admin

প্রকাশিত: 5:33 PM, December 24, 2020

বন্দর-চৌহাট্টা সড়কে গাড়ি রাখলেই বিপদ অভিযানে সিসিক

বন্দর-চৌহাট্টা সড়কে গাড়ি রাখলেই বিপদ অভিযানে সিসিক

নিজস্ব প্রতিবেদক :

সিলেট নগরীর বন্দরবাজার থেকে চৌহাট্টা পর্যন্ত সড়কটি যানজটমুক্ত করতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে সিটি করপোরেশন (সিসিক) ও সিলেট মহানগর পুলিশ (এসএমপি)। তারই ধারাবাহিকতায় এ সড়কে গাড়ি পার্কিং-কারীদের বিরুদ্ধে জোর অভিযানে নেমেছে সিসিক ও এসএমপির ট্রাফিক বিভাগ।
আজ  বন্দরবাজার থেকে চৌহাট্টা পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে পার্কিং করে রাখা লোকজনের বিভিন্ন ধরনের গাড়ি ও মোটরসাইকেল জব্দ করা হয়। পাশাপাশি গাড়ি ও মোটরসাইকেল মালিকদের মামলা ও জরিমানার আওতায় নিয়ে আসা হয়।
বেলা ২টায় শুরু হওয়া প্রায় দুই ঘণ্টা ব্যাপী এই অভিযানে বেশ কয়েকটি গাড়ির মালিকের বিরুদ্ধে মামলা করা হয় এবং মোটরসাইকেল, প্রাইভেট কার ও সিএনজি অটোরিকশা জব্দ করে সিটি করপোরেশন কার্যালয়ের সামনে নিয়ে রাখা হয়। অভিযানে নেতৃত্ব দেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী এসএমপির উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সাল মাহমুদ।
অভিযানকালে মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, আমরা বার বার নোটিশ জারির পরও অনেক মার্কেট কর্তৃপক্ষ নিজস্ব পার্কিংয়ের জায়গা করেনি। তাই সিটি করপোরেশন ও মহানগর পুলিশ আজ এ অভিযানে নেমেছে। মামলা করে, জরিমানা করে রাস্তায় গাড়ি রাখা লোকজনকে শাস্তির আওতায় আসা হচ্ছে।
আরিফ বলেন, আমরা এত কষ্ট করে, নানা উদ্যোগ নিয়ে নগরবাসীর স্বস্তির স্বার্থে এ সড়কটি যানজটমুক্ত রাখার চেষ্টা করছি। পয়সাওয়ালাদের মোটরসাইকেল, নোহা গাড়ি, প্রাইভেট কার কিংবা সিএনজি অটোরিকশার পার্কিয়ের জন্য সেটি নষ্ট হতে দেবো না। আমরা আজ থেকে কঠোর অভিযানে নেমেছি। এমন অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

 

 

S/H-(sultana-3)

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ