editor
প্রকাশিত: 6:06 PM, December 24, 2020
নিজস্ব প্রতিবেদক
দক্ষিন সুরমার ব্যস্ততম এলাকা পুরাতন রেল স্টেশন সড়ক। সম্প্রতি এই সড়ক প্রসস্থ করে পূণ: সংস্কার কাজ সম্পন্ন করেছে সিলেট সিটি করপোরেশন। কিছু কাজ এখনো চলমান রয়েছে। কিন্তু জনচলাচলের এই সড়কটি দীর্ঘদিন ধরে বেআইনিভাবে দখল করে রেখেছেন কাঠ ব্যবসায়ীরা। সড়কের পাশের সরকারী জমি দখল তো করেছেনই, সড়কে পন্য (কাঠ) রেখে ব্যবসা পরিচালনা করছেন। ফলে এই সড়কে নির্বিঘ্নে চলাচল করতে পারছেন না জনসাধারণ।
সিলেট সিটি করপোরেশন থেকে বার বার তাদেরকে সড়ক দখল মুক্ত করে জনচলাচলে সহযোগিতার আহবান করা হলেও তারা অবৈধভাবে সড়ক দখল ছাড়েননি। এরই প্রেক্ষিতে নগরীর পুরাতন রেল স্টেশন সড়ক এলাকায় আজ বৃহস্পতিবার সিলেট সিটি করপোরেশনের ২টি ভ্রাম্যমান আদালত বিশেষ অভিযান পরিচালনা করেন। সড়ক দখল ও সড়কের পাশের সরকারী জমি দখলমুক্ত করতে এই অভিযান পরিচালনা করা হয।
অভিযানে ৯টি ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করা হয়। তাদের কাছ থেকে জরিমানার ৩০ হাজার টাকা নগদ আদায় করেন ভ্রাম্যমান আদালত। এছাড়া ৬ ট্রাক কাঠ জব্দ করেন ভ্রাম্যমান আদালত। সিসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিট্রেট বিজন কুমার সিংহ এবং সিসিকের নির্বাহী ম্যাজিট্রেট সুমন চন্দ্র দাশ ভ্রাম্যমান আদালত ২টি পরিচালনা করেন।
অভিযানে সিসিকের রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা এবং সিলেট মহানগর পুলিশের একটি দল উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, নগরীর রাস্তা ও ফুটপাত দখল, অবৈধ গাড়ি পার্কিং, বকেয়া হোল্ডিং টেক্স ও পানি বিল আদায়ে সিলেট সিটি করপোরেশনের ভ্রাম্যমান আদালত ধারাবাহিকভাবে পরিচালিত হচ্ছে।
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ