editor
প্রকাশিত: 9:18 PM, December 25, 2020
নিজস্ব প্রতিবেদক
অদৃশ্য ভাইরাস করোনার ছোবল থেকে যেনো কেউই রেহাই পাচ্ছে না। খ্যাতনামা ব্যক্তি, শিল্পপতি, শিক্ষাবিদ, সাংবাদিক, রাজনীতিবিদ, চিকিৎসক, পুলিশ-র্যাব-বিজিবি সদস্য, সেনাসদস্য, ব্যবসায়ী, আমলা, ব্যাংক কর্মকর্তা, দুদক কর্মকর্তা, সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিত্ব কেউ-ই বাদ যাচ্ছেন না এই ভাইরাস থেকে। ইতিমধ্যে হারিয়ে গেছেন অনেক প্রিয় ও আলোচিত মুখ।
চলতি বছরের এপ্রিল মাসের মাঝামাঝি সময় বিশিষ্টজনদের মধ্যে করোনা চিকিৎসক সিলেটে গরীবের ডাক্তার হিসেবে পরিচিত ওসমানী মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. মঈন উদ্দিন মারা যান এই ভাইরাসে আক্রান্ত হয়ে। এরপর একে একে বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসারত অবস্থায় প্রাণ হারিয়েছেন।
আমরা হারিয়েছি সিলেট সিটি করপোরেশনের প্রথম মেয়র বদরউদ্দিন আহমদ কামরান, সিলেট পৌরসভার সাবেক চেয়ারম্যান আফম কামাল, বিএনপির চেয়ারপার্সন উপদেষ্ঠা এমএ হক, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আজিজ আহমদ সেলিম, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারের নার্স (পুরুষ) রুহুল আমিন, সিলেট কল্যাণ সংস্থার সভাপতি আলী আহমদ, প্রবীণ আইনজীবী ও বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদ চৌধুরী আব্দুল্লাহসহ অনেক জ্ঞানী ও গুণীদের। আর দেশবাসী হারিয়েছে:
শিক্ষাবিদ, লেখক ও জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তিনি কর্মজীবনে গুরুত্বপূর্ণ অবদানের জন্য বাংলাদেশ সরকারের কাছে একুশে পদক ও স্বাধীনতা পদক পান। একই সঙ্গে ভারতের স্বার্থ রক্ষায় সে দেশের সরকার খুশি হয়ে তাকে পদ্মভূষণ পদক প্রদান করেন।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তিনি ছিলেন বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারি। বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, ৭৫ এ জেলখানায় হত্যাকাণ্ডের শিকার জাতীয় চারনেতার অন্যতম ক্যাপ্টেন এম মনসুর আলীর ছেলে তিনি।
আওয়ামী লীগ নেতা এবং সাবেক এমপি হাজী মকবুল হোসেন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও অ্যাপেক্স গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহীর স্ত্রী সানবিমস স্কুলের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল নিলুফার মঞ্জুর করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন।
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন দেশের শীর্ষস্থানীয় শিল্প গোষ্ঠি এস আলম গ্রুপের পরিচালক মোরশেদুল আলম। তিনি ছিলেন এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের বড়ভাই এবং এনআরবি গ্লোবাল ব্যাংকের পরিচালক। তিনি ছিলেন এস আলম সুপার এডিবল অয়েল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও চেমন ইস্পাত লিমিটেডের চেয়ারম্যান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সাবেক অধ্যাপক ও ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভিসি, ইসলামী উন্নয়ন ব্যাংকের সাবেক কর্মকর্তা ড. নাজমুল করিম করোনায় মারা গেছেন।
শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির ও সুন্দরবন কুরিয়ার সার্ভিস (প্রা.) লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমামুল কবীর শান্ত করোনায় আক্রান্তের পর সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
খ্যাতিমান প্রকৌশলী জাতীয় অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী এপ্রিল মাসে রাজধানীর কলাবাগানের নিজ বাসায় ম্যাসিভ ‘হার্ট অ্যাটাকে’ ইন্তেকাল করেন। পরে তার করোনা পরীক্ষায় পজেটিভ ধরা পড়ে।
সাবেক অর্থ এবং বিদ্যুৎ প্রতিমন্ত্রী মেজর জেনারেল (অব) আনোয়ারুল কবির তালুকদার করোনায় আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন।
বিসিএস ২২তম ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা দুদক পরিচালক জালাল সাইফুর রহমান করোনায় মারা যান।
সদ্য অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাওয়া অতিরিক্ত সচিব তৌফিকুল আলম মারা গেছেন করোনায়।
রাজউকের সাবেক চেয়ারম্যান ও সাবেক সচিব বজলুল করিম চৌধুরী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।
করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাবরিনা ইসলাম সুইটি।
আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিফ হেমোটোলজিস্ট দেশের অন্যতম হেমাটোলজিস্ট এবং ল্যাবরেটরি মেডিসিন স্পেশালিষ্ট অধ্যাপক কর্নেল (অব.) মো. মনিরুজ্জামান করোনায় মারা গেছেন।
ইবনে সিনার রেডিওলজি বিভাগ প্রধান অধ্যাপক মেজর (অব.) আবুল মোকারিম মো. মহসিন উদ্দিন করোনায় মারা গেছেন।
টিভি ব্যাক্তিত্ব প্রযোজক, নাট্য নির্দেশক, অভিনেতা, আবৃত্তিকার মোস্তফা কামাল সৈয়দ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার মিনিবাস মালিক সমিতির চেয়ারম্যান সৈয়দ মফচ্ছিল আলী মারা গেছেন এই ভাইরাসে আক্রান্ত হয়ে।
টেলিভিশন নৃত্যশিল্পী সংস্থার সাবেক সভাপতি নৃত্যশিল্পী হাসান ইমাম মারা গেছেন এই ভাইরাসে আক্রান্ত হয়ে।
করোনায় মারা গেছেন সাবেক যুগ্ম সচিব, মুক্তিযুদ্ধকালীন মুজিব বাহিনীর কমান্ডার ইসহাক ভূইয়া।
করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন রাজশাহী মেডিক্যাল কলেজের (রামেক) কমিউনিটি মেডিসিনের সাবেক অধ্যাপক ডা. মোস্তাক হোসেন আনসারী।
করোনা ভাইরাস সংক্রমণে মারা গেছেন নওগাঁ-৬ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য মো. ইসরাফিল আলম।
মারা গেছেন বাংলাদেশ টেলিভিশনের খ্যাতিমান প্রযোজক, টেলিভিশন ব্যক্তিত্ব মোহাম্মদ বরকতউল্লাহ।
করোনা সংক্রমণে মৃত্যুবরণ করেছেন চট্টগ্রাম মহানগর পুলিশের গোয়েন্দা উত্তর বিভাগের উপ কমিশনার মো. মিজানুর রহমান।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ছোট ভাই বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আবদুল হাই করোনা ভাইরাসে মারা গেছেন।
প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে অবশেষে প্রাণ হারালেন দেশের শীর্ষস্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠান যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল।
এছাড়া দৈনিক ভোরের কাগজের সাবেক সহকারী সম্পাদক ও এনটিভির সাবেক বার্তা সম্পাদক সুমন মাহমুদ, দৈনিক সময়ের আলোর নগর সম্পাদক হুমায়ুন কবীর খোকন, ভোরের কাগজের ক্রাইম রিপোর্টার গীতিকার আসলাম রহমান, দৈনিক সময়ের আলোর মাহমুদুল হাকিম অপু, এশিয়ান কারাতে ফেডারেশনের রেফারি, বাংলাদেশ কারাতে ফেডারেশনের সদস্য ও বাংলাদেশ আনসার কারাতে দলের কোচ হুমায়ুন কবীর জুয়েল, বগুড়ার সোনাতলা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শিক্ষাবিদ নজবুল হক করোনায় আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। এছাড়াও অনেক বিখ্যাত মানুষ এই অদৃশ্য ভাইরাসে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেছেন।
সিলেট নগরীর দাড়িয়াপাড়াস্থ চৈতালী সংঘের উদ্যোগে আয়োজিত শারদীয় দুর্গাপূজার মহাঅষ্টমীতে পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সিলেটে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এক কথিত ফেইসবুকভিত্তিক ‘ভুয়া সাংবাদিক’ এবং হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ আনোয়ারের যোগসাজশে এক ভয়াবহ
সিলেটে আওয়ামী লীগ আমলের সুবিধাভোগী ও ৩১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালামের (স্থানীয়ভাবে ‘ভাঙাড়ি কালাম’ নামে পরিচিত) বিরুদ্ধে
সিলেট জেলা জিয়া মঞ্চের আহবায়ক মোঃ সাহেদ আহমদ বলেছেন, জিয়া মঞ্চ সবসময় দেশ ও জনগণের কল্যাণে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল যুক্তরাজ্য শাখার অধীনস্থ ইস্ট লন্ডন শাখার ৮১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। গত মঙ্গলবার (১৩ অক্টোবর
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গ্যাস ও বিদ্যুৎ সমস্যা সহ বিভিন্ন সংকট মোকাবেলায় সরকারের তাৎক্ষনিক পদক্ষেপ সম্বলিত
সিলেট সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়নের দর্শা এলাকায় অপরিকল্পিতভাবে খাল খননের উদ্যোগ বন্ধ করে উর্বর কৃষি জমি রক্ষার দাবিতে ভুক্তভোগী
সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে ১১নং ওয়ার্ডের ভাতালিয়া জামে মসজিদ এলাকায় ডেঙ্গু প্রতিরোধ ও মশা নিধনে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।