নিজস্ব প্রতিবেদক
এবার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা মো. আমিরুল ইসলামের বদলি দাবি করলেন সিলেটের পাম্প মালিকরা। নিম্নমানের তেল বিক্রিসহ কয়েকটি কারণে সিলেটের বেশ কয়েকটি পাম্পে জরিমানা করার পর তাঁর বদলির দাবি করা হয়েছে বলে জানিয়েছেন পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশন সিলেট বিভাগের সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ চৌধুরী।এ লক্ষ্যে আগামী রোববার (২৭) ডিসেম্বর) থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছেন। তাদের মোট ৬ টি দাবির মধ্যে ‘সরকারি সংস্থাকর্তৃক হয়রানি’র অভিযোগ এনে তারা ধর্মঘট বাস্তবায়নের লক্ষ্যে আগামীকাল শুক্রবার সন্ধ্যায় সিলেটের উপশহরে সিলেটের সকল পাম্প মালিকরা সভায় বসবেন বলে সিলেট ভয়েসকে জানিয়েছেন পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশন সিলেট বিভাগের সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ চৌধুরী।জুবায়ের আহমদ চৌধুরী বলেন, আগে আমরা সিলেট উৎপাদিত গ্যাস বিক্রি করতাম। কিন্তু এখন সিলেটের গ্যাস বেসরকারি ৩ টি কোম্পানিকে দিয়ে দেওয়া হয়। এবং এসব কোম্পানি পুনরায় আমাদের কাছে বিক্রি করে। এখন তারা নিম্নমানের দিলে আমাদের কি করার আছে। আমরা কিনে আনি। কিন্তু ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা মো. আমিরুল ইসলাম কয়েকদিন আগে পাম্পগুলোতে এসে প্রতিটি পাম্পে জরিমানা করেছেন। তাই আমরা উনার বদলি চাই।
উপরের এ দাবিগুলো ছারাও তাদের বাকি ৪ টি দাবি হলো- জালানি তেল বিপণন কোম্পানিকর্তৃক নিম্নমানের তেল পেট্রোল বন্ধ করা ও সিলেটের গ্যাস ফিল্ডে উৎপাদিত গ্যাস বিক্রির অনুমোদন দেওয়া, জ্বালানি তেলের মান নিয়ন্ত্রণ করার জন্য সিলেটের প্রতি ডিপোতে জালানি তেল টেস্টিং ল্যাব স্থাপন করা, সরকারি প্রতিষ্ঠানকর্তৃক পাম্পগুলোতে অভিযান পরিচালনাকালে ওনার্স এসোসিয়েশনের প্রতিনিধি ও তেল বিপণন কোম্পানির প্রতিনিধির উপস্থিতি নিশ্চিত করা, সরকারি অধিদপ্তরকর্তৃক পাম্পগুলোর লাইসেন্স নবায়ন সহজ করা।
পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশন সিলেট বিভাগের সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ চৌধুরী বলেন, ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা পাম্পগুলোতে র্যাব পুলিশ নিয়ে এসে ক্যাডারি করেছেন। যা ইচ্ছা তাই করেছেন। কোন কারণ ছারাই জরিমানা করেছেন। কাউকে কোন কথা বলারই সুযোগ দেননি। তাই এভাবে আর চলতে দেওয়া যায় না ।
