editor
প্রকাশিত: 10:19 PM, November 27, 2026
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান মিলনের স্মরণে বাংলাদেশ জাসদ ও বাংলাদেশ যুবজোট, সিলেট জেলা শাখার যৌথ উদ্যোগে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর ২০২৬) বিকেল ৩টায় সিলেটের চৌহাট্টাস্থ বাংলাদেশ জাসদের অস্থায়ী কার্যালয়ে বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাকির আহমদের সভাপতিত্বে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।
স্মরণসভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বাংলাদেশ জাসদ সিলেট মহানগর শাখার সহসভাপতি কামাল আহমেদ চৌধুরী আলমগীর, জাতীয় শ্রমিক জোট সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক প্রবীর চন্দ্র দে, বাংলাদেশ যুবজোট সিলেট জেলা শাখার সভাপতি এইচ. এম. জাকারিয়া, সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ ও সদস্য মঞ্জুর আহমেদ সায়মন।
এছাড়াও বক্তব্য রাখেন বাসদ সিলেট জেলার আহ্বায়ক আবু জাফর, বিপ্লবী কমিউনিস্ট লীগ সিলেট জেলার সম্পাদক সিরাজ আহমেদ, বাসদ (মার্কসবাদী) সিলেট জেলার সমন্বয়ক সঞ্জয় কান্ত দাস, বাংলাদেশ সাম্যবাদী আন্দোলন সিলেট জেলার সমন্বয়ক অ্যাডভোকেট মহীতোষ দেব মলয়, অ্যাডভোকেট রনেন সরকার রনি প্রমুখ।
নব্বইয়ের স্বৈরাচারবিরোধী গণআন্দোলনে শহীদ ডা. মিলনের আত্মত্যাগ বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়। তাঁর আত্মত্যাগ গণতন্ত্র, সাম্য, সামাজিক ন্যায়বিচার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে চিরন্তন অনুপ্রেরণার উৎস।
স্বাস্থ্যসেবা কোনো বাণিজ্যিক পণ্য নয়, এটি মানুষের মৌলিক অধিকার। ধনী-গরিব নির্বিশেষে সকল নাগরিকের জন্য মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করা, স্বাস্থ্যখাতে বিদ্যমান বৈষম্য দূর করা এবং একটি গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থা প্রতিষ্ঠার দাবি আজও অত্যন্ত প্রাসঙ্গিক।
গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক, শোষণ ও বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার প্রত্যয়ের মধ্য দিয়ে শহীদ ডা. মিলনের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। বিজ্ঞপ্তি
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১