editor
প্রকাশিত: 7:25 PM, November 17, 2026
নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ মতিউর রহমান ডিজেল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান এবং সহ-সাংগঠনিক সম্পাদক মো. শামীম আহমদ চৌধুরী নির্বাচিত হয়েছেন।
তাঁদের এই নতুন দায়িত্বপ্রাপ্তিতে আন্তরিক অভিনন্দন ও ফুলেল তোড়া দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন সিলেট মহানগর মহিলা দলের সভাপতি নিগার সুলতানা ডেইজি, ৩নং ওয়ার্ড মহানগর মহিলা দলের সভাপতি রুবেনা আক্তার রুমি ও ২নং ওয়ার্ড মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তার।
মঙ্গলবার (১৭ নভেম্বর) এক শুভেচ্ছা বার্তায় তিনি নবনির্বাচিত নেতৃবৃন্দের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং তাঁদের নেতৃত্বে জিসাস-এর সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এছাড়াও বিজ্ঞপ্তিতে জানানো হয়, জিসাস সিলেট মহানগর কমিটি গঠনের লক্ষ্যে মহানগরের ৬টি থানা ও ৪২টি ওয়ার্ডের আহ্বায়ক কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে প্রতিটি থানা ও ওয়ার্ডে ১ জন আহ্বায়ক, ৪ জন যুগ্ম আহ্বায়ক, ১ জন সদস্য সচিব এবং সদস্যসহ মোট ১১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করে কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মো. শামীম আহমদ চৌধুরীর বরাবরে জমা দেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়েছে (ওয়াটস আপ-০১৭২০-১৬৬০২১)।
নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ মতিউর রহমান ডিজেল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান এবং সহ-সাংগঠনিক সম্পাদক মো. শামীম
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন জিয়া মঞ্চের ২৬ সদস্যবিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। গত শনিবার (১৪ নভেম্বর)
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট বিভাগীয় কমিটির উপদেষ্টা এবং সিনিয়র অ্যাডভোকেট ড. দিলীপ কুমার দাস চৌধুরীর সোনালী ব্যাংক পিএলসি কোর্ট
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে সিলেট ডায়াবেটিক অ্যান্ড জেনারেল হাসপাতালের আয়োজনে এবং রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালের সহযোগিতায় ফ্রি ডায়াবেটিস পরীক্ষা
নবগঠিত জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ মতিউর রহমান ডিজেল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান এবং সহ-সাংগঠনিক সম্পাদক মো. শামীম
পরিবেশ সংরক্ষণ আইন ও প্রাকৃতিক ভারসাম্যের কোনো তোয়াক্কা না করে নির্বিচারে টিলা কেটে বসতবাড়ি নির্মাণের প্রস্তুতি নেওয়ার অভিযোগ উঠেছে গৌতম
২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের পর সিলেট আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের অধিকাংশ নেতা সীমান্ত পেরিয়ে ভারতে আত্মগোপন করেন।
আধ্যাত্মিক নগরী সিলেটের রাজনীতিতে এক পরিচিত ও ত্যাগী নাম ড. নুরুল ইসলাম বাবুল। আসন্ন সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনে বাংলাদেশ