলেট নগরীর জালালাবাদ থানাধীন হাওলাদারপাড়া এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক কিশোরকে বেদম মারধর ও প্রাণনাশের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
সিলেট সদর উপজেলার ৩নং খাদিমনগর ইউনিয়নের ২নং ওয়ার্ডে উদ্বেগজনক হারে ছড়িয়ে পড়ছে অনলাইন জুয়া ও মাদকের বিস্তার। মোবাইল ফোনে সহজে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস এবং অপরাজনীতির প্রতিবাদ ও বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের কোতোয়ালি থানা
বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন এ.কে.এম. রেজাউল হক জুনু (পিএমজেএফ) বলেছেন, সমাজের সুবিধাবঞ্চিত ও সাধারণ মানুষের চোখের আলো ফিরিয়ে দিতে