editor
প্রকাশিত: 1:25 AM, December 25, 2020
নিজস্ব প্রতিবেদক
জনদুর্ভোগের পর স্থগিত হলো সিলেট বিভাগে চলমান ৭২ ঘণ্টার পরিবহন ধর্মঘট। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় সিলেট বিভাগীয় ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান মালিক ঐক্য পরিষদের এক সভায় ধর্মঘট স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।
সিলেটে সকল পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবিতে গত সোমবার (২১ ডিসেম্বর) জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকে বসে সিলেট বিভাগীয় ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান মালিক ঐক্য পরিষদ। বৈঠকে আলোচনা ফলপ্রসূ না হওয়ায় মঙ্গলবার (২২ ডিসেম্বর) থেকে ৭২ ঘণ্টার টানা ধর্মঘট আহ্বান করা হয়।
এছাড়া ৫ দফা দাবিতে গত সোমবার থেকে সিএনজি অটোরিকশার ৪৮ ঘণ্টার ধর্মঘট পালন করে আসছিল। ফলে সিলেটের অভ্যন্তরে এবং দূর পাল্লার যানবাহন চলাচল বন্ধ থাকায় এ অঞ্চলের মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়। সিলেটে এসে আটকা পড়েন বাইরে থেকে আসা লোকজনও।
সিলেট জেলা প্রশাসন সূত্র জানায়, পরিবেশের বিপর্যয় ঠেকাতে ২০১৬ সালের ১ সেপ্টেম্বর সিলেটের জাফলং, ভোলাগঞ্জ, শাহ আরেফিন টিলা, বিছনাকান্দি ও লোভাছড়া—এই পাঁচটি কোয়ারি থেকে পাথর উত্তোলন নিষিদ্ধ করে খনিজ সম্পদ মন্ত্রণালয়।
এর আগে ২০১৪ সালে উচ্চ আদালতে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) দায়ের করা একটি রিটের প্রেক্ষিতে সিলেটের পাথর কোয়ারিগুলোতে সব ধরনের যন্ত্রের সাহায্যে পাথর উত্তোলনে নিষেধাজ্ঞা জারি করে আদেশ দেওয়া হয়। কিন্তু দিনমজুর শ্রমিকদের অজুহাত দেখিয়ে পাথর খেকোদের পক্ষে আন্দোলনে নামেন সিলেট বিভাগীয় ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান মালিক ঐক্য পরিষদ।
এ নিয়ে তারা সভা সমাবেশ করে সফল হতে না পেরে ধর্মঘটে করে দাবি আদায় করার চেষ্টা করছে। ইতোমধ্যে পাথর কোয়ারি ইস্যুতে আন্দোলনকারীদের নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। সাধারণ মানুষকেও বিক্ষুব্ধ করে তুলছেন তারা। যে কারণে আন্দোলন সীমিত করা হয়। অবশ্য তাদের দাবি উপেক্ষা করে অনড় রয়েছে সিলেটের প্রশাসন।
অন্যদিকে, আন্দোলনকারী সংগঠনের নেতারা বলছেন, তারা ৬০ ঘণ্টার জন্য ধর্মঘট স্থগিত করেছেন। পরবর্তীতে রোববার (২৭ ডিসেম্বর) থেকে আন্দোলনের নতুন ঘোষণা আসতে পারে।
সিলেট নগরীর দাড়িয়াপাড়াস্থ চৈতালী সংঘের উদ্যোগে আয়োজিত শারদীয় দুর্গাপূজার মহাঅষ্টমীতে পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সিলেটে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এক কথিত ফেইসবুকভিত্তিক ‘ভুয়া সাংবাদিক’ এবং হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ আনোয়ারের যোগসাজশে এক ভয়াবহ
সিলেটে আওয়ামী লীগ আমলের সুবিধাভোগী ও ৩১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালামের (স্থানীয়ভাবে ‘ভাঙাড়ি কালাম’ নামে পরিচিত) বিরুদ্ধে
সিলেট জেলা জিয়া মঞ্চের আহবায়ক মোঃ সাহেদ আহমদ বলেছেন, জিয়া মঞ্চ সবসময় দেশ ও জনগণের কল্যাণে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল যুক্তরাজ্য শাখার অধীনস্থ ইস্ট লন্ডন শাখার ৮১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। গত মঙ্গলবার (১৩ অক্টোবর
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গ্যাস ও বিদ্যুৎ সমস্যা সহ বিভিন্ন সংকট মোকাবেলায় সরকারের তাৎক্ষনিক পদক্ষেপ সম্বলিত
সিলেট সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়নের দর্শা এলাকায় অপরিকল্পিতভাবে খাল খননের উদ্যোগ বন্ধ করে উর্বর কৃষি জমি রক্ষার দাবিতে ভুক্তভোগী
সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে ১১নং ওয়ার্ডের ভাতালিয়া জামে মসজিদ এলাকায় ডেঙ্গু প্রতিরোধ ও মশা নিধনে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।