editor
প্রকাশিত: 11:26 AM, November 24, 2026
সুলতান সুমন:
বালাগঞ্জে চান্দাইর পাড়া সুন্নিয়া হাফিজিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা কমিটির দায়িত্ব নিষিদ্ধ আওয়ামী লীগ ৩ নেতার কাছে দেওয়ার জন্য চলছে জোরালো লবিং। অভিযোগ উঠেছে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ডিডিএলজি) মাহমুদা সুলতানা, বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরিনা দেবনাথ ও মাদ্রাসা প্রিন্সিপাল সরওয়ার জাহান মিলে ওসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ফয়জুর রহমান আনহার, বোয়ালজুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আব্দুর রহিম কটন ও বালাগঞ্জ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং উপজেলা চেয়ারম্যান আনহার মিয়ার চাচা প্রতিবন্ধী তৃণমূল আওয়ামী লীগের সদস্য খালিক মিয়াকে মাদ্রাসা কমিটিতে আনতে প্রস্তাব করা হয়েছে।
রোববার (২২ নভেম্বর) মাদ্রাসা প্রিন্সিপাল সরওয়ার জাহান স্বাক্ষরিত প্রস্তাবিত কমিটি প্রেরণ করা হয়। অথচ এরপূর্বে গত ১৫ নভেম্বর এলাকাবাসীর সিদ্ধান্ত মোতাবেক মাদ্রাসার প্রিন্সিপাল সরওয়ার জাহান স্বাক্ষরিত ৩ সদস্য বিশিষ্ট কমিটি প্রেরণ করেন। ওই কমিটিতে পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবিরের ঘনিষ্ঠ বন্ধু এবং আরিফুল হক চৌধুরীর জামাতা যুক্তরাজ্য প্রবাসী আইনজীবী, বিএনপি নেতা, বালাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আলহাজ্ব মোহাম্মদ আব্দুর রব মল্লিকে প্রধান করে কমিটি প্রদান করেন। আব্দুর রব মল্লিক হলেন যুক্তরাজ্যের মেট্রোপলিটন পুলিশের (বি অ্যান্ড ডি) সাবেক আইএজি (ওঅএ) সদস্য, চান্দাইর পাড়া সুন্নিয়া হাফিজিয়া ফাজিল মাদ্রাসার অন্যতম প্রধান প্রতিষ্ঠাতা এবং একজন সুপরিচিত আন্তর্জাতিক দাতা।
ওই সময়ও মাদ্রাসা প্রিন্সিপাল আওয়ামী লীগের আরো দুই নেতার নাম পাঠান। আওয়ামী লীগের ওই দুই নেতা হলেন মৎস্য লীগ ওসমানীনগর শাখার সভাপতি ও পঞ্চম শ্রেণী পড়ুয়া আজির উদ্দিন, দশম শ্রেণী পড়ুয়া ও বোয়ালজুড় আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল মান্নান।
কিন্তু ১৫ নভেম্বর এর কমিটিতে আব্দুল রব মল্লিককে প্রবাসী বলে কমিটি দেওয়া যাবে না উল্লেখ করে ডিডিএলজি মাহমুদা সুলতানা বলেন কোন প্রবাসীকে দেওয়া যাবে না। তাই পুনরায় তিনজনের নাম দিয়ে কমিটি প্রেরণের জন্য নির্দেশ দেওয়া হয় মাদ্রাসা প্রিন্সিপালকে। তাই নির্দেশ মোতাবেক মাদ্রাসার প্রিন্সিপাল রোববার (২২ নভেম্বর) আওয়ামী লীগের ৩ নেতা দিয়ে কমিটির প্রস্তাব প্রেরণ করেন।আর ওই কমিটি তিনজনেরই নেই শিক্ষাগত যোগ্যতা এবং তিনজনই নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা। অথচ ওই কমিটি অনুমোদনের জন্য ডিডিএলজি-ইউএনও-প্রিন্সিপাল কাজ করছেন।
মাদ্রাসার একাধিক শিক্ষক এবং স্থানীয় বিএনপি ও সচেতন মহল বলেন, ম্যানেজিং কমিটি বা অ্যাডহক কমিটিতে বিতর্কিত ও নিষিদ্ধ আওয়ামী লীগের প্রভাবশালী ব্যক্তিদের (স্থানীয় আলোচনায় যাদের ‘ডেভিল’ হিসেবে উল্লেখ করা হচ্ছে) অন্তর্ভুক্তি নিয়ে সম্প্রতি অভিভাবক ও সচেতন মহলে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।
স্থানীয় অনেক অভিভাবক ও শিক্ষানুরাগীর অভিযোগ, নীতিমালা পাশ কাটিয়ে বা প্রভাব খাটিয়ে এমন কিছু ব্যক্তিকে মাদ্রাসা কমিটিতে আনা হচ্ছে, যাদের বিরুদ্ধে অতীতে অনিয়ম, দুর্নীতি বা শিক্ষাপ্রতিষ্ঠানে অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগ রয়েছে এবং তারা আন্ডার ম্যাট্রিক ।
এদিকে, দেশের সব বেসরকারি দাখিল ও আলিম মাদ্রাসার বিদ্যমান ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডি পুনর্গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে দ্রুততম সময়ে অ্যাডহক কমিটি গঠনের অনুমতি নিয়ে তা গঠনের প্রক্রিয়া শুরু করতে সংশ্লিষ্ট মাদ্রাসাগুলোকে বলা হয়েছে। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের ২৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখের নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে। বোর্ডের অফিসিয়াল নোটিশ তালিকাতেও নির্দেশনাটি প্রকাশিত হয়েছে। এবারের নির্দেশনার অন্যতম গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে সভাপতি মনোনয়নের প্রক্রিয়ায়। নতুন প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণ এবং নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে কমিটি গঠনের নির্দেশনা রয়েছে।
সংশোধিত বিধান অনুযায়ী, মাদ্রাসার প্রধান স্থানীয় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও জেলা প্রশাসকের (ডিসি) মাধ্যমে সম্ভাব্য সভাপতিদের মধ্য থেকে ৩ জনের একটি তালিকা প্রস্তুত করবেন। একই সঙ্গে অন্যান্য সদস্যের মনোনয়নের প্রস্তাবও সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড/মাদ্রাসা বোর্ডে পাঠাতে হবে। ৩ সদস্যের তালিকায় শিক্ষানুরাগী ব্যক্তি, খ্যাতিমান সমাজসেবক, জনপ্রতিনিধি, কর্মরত সরকারি কর্মচারী, যাদের পদমর্যাদা ৯ম গ্রেড বা তদূর্ধ্ব, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী, যাদের পদমর্যাদা ৯ম গ্রেড বা তদূর্ধ্ব।
চান্দাইর পাড়া সুন্নিয়া হাফিজিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসায় গোপনে ম্যানেজিং কমিটি প্রস্তাব ও গঠন করার অভিযোগ উঠেছে । অভিভাবকদের না জানিয়ে এমন কমিটি গঠন কয়ায় ক্ষুব্ধ অভিভাবক ও এলাকাবাসী। এলাকাবাসী সূত্রে জানা যায়, বালাগঞ্জ উপজেলার চান্দাইর পাড়া সুন্নিয়া হাফিজিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় সুকৌশলে মনমতো ম্যানেজিং কমিটি গঠন করছে। মাদ্রাসায় কর্মরত অন্যান্য শিক্ষকবৃন্দ, অভিভাবক ও এলাকাবাসীকে না জানিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে এমন হঠকারি ও দুরীভসন্ধিমুলক কর্মকান্ডে ক্ষুব্ধ হয়ে পড়েছে এলাকাবাসী।
মাদ্রাসার প্রিন্সিপাল সরওয়ার জাহান জানান, এলাকাবাসীর সভা শেষে তিনি প্রথমে একটি কমিটি প্রস্তাব করেছিলেন। সেই কমিটিতে আলহাজ্ব মোহাম্মদ আব্দুল রব মল্লিক প্রবাসী হওয়ার কারণে ডিডিএলজি অনুমোদন দেননি। তখন ডিডিএলজি বলেন ওনার নাম বাদ দিয়ে কমিটি দিতে। পরে স্থানীয় লোকদের সাথে আলোচনা করে গত রবিবার ফয়জুর রহমান আনহার, আব্দুর রহিম কটন, খালিক মিয়ার নাম প্রস্তাব করে কমিটি চাওয়া হয়েছে। আওয়ামী লীগের নেতাদের নামের বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, আমি বর্তমানে শোকজ পর্যায়ে আছি।আমাকে আর বিব্রত করবেন না। আমাকে বড় ভাই হিসেবে ক্ষমা করুন।
সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মাহমুদা সুলতানা বলেন, চান্দাইর পাড়া সুন্নিয়া হাফিজিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার কমিটি এখনও দেওয়া হয়নি। তা প্রকাশ হলে দেখতে পাবেন।
কম শিক্ষিত ও আওয়ামী লীগের নেতাদের দিয়ে কমিটি দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি ফোন কেটে দেন। পরে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরিনা দেবনাথের ব্যাবহৃত সরকারি নাম্বারে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও, তিনি ফোন ধরেননি।
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির