admin
প্রকাশিত: 1:20 PM, December 26, 2020
সিলেট নগরীর বারুতখানাস্থ সোয়াদ রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারের প্রথম বর্ষপূর্তী উপলক্ষ্যে কেক কেটে বর্ষপূর্তী উদযাপন করা হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় বর্ষপূর্তী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।
এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সৎ ভাবে ব্যবসা পরিচালনার মাধ্যমে নিজের ও সমাজের উন্নতি করা সম্ভব। সিলেটে নগরজুড়ে রেস্টুরেন্টে ব্যবসায় সোয়াদের সুনাম রয়েছে। তাদের মতো উদ্যোক্তারা দেশের উন্নয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তিনি সোয়াদ রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারের উত্তরোত্তর সমৃদ্ধি ও সফলতা কামনা করেন।
এসময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাবেক ক্রীড়া সম্পাদক অ্যাডভোকেট রন্জিত সরকার, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল, জেলা আওয়ামী লীগ নেতা বিধান কুমার সাহা, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহবুবুল হক চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ তোহেল, দক্ষিণ সুরমা কৃষক দলের সাধারণ সম্পাদক বখতিয়ার আহমদ ইমরান, যুক্তরাজ্য বাঙালী কমিউনিটি নেতা ডা. মনসুর রহমান, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি রাহাত তরফদার, সিলেট সামাজিক ছাত্র আন্দোলনের সভাপতি সাংবাদিক নিজাম উদ্দিন টিপু, সিনিয়র সহ সভাপতি হিলাল উদ্দিন শিপু, জুনেদ আহমদ, সোয়াদ রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারের পরিচালক দেবাশীষ চক্রবর্তী, রাজু আহমদ ইফতি, ইমতিয়াজ আহমদ জগলু, জাহেদুর রহমান নাজিম, রিয়াজুল হাসান, মো. মইনুল ইসলাম।
১ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে কেক কাটা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। পাশাপাশি ক্রেতা ও শুভানুধ্যয়ীদের সরব উপস্থিতি ছিল অনুষ্ঠান জুড়ে। এছাড়াও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ বর্ষপূর্তী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি ।
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ